চড়কের দিন দুর্দশা কেটে সুখ ফিরবে ৫ রাশির! আজকের রাশিফল, ১৪ এপ্রিল

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৪ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কুম্ভ রাশিতে আর সূর্য মীন এবং মেষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব পড়বে। ত্রয়োদশী তিথির বিশেষ দিনটিতে শুক্ল এবং ব্রহ্মা যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৫৭ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৪৬ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ চড়ক, তাই বাবা মহাদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন। তাই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। সুস্বাস্থ্যের জন্য হাটা উচিত। বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ আপনি পরিবারের সদস্যদের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন। প্রত্যেকের উদ্বেগের প্রতি মনোযোগ দেওয়া উচিত। সহকর্মী কিংবা ঊর্ধ্বতনদের কাছ থেকে পাওয়া সমর্থন আজ আপনার উৎসাহকে বাড়িয়ে দেবে। আজ আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ভগবান গণেশকে দূর্বা নিবেদন করুন।

বৃষ রাশি: আজ আর্থিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সমস্যাগুলি মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। বড় কোনও দলের অংশগ্রহণ আপনার জন্য আকর্ষণীয় হতে পারে। সার্বিকভাবে দিনটি বেশ মঙ্গলজনক। আপনি যাকে অন্ধভাবে বিশ্বাস করেছিলেন সে আজ আপনার বিশ্বাস ভাঙতে পারে। নতুন প্রেমের সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। নতুন প্রকল্প শুরু করার জন্য আজকের দিনটি ভালো। ভয়ে কোনও পরিস্থিতি থেকে পালিয়ে গেলে আপনাকে সম্ভাব্য সমস্ত উপায় তাড়া করবে।

প্রতিকার: ঘুমানোর আগে একটি তামার পাত্রে জল রেখে পরদিন সকালে বাড়ির কোনও গাছের গোড়ায় সেই জল ঢেলে দিন। এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে।

মিথুন রাশি: আজ কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের চাপ এবং বাড়িতে কলহ আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে, যা আপনার মনোযোগকে ব্যাঘাত ঘটবে। আজ গ্রহণক্ষত্রের অবস্থান আপনার জন্য অনুকূলে থাকবে না। আর্থিক বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ প্রচেষ্টা করলে আজ সন্তানদের সঙ্গে সময় কাটাতে পারেন। নতুন সম্পর্ক তৈরি হবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো যাবে না বলেই মনে করা হচ্ছে।

প্রতিকার: আজ আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সকাল এবং সন্ধ্যাবেলা ১১ বার ‘ওম গণ গণপতয়ে নমঃ’ মন্ত্রটি জপ করার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ আপনি বেশ উদ্যমী এবং প্রাণবন্ত থাকতে পারেন। স্বাস্থ্য আপনার অনুকূলেই থাকবে। যে বন্ধু ধার চায় এবং ফেরত দেয় না তাদেরকে উপেক্ষা করার চেষ্টা করুন। কোনও দূর সম্পর্কের আত্মীয় আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। আজ স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দিনটি খুবই ভালো কাটবে। বেশ কয়েকদিন ধরে কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়ে থাকলে আজ আপনি স্বস্তি বোধ করতে পারেন। পরিবার এবং বিবাহিত জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না।

প্রতিকার: আজ আর্থিক অবস্থার উন্নতি করতে হলে হনুমান মন্দিরে বাদাম অর্পণ করুন এবং অর্ধেক বাদাম ফিরিয়ে এনে লকারে রাখার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ আপনার কর্মশক্তি বেশি থাকবে। আপনার উচিত সেই শক্তি ব্যবহার করে বাকি কাজগুলি শেষ করার। যদিও দিনটি ভালোভাবে শুরু হতে পারে। কিন্তু সন্ধ্যা বেলা আপনাকে অর্থ ব্যয় করতে হবে, যা আপনার উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। বন্ধুদের সঙ্গে চমৎকার সন্ধ্যা কাটাতে পারেন। কিন্তু গাড়ি চালানোর সময় সতর্ক থাকা উচিত। আজ কর্মক্ষেত্রে সবকিছু আপনার অনুকূলে যাবে। ব্যস্ত সময় সত্বেও নিজের জন্য সময় বের করতে পারবেন আজ।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে অবশ্যই সোনার আংটি পরার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ স্বাস্থ্য ভালো থাকবে। কোওন পুরনো বন্ধু আপনার কাছে আর্থিক সাহায্য চাইতে পারে এবং যদি তাকে সাহায্য করেন, তাহলে আর্থিক অবস্থা অবনতি ঘটবে। আনন্দময় আর চমৎকার সন্ধ্যা কাটানোর জন্য বাড়িতে অতিথিরা ভরে যেতে পারে। প্রিয়জনের রাগ শান্ত করার জন্য আজ আপনার হাসি সেরে ঔষধ। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বেশ ভালো কাটবে। দিনের শেষে আপনি নিজের জন্য সময় পাবেন।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে মিষ্টি ভাত রান্না করে অবশ্যই গরিবদের মধ্যে বিতরণ করার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ আপনার সবথেকে বড় স্বপ্নগুলি বাস্তবে রূপান্তরিত হবে। কিন্তু উত্তেজনা নিয়ন্ত্রণ রাখা উচিত। অতিরিক্ত আনন্দ সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। কঠিন সময়ে টাকা কাজে লাগবে, তাই আজ থেকে টাকা জমানোর পরিকল্পনা করতে পারেন। নাহলে সমস্যার সম্মুখীন হবেন। পরিবারে নতুন সদস্যের আগমনের খবর আজ আপনাকে উত্তেজিত করবে। কিন্তু এটি উদযাপনের জন্য সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে।

প্রতিকার: আজ আর্থিক অবস্থা উন্নতি করার জন্য কোনও গরীব ব্যক্তিকে কালো একটি পশমের কম্বল দান করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ সন্ধ্যাবেলায় কিছুটা বিশ্রাম নেওয়া উচিত। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। সন্ধ্যাবেলা বাড়িতে অনাকাঙ্ক্ষিত অতিথি ভরে যেতে পারে। বন্ধুত্ব গভীর হওয়ার সঙ্গে সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার জন্য আজকের দিনটি খুবই ভালো। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু অন্যান্যদের আর্থিক ক্ষতি হবে। স্বাস্থ্য নিয়ে আজ একটু চিন্তা করার দরকার।

প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য অবশ্যই পেট স্পর্শ করে এরকম সোনার চেইন পরার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ আপনার মেজাজ এবং একগুয়ে স্বভাব নিয়ন্ত্রণ রাখা উচিত। বিশেষ করে কোনও অনুষ্ঠান বা পার্টিতে। নাহলে উত্তেজনা পূর্ণ পরিবেশ তৈরি হবে। খরচের অপ্রত্যাশিত বৃদ্ধি আজ আপনার মানসিক শান্তি বিঘ্নিত করবে পরে। পারিবারিক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। সাবধানে কথা বলা উচিত। প্রেমে আপনি হতাশা বোধ করতে পারেন। আজ আত্মীয়দের কারণে জীবনসঙ্গীর সাথে তর্ক হবে। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে আজ বোন, মেয়ে কিংবা কাকিমাকে সম্মান করার চেষ্টা করুন।

মকর রাশি: আজ আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে ক্লান্ত বোধ করবেন। সামান্য বিশ্রাম এবং পুষ্টিকর খাবার আজ আপনার শক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ব্যবসায়ীদের ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং ব্যবসার উন্নতির জন্য অর্থ বিনিয়োগের প্রয়োজন পড়তে পারে। আজ প্রিয় কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগের অভাব আপনার মধ্যে মানসিক চাপ সৃষ্টি করবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য অবশ্যই হনুমান চালিশা পাঠ করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: দীর্ঘদিনের ক্লান্তি বা মানসিক চাপ থেকে আজ আপনি মুক্তি পেতে পারেন। সমস্যাগুলোকে স্থায়ীভাবে কাটিয়ে ওঠার জন্য জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। ব্যবসায় লাভ অনেক ব্যবসায়ীর জন্য আনন্দ নিয়ে আসবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নতুন করে ঝালিয়ে নেওয়ার জন্য আজকের দিনটি ভালো। পরিবার এবং বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করা দরকার নেই। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি আপনি সম্পূর্ণ উপভোগ করতে পারবেন।

প্রতিকার: আর চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য বটগাছে মিষ্টি দুধ দেওয়ার চেষ্টা করুন।

মীন রাশি: বাইরে ঘুরতে যাওয়া, পার্টি করা বা মজা করা আপনার মনকে আজ ভালো রাখতে পারে। আজ অফিসের কোনও সহকর্মী মূল্যবান জিনিস চুরি করবে। তাই জিনিসপত্রের ব্যাপারে সতর্ক থাকা উচিত। কোনও নিকট আত্মীয় বা বন্ধুর সঙ্গে কথা বলতে পারেন। এটি আপনার চাপগুলি কমাতে পারে। সতর্ক থাকা উচিত। ব্যক্তিগত লাভের জন্য আজ আপনাকে কেউ ঠকাতে পারে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বাড়িতে কিংবা বাথরুমে আজ গাছের টবে সবুজ পাথরের টুকরো বা সবুজ মার্বেল রাখার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal