ঘাড়ে UAE-র ২৯০০০ কোটির ঋণ! এবার সৌদি, কাতারের থেকে ৪৬,৫০০ কোটি নিচ্ছে পাকিস্তান

Published:

Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর্থিক অবস্থা খারাপ হলে হাত পাতা ছাড়া উপায় নেই! সেটা ভাল মতোই বোঝে পাকিস্তান (Pakistan)। তাই তো দারিদ্রতা চরমে উঠলে বিশ্বের বিভিন্ন বন্ধু দেশগুলির দোরে দোরে ঘুরে অর্থ সংগ্রহ করতে হয় দেশটিকে, সে কথা একবার নিজেই জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তার পরেও বিভিন্ন দেশের কাছ থেকে ঋণ বাবদ টাকা নিতে হয়েছে পাকিস্তানকে। এবার শোনা যাচ্ছে, ইসলামাবাদের দুরবস্থা দেখে তাদের 46,500 কোটি টাকার আর্থিক সাহায্য করবে সৌদি আরব এবং কাতার। এই দুই দেশ পাকিস্তানকে সাহায্য করার ঘোষণা এমন সময় দিয়েছে, যখন ইসলামাবাদ নিজেই গাড্ডায়। এ মাস শেষ হওয়ার আগেই সংযুক্ত আরব আমিরশাহীকে 29,000 কোটি টাকার ঋণ পরিশোধ করার কথা রয়েছে পাকিস্তানের।

পাকিস্তানকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল দুই দেশ

দুর্বল বৈদেশিক মুদ্রার রিজার্ভের কারণে গাড্ডায় পড়েছে পাকিস্তান। তাছাড়াও জুন মাসের মধ্যে বৈদেশিক ঋণ পরিশোধ করতে না পারলে বড় সমস্যায় পড়ে যাবে দেশটি। শনিবার তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক কর্মকর্তা জানিয়েছেন, এ মাসের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীকে তাদের পাওনা 29,000 কোটি টাকা মিটিয়ে দিতে হবে ইসলামাবাদকে। যা নিয়ে বর্তমানে চাপে রয়েছে তারা।

পাকিস্তানের অর্থনীতি বরাবরই নিম্নমুখী। তার উপর ইরান যুদ্ধের কারণে দেশটির অর্থনীতি একপ্রকার ধসে গিয়েছে। এমন অবস্থায় এবার পাকিস্তানকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে সৌদি আরব এবং কাতার। রিপোর্ট অনুযায়ী, গত শুক্রবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ইসলামাবাদে সাক্ষাৎ করেন সৌদি আরবের অর্থমন্ত্রী মহম্মদ বিন আব্দুল্লাহ আল জাদান। সেখানেই বৈঠক চলাকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এবং সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অবশ্যই পড়ুন: ভুলে যান LPG, ইনডাকশন! জল দিয়েই রান্না হবে হাইড্রোজেন স্টোভে, দাম কেমন?

জানা যায়, পাকিস্তানের সাথে বৈঠক চলাকালীন UAE র সাথে ইসলামাবাদের চলমান সমস্যা সমাধানের জন্য এবং নির্দিষ্ট পরিবার ঋণ পরিশোধের ক্ষেত্রে পাকিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সৌদি আরব। যদিও পাকিস্তানের তরফে প্রথমে আর্থিক সাহায্যের অনুরোধ করা হয়। আর তাতেই রাজি হয়ে যায় রিয়াদ। তবে শুধু সৌদি আরব নয়, কাতারও পাকিস্তানকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সাহায্য করতে এক কথায় রাজি হয়েছে। সব মিলিয়ে বলাই যায়, অর্থনৈতিক দুরবস্থার মধ্যে ইসলামের দেশটিকে বাঁচাতে দুহাত তুলে সমর্থন জানাচ্ছে উপসাগরীয় দেশগুলি।

google button