ভরণী নক্ষত্রে দুর্দশা ঘুচবে ৫ রাশির! আজকের রাশিফল, ২১ মার্চ

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২১ মার্চ, শনিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মেষ রাশিতে আর সূর্য মীন রাশিতে বিরাজ করবে। এদিকে আজ অশ্বিনী এবং ভরণী নক্ষত্রের প্রভাব পড়বে। তৃতীয়া তিথির এই বিশেষটিতে যৈংদ্র এবং বৈধৃতি যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:২৪ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৩৩ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শনিবার, তাই মা তারার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ গর্ভবতী মহিলাদের দৈনন্দিন কাজকর্মে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনও অপরিচিত ব্যক্তির পরামর্শে বিনিয়োগ করলে সেখান থেকে লাভবান হতে পারেন। পরিবারের সদস্যরা অনেক কিছু দাবি করবে। প্রেমের ব্যাপারে তাড়াহুড়ো করা থাকে বিরত থাকতে হবে। বয়স্ক ব্যক্তিরা অবসর সময়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে তর্কের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য যে কোনও উপায়ে শরীরে সোনা কিংবা হলুদ রঙের সুতা পড়ার চেষ্টা করুন।

বৃষ রাশি: জটিল পরিস্থিতিতে পড়লে মোটেও আতঙ্কিত হবেন না। আজ মন ভালো করার জন্য সামাজিক কাজে যোগ দিতে হবে। অমীমাংসিত বিষয়গুলি আরও জটিল হয়ে উঠতে পারে। এবং খরচের চিন্তা আপনার মনে ভার হয়ে দাঁড়াবে। জীবনসঙ্গী আপনাকে জীবনে পরিবর্তন আনতে সাহায্য করবে। প্রাণবন্ত বা উষ্ণ স্বভাবের মানুষ গড়ে তুলতে হবে যে কঠোর পরিশ্রম আর প্রচেষ্টার মাধ্যমে জীবনের পথ গড়ে তোলে। প্রিয়জন আপনাকে অনেক আনন্দ দেবে। ভ্রমণ বেশ আনন্দদায়ক হতে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার জন্য গরিব ব্যক্তিকে কালো জুতো বা ছাতা দান করার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ আপনার শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য খেলাধুলা করে সময় কাটাতে পারেন। অর্থ তখনই কাজে লাগবে যদি আপনিও প্রয়োজনীয় খরচ থেকে বিরত রাখতে পারেন। এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। বন্ধুরা সন্ধ্যার জন্য চমৎকার পরিকল্পনা করে দিনটিকে উজ্জ্বল করে তুলতে পারে। একসঙ্গে বাইরে গিয়ে আপনার প্রেমের জীবনের নতুন শক্তি সঞ্চার করতে পারেন। প্রেমিক-প্রেমিকার সঙ্গে সময় কাটাতে এবং তাদের নিজেদের অনুভূতি প্রকাশ করতে সক্ষম হবেন। আর্থিক দিক থেকে সচ্ছল থাকবে দিনটি।

প্রতিকার: মানসিক কষ্ট মুকুব করার জন্য কোনও শুভ অনুষ্ঠান, বিবাহ ইত্যাদি নষ্ট করা থেকে বিরত থাকতে হবে।

কর্কট রাশি: আজ কিছু লোক মনে করে যে নতুন কিছু শেখার জন্য আপনি আগ্রহী। আজ আপনার তীক্ষ্ণ মন যে কোনও কিছু সহজে শিখতে সাহায্য করবে। ভাই-বোনেরা আপনার কাছে আর্থিক সাহায্য চাইতে পারে। তাঁদের সাহায্য করলে আপনার আর্থিক চাপ সৃষ্টি হবে। কিন্তু পরিস্থিতি খুব শীঘ্রই উন্নত হবে। বন্ধুদের স্বভাবের সুযোগ নিতে দেবেন না। প্রিয়জনের স্নেহ পূর্ণ আচরণ আপনাকে বিশেষ অনুভব করাতে পারে। মুহূর্তগুলোকে পুরোপুরি উপভোগ করবেন। বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। কিন্তু পরিবারে ঝামেলার সম্ভাবনা আছে।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি করার জন্য লাল গরু বা লাল কুকুরকে খাওয়ানোর চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ আপনার আচরণ জীবনসঙ্গীর মেজাজ খারাপ করাতে পারে। কাউকে অসম্মান করা এবং তাকে গুরুত্ব না দিলে আপনার সম্পর্কের ফাটল ধরবে। কোনও পাওনাদার আপনাকে না জানিয়ে অ্যাকাউন্টে টাকা জমা করতে পারে যা আপনাকে অবাক করে দেবে। আত্মীয়দের সঙ্গে দেখা করতে ছোট ভ্রমণ করতে পারেন। এতে আপনি শান্তি পাবেন। প্রিয়জনের অপ্রয়োজনীয় দাবির কাছে মোটেও নত স্বীকার করবেন না। বাইরে পড়াশোনা করতে গেলে আজ অবসর সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য বাড়িতে প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি রাখার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ আপনি অসুবিধা বা মতবিরোধের সম্মুখীন হতে পারেন যা আপনাকে বিরক্তিতে ফেলবে। কোনও প্রতিবেশী আপনার কাছে ঋণ চাইতে আসতে পারে। কিন্তু টাকা ধার দেওয়ার আগে তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কোনও পারিবারিক অনুষ্ঠানে আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। আজ অবসর সময় এমন কিছু কাজে নিযুক্ত হবেন যা আপনি করার কথা ভাবেন। কিন্তু করে উঠতে পারেন না। পরিবারে সুখ শান্তি থাকবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য কোনও ধর্মীয় স্থানে পতাকা দান করার চেষ্টা করুন।

তুলা রাশি: বাইরের খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে। কাজ বন্ধুদের সঙ্গে বাইরে গেলে ভেবেচিন্তে টাকা খরচ করার চেষ্টা করতে হবে। নাহলে আর্থিক ক্ষতি হতে পারে। আত্মীয়-স্বজন এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। ভালবাসার ক্ষেত্রে আজ ভালো আচরণ করা উচিত। সম্পর্কের গুরুত্ব বুঝতে হবে। কারণ দিনের বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে সময় কাটাবেন। আজ সুন্দর স্মৃতি আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যকার বিবাদ মিটিয়ে দিতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।

প্রতিকার: দেবতাকে হলুদ ফুল অর্পণ করুন। এতে আপনার সুখ শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক রাশি: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। হয়তো কারো সাহায্য ছাড়া অর্থ উপার্জন করতে পারবেন। তবে এর জন্য নিজের উপর বিশ্বাস রাখতে হবে। সাফল্য পরিবারের সদস্যদের উৎসাহিত করে তুলবে এবং আপনার সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করবে। আজ আচরণ ঠিক করতে হবে। প্রিয়জনের মেজাজ অনিশ্চিত থাকতে পারে। নিজেদেরকে বুঝতে হবে। ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে গেলে নিজের জন্যই সময় দেওয়া উচিত। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে ভালো রাখার জন্য দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ শারীরিক উপকারিতা বিশেষ করে মানসিক শক্তি অর্জন করার জন্য ধ্যান বা যোগব্যায়াম করতে হবে। সামনে আসা নতুন বিনিয়োগের সুযোগগুলিকে বিবেচনা করে বিনিয়োগ করা উচিত। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো থাকবে। প্রিয়জনের কাছে ব্যক্তিগত অনুভূতি বা গোপনীয়তা ভাগ করে নেওয়া এড়িয়ে চলুন। আজ কোনও কারণে অফিস থেকে তাড়াতাড়ি বের হতে পারেন। জীবনসঙ্গীর আচরণ সবসময় পেশাগত সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আজ দিনের শুরুতে কিছু খারাপ খবর পেতে পারেন।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করার জন্য দেবে সরস্বতীর পূজা করার চেষ্টা করুন।

মকর রাশি: আজ কোনও কাজ করার আগে অবশ্যই দু’বার ভাবুন। মনোভাব ইতিবাচক হবে। কারোর অনুভূতিতে আঘাত করতে পারেন। টাকা আপনার হাতে থাকবে না। আজ কঠিন সময়ে আপনাকে সাহায্য করলে সেই আত্মীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ছোট অঙ্গভঙ্গি তাদের মনোবল বাড়িয়ে দেবে। কৃতজ্ঞতা জীবনের সুবাস আরও বাড়াবে। অকৃতজ্ঞতা নষ্ট করে দেবে। প্রেমের সম্পর্কের সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে গোপনীয় তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত।

প্রতিকার: আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। এর জন্য কালো ঘোড়ার নখ দিয়ে তৈরি আংটি পড়ার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভা লোনা থাকার কারণে মনোযোগ দিতে কষ্ট হতে পারে। যদিও আর্থিক অবস্থার উন্নতি হবে। কিন্তু অর্থের অবিরাম প্রবাহ আপনার পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে। দিনটিকে বিশেষ করে তোলার জন্য সন্ধ্যাবেলা পরিবারের সাথে সুন্দর কোনও জায়গায় যেতে পারেন। জীবনের বাস্তবতার মুখোমুখি হতে আজ আপনার প্রিয়জনকে কিছুক্ষণের জন্য ভুলে যেতে পারেন। পরিবারের ছোট সদস্যদের সাথে সময় কাটানো উচিত। আজ পরিবারে এমনিতে সুখ শান্তি বজায় থাকবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য রোদ স্নান করার চেষ্টা করুন।

মীন রাশি: আজ মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলতে হবে। নিজেকে এমন কিছু নতুন বা উত্তেজনা পূর্ণ পরিস্থিতিতে খুঁজে পাবেন যা আপনার জন্য আর্থিক সুবিধা নিয়ে আসবে। কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। বাস্তববাদী মনোভাব গ্রহণ করতে হবে। যারা সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাদের কাছে কিছু আশা করবেন না। প্রেমের জীবনের বন্ধন ভালো রাখা উচিত। প্রেমিক প্রেমিকা সম্পর্কে কোনও মতামত তৈরি করতে চাইলে অন্যদের কথার উপর ভিত্তি করে কাজ করবেন না।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য ভাইদের লাল রঙের পোশাক উপহার দেওয়ার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

google button