২০২৬-এ হোলি কত তারিখে? দেখুন দিনক্ষণ, সময়সূচি এবং নিয়মকানুন

Published:

Holi 2026
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৬ সালে হোলি কত তারিখে পড়ছে (Holi 2026)? হ্যাঁ, হোলি যা রংয়ের উৎসব নামে পরিচিত, এটি গোটা ভারতবর্ষেই বেশ তাৎপর্যপূর্ণ। পাশাপাশি হিন্দু উৎসবগুলির মধ্যে হোলি অন্যতম, যা আনন্দের সঙ্গেই উদযাপিত হয়। ভারতের বেশিরভাগ রাজ্যে হোলি দু’দিন ধরে উদযাপিত হয়। আর হোলির প্রথম দিনটিকে বলা হয় হোলিকা দহন বা ন্যাড়াপোড়া। এই দিন সাধারণত অশুভ শক্তির বিনাশ করা হয় এবং দ্বিতীয় দিন হোলি উৎসব পালন করা হয়। কিন্তু পঞ্জিকা কী বলছে? আগামী বছর ২০২৬ সালে কবে হোলি বা রং খেলা? পূর্ণিমার সময়সূচি কী রয়েছে? জানুন আজকের প্রতিবেদনে।

২০২৬ সালের হোলি কত তারিখে? | Date And Time of Holi 2026 |

পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালে হোলির দিনক্ষণ নিম্নরূপ—

  • ইংরেজি তারিখ: আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে ৪ মার্চ হোলি উৎসব অনুষ্ঠিত হবে।
  • বাংলা তারিখ: বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি পড়ছে ১৯ ফাল্গুন, ১৪৩২ সন।

হোলির সময়সূচি কী রয়েছে?

এবার বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী জানা যাচ্ছে হোলিকা দহন অনুষ্ঠিত হবে তিনিই মার্চ সেই সূত্র

  • হোলিকা দহনের শুভ সময় পড়ছে ৩ মার্চ, সন্ধ্যা ৬:২২ মিনিট থেকে রাত ৮:৫০ মিনিট পর্যন্ত।
  • পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২ মার্চ, সন্ধ্যা ৫:৫৫ মিনিটে।
  • পূর্ণিমা শেষ হচ্ছে ৩ মার্চ, সন্ধ্যা ৫:০৭ মিনিটে।

তবে বলে রাখি, ৩ মার্চ হবে রাধা কৃষ্ণের পূজা এবং হোলি অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ, ২০২৬।

হোলি ২০২৬ একঝলকে

বিষয়

তথ্য

উৎসবের নাম

হোলি

ইংরেজি তারিখ

৪ মার্চ, ২০২৬

বাংলা তারিখ

১৯ ফাল্গুন, ১৪৩২
হোলিকা দহনের সময়

৩ মার্চ সন্ধ্যা ৬:২২ থেকে ৮:৫০

পূর্ণিমা তিথি শুরু

২ মার্চ, সন্ধ্যা ৫:৫৫

পূর্ণিমা তিথি শেষ

৩ মার্চ, সন্ধ্যা ৫:০৭

বিশেষ আকর্ষণ

রং খেলা

হোলির ইতিহাস

হোলি মূলত দুটি পৌরাণিক কাহিনীর সঙ্গে জড়িত। হোলিকা এবং প্রহ্লাদের গল্প আর রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়েই এই হোলি। এই উৎসবটি প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থগুলিতে উল্লেখ রয়েছে। আর এটি বসন্তের আগমন এবং ফসলের প্রাচুর্যকে সাক্ষী রেখেই উদযাপন করা হয়। কৃষ্ণ তাঁর গায়ের কালো রংয়ের জন্য লজ্জা বোধ করতেন। তাই তাঁর মা তাঁকে রাধার ফর্সা মুখে যে কোনও রং লাগানোর পরামর্শ দিয়েছিলেন। এরপর কৃষ্ণ এবং রাধা মিলেই রং খেলা শুরু করেন। সেখান থেকেই এই হোলি উৎসবের শুভ সূচনা।

কীভাবে পালন করতে হয় হোলি?

হোলি পালনের কিছু নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। সেগুলি হল—

  • ন্যাড়াপোড়া বা হোলিকা দহন: হোলির আগের রাতে সমস্ত খারাপ শক্তির প্রতীকগুলিকে পুড়িয়ে শুভ শক্তির বিজয় উদযাপন করতে হয়।
  • সকালে স্নান: পরের দিন খুব সকালবেলা উঠে স্নান সেরে নিত্য পূজা সেরে নিতে হয়। তারপর দেবদেবীর চরণে আবীর, ফুল অর্পণ করতে হয় এবং রাধা কৃষ্ণের পূজা করতে হয়।
  • রং খেলা: এরপর একটু বেলা হলে সবার সঙ্গে রং খেলায় মত্ত হতে হয়। তবে হ্যাঁ, রাসায়নিক যুক্ত রংয়ের পরিবর্তে প্রাকৃতিক রং ব্যবহার করতে হয়। বিশেষ করে আবীর।
  • গান বা নৃত্য: হোলির উৎসবে নাচ, গানে মত্ত থাকে সবাই। পাশাপাশি আবীর ছড়ানো তো হয়ই। বিশেষ করে পশ্চিমবঙ্গে এটিকে দোলোৎসব বলা হয়।
  • খাবার এবং মিষ্টি: হোলির দিন গুজিয়া, লাড্ডু, রসগোল্লার মতো বিভিন্ন ধরনের বাঙালি খাবার দেওয়া হয়।
  • পরস্পরকে প্রণাম: হোলির দিন গুরুজনদের গায়ে রং লাগিয়ে তাদের প্রণাম নিতে হয় এবং ছোটদের ভালোবাসা জানাতে হয়।

হোলির পূজা এবং উদযাপন

জানিয়ে রাখি, বাংলায় হোলির দিন সাধারণত রাধা কৃষ্ণের পূজা করা হয়। আর এদিন রাধা কৃষ্ণের মূর্তিগুলিকে বেদীতে স্থাপন করে সুন্দর পোশাক আর গয়না পড়াতে হয়। পাশাপাশি অর্ঘ্য অর্পণ করতে হয়। আর বেদীর চারপাশে পুরো পরিবারের নাম জপ করে সবার মঙ্গল কামনা করে প্রার্থনা করতে হয়।

বাংলায় হোলি উৎসব

বাংলায় হোলি উৎসব বা দোলযাত্রার দিন রাধা কৃষ্ণের মূর্তি সাজিয়ে দোলায় বসিয়ে শুভযাত্রার জন্য বের করা হয়। আর একে অপরের গায়ে আবীর মাখানো হয। কিন্তু উত্তর ভারতের দিকে এরকম রং খেলা খুবই কম দেখা যায়। আর হোলির দিন কীর্তন, লোকগান এবং নাচেরও আয়োজন করা হয়।.

আরও পড়ুন: ২০২৬-এ পৌষ সংক্রান্তি কত তারিখে? দেখুন দিনক্ষণ, তিথি নক্ষত্র ও আচারবিধি

সবথেকে বড় ব্যাপার, হোলির দিন রবীন্দ্রনাথ ঠাকুরে আশ্রমস্থান শান্তিনিকেতনে ধুমধাম করে উৎসবের আয়োজন করা হয়। এখানে শিক্ষার্থীরা সাদা পোশাকে সেজে নাচ, গান ও আবির খেলায় মত্ত হয়। পাশাপাশি হোলি পূর্ণিমার আগের দিন কাঠকুটো পুড়িয়ে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন করা হয়। এটিকে অশুভ শক্তি বিনাশের প্রতীক হিসাবেই মনে করা হয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now
আরও Dol Yatra Holi