বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেখতে দেখতে শুরুই হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আজ অর্থাৎ 29 মার্চ, রবিবাসরীয় সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আর তার আগেই চরম খুশির খবর নাইট শিবিরে। রেভস্পোর্টস সূত্রে খবর, আগামী 6 এপ্রিলের মধ্যে KKR শিবিরে যোগ দিচ্ছেন শ্রীলঙ্কার 18 কোটির ভয়ঙ্কর পেসার মাথিশা পাথিরানা। যেই খবর প্রকাশ্যে আসতেই আনন্দে উচ্ছ্বসিত নাইট ভক্তরা।
পাথিরানাকে সবুজ সংকেত দিয়েছে লঙ্কান বোর্ড
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়ে আচমকা চোট পান পাথিরানা। যার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই প্লেয়ারের খেলা হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল ঘোর সংশয়। একটা সময় রিহ্যাব পর্ব শেষ করে ফিট হয়ে উঠলেও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফে নো অবজেকশন সার্টিফিকেট পাচ্ছিলেন না নাইট তারকা। যার কারণে বারবার বিমানের টিকিট বুক করেও ক্যানসেল করে দিতে হচ্ছিল KKR কে। তবে এবার মিলেছে সবুজ সংকেত।
আসলে চোট কাটিয়ে কোনও টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে প্রয়োজন হয় শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের ছাড়পত্র। তার আগে প্লেয়ারদের ফিটনেস পরীক্ষায় পাস করতে হয়। তারপরই পাওয়া যায় নো অবজেকশন সার্টিফিকেট। নাইট তারকার ক্ষেত্রেও নিয়ম একই। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই ফিটনেস পরীক্ষা হয়ে যাবে এই প্লেয়ারের। আর তারপরই নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে নাইট শিবিরে যোগ দেবেন এই প্লেয়ার। যদিও সূত্রের খবর, লঙ্কান বোর্ড ইতিমধ্যেই পাথিরানাকে ফিট ঘোষণা করে দিয়েছে।
অবশ্যই পড়ুন: বাংলা থেকে ২৮টি বিশেষ ট্রেন ঘোষণা রেলের, জানুন রুট
উল্লেখ্য, এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একাধিক ম্যাচ ঘরের মাঠে খেলবে কলকাতা নাইট রাইডার্স। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি IPL এ শাহরুখ খানের দলকে কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে হারানো যথেষ্ট কঠিন হবে প্রতিপক্ষ দলগুলির পক্ষে।।












