বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চরম দুর্দশা কলকাতা নাইট রাইডার্সের। বিগত তিন ম্যাচে পরাজয়। পাঞ্জাবের ম্যাচে ভাগ্যক্রমে বৃষ্টি হওয়ায় এক পয়েন্ট পেয়েছে কলকাতা। সেটাই এই মুহূর্তে অজিঙ্কা রাহানেদের পুঁজি। এদিকে নিজের দলের এমন অবস্থা দেখে কিছুতেই আর নিজেকে আটকে রাখতে পারছেন না ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল (Andre Russell)। KKR এর ব্যর্থতা দেখে ব্যাট হাতে মাঠে নেমে যেতে ইচ্ছে করছে তাঁর। সাম্প্রতিক একটি ভিডিওতে তেমনটাই জানিয়েছেন দ্রে রাস।
KKR র ব্যর্থতা দেখে মাঠে নেমে যেতে ইচ্ছে করছে রাসেলের
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই IPL থেকে অবসর ঘোষণা করেছিলেন আন্দ্রে রাসেল। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ক্রিকেটার হিসেবে বিদায় নিলেও KKR ছাড়েননি তিনি। শাহরুখ খানের দলে পাওয়ার কোচ হিসেবে রয়েছেন এই খেলোয়াড়। সেই দায়িত্বতে থেকেও নিজেকে ধরে রাখতে পারছেন না রাসেল। খুব ইচ্ছে করছে দলের হয়ে ব্যাট হাতে নেমে যেতে।
সম্প্রতি KKR এর ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে শেন ওয়াটসনের সাথে কথা বলার সময় রাসেলকে বলতে শোনা গিয়েছিল, “এমন পরিস্থিতি হয়েছে নিজেকে সামলে রাখা যাচ্ছে না। মনে হচ্ছে প্যাড পরে ব্যাট করতে নেমে যাই। যখন দল কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মনে হয় আমিও ব্যাট হাতে কিছু করি। দলে আমিও অবদান রাখি।”
এদিন ক্যারিবিয়ান তারকা এও বলেন, “আমি যদি এখনও ব্যাট করতে নামি অনেক ম্যাচ জিতিয়ে দেব। কিন্তু খেলাটা তো ছেড়ে দিয়েছি। এবার বাকিদের দায়িত্ব নিতে হবে। আমি যাদের তৈরি করতে পুরোপুরি সাহায্য করি। ওরা যাতে বড় বড় ছয় মারতে পারে সেটা দেখা আমার দায়িত্ব।”
অবশ্যই পড়ুন: বিরাট কোহলিদের গুঁড়িয়ে দিয়েও সন্তুষ্ট নন বৈভব! ম্যাচ শেষে বললেন বড় কথা
প্রসঙ্গত, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা বেহাল দশা থেকে বেরোতে পারবে কিনা তার উত্তর নেই কারও কাছে। তবে অনেকেই মনে করছেন, শ্রেয়স আইয়ারের মতো অধিনায়ককে ছেড়ে দেওয়া এবং অজিঙ্কা রাহানের মতো একজন ক্রিকেটার যিনি জাতীয় দলে দীর্ঘ বছর উপেক্ষিত তাঁকে কলকাতার দায়িত্ব দেওয়াটা আদতেই ভুল সিদ্ধান্ত।












