টিম ইন্ডিয়ায় জায়গা পেতে মরিয়া, KKR এ নতুন ভূমিকায় দেখা যেতে পারে এই প্লেয়ারকে

Published:

kkr

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাতীয় দলে খেলার স্বপ্ন কার না থাকে? ঘরোয়া ক্রিকেট থেকে ধীরে ধীরে টিম ইন্ডিয়ায় পৌঁছনোর রাস্তা প্রশস্ত করাই তো একজন আদর্শ ক্রিকেটারের লক্ষ্য হওয়া উচিত। সেটাই রয়েছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ঘরের ছেলে হিসেবে পরিচিত অঙ্গকৃষ রঘুবংশীর। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বোধহয় তাঁকে একেবারে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে। আসলে, জাতীয় দলে জায়গা করার জন্য নিজের উইকেট কিপিং দক্ষতায় বিশেষ নজর দিয়েছেন এই খেলোয়াড়। অঙ্গকৃষ এবছর ব্যাটিং করার পাশাপাশি গ্লাভস হাতে মাঠে তীব্র অনুশীলন করছেন।

KKR এ অন্য ভূমিকায় খেলবেন অঙ্গকৃষ

এবছর কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন টিম শেইফার্ট, তেজস্বী দাহিয়ার মতো নতুন উইকেট কিপার ব্যাটসম্যান। কিন্তু তা সত্বেও নিজের দক্ষতায় শান দিচ্ছেন অঙ্গকৃষ। এও শোনা যাচ্ছে, এবছর থেকেই যদি কলকাতা নাইট রাইডার্স তাঁকে উইকেটের পেছনে দাঁড়ানোর দায়িত্ব দেয় সেটাও মেনে নেবেন তিনি। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কলকাতার এই তরুন জানিয়েছেন, “মুম্বই টি-টোয়েন্টি দল আগেই চেয়েছিল আমি কিপিং করি। আমিও ভেবেছিলাম এমনটা করলে মন্দ হয় না! এটা আমার কাছে একেবারে নতুন চ্যালেঞ্জ। গোটা বিষয়টা খুব উপভোগ করছি। অনেকদিন ধরেই আমি কিপিং অনুশীলন করি। দেখি কী হয়!”

জাতীয় দলে জায়গা পাওয়ার জন্যই কি এত অনুশীলন? এমন প্রশ্নের উত্তরে নাইট তারকা একেবারে খোলাখুলি জানিয়েছেন, তিনি এসব নিয়ে অত ভাবতে চান না। বদলে নিজের ক্রিকেটকে উন্নত করতে চান। ব্যাটিং করার পাশাপাশি ফিল্ডিং ও উইকেট কিপিং এ মনোযোগ দিতে চান। তারপর যা হয় সেটা সময় বলবে। এক কথায়, আর পাঁচটা ছেলের মতো অঙ্গকৃষও চেষ্টা করছেন। লড়াই করছেন জাতীয় দলে জায়গা করে নেওয়ার। এখন প্রশ্ন, সেই লড়াইয়ে ভারতীয় ক্রিকেটারকে সাহায্য করতে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই কি তাঁর হাতে দস্তানা তুলে দেবে KKR?

অবশ্যই পড়ুন: তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল কমিশন, নাম আছে কিনা কীভাবে দেখবেন?

উল্লেখ্য, আজ অর্থাৎ 29 মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচি অনুযায়ী, মুম্বই ইন্ডিয়ান্স দলের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ গড়াবে মুম্বইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। প্রথম ম্যাচেই জয় তুলতে পারলে শক্তি সঞ্চয় করেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করবে শাহরুখ খানের দল।

google button