বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার কলকাতাকে ডুবিয়ে জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস। আর সেই সাফল্যের 24 ঘন্টা পূর্ণ হওয়ার আগেই দুঃসংবাদ পেল LSG (Bad News For LSG)। জানা যাচ্ছে, চোট সারিয়ে না উঠতে পারায় এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি ম্যাচেও খেলতে পারবেন না শ্রীলঙ্কার দাপুটে অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরঙ্গ। বলাই বাহুল্য, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম থেকে 2 কোটি টাকা দিয়ে এই প্লেয়ারকে কিনেছিল সঞ্জীব গোয়েঙ্কার দল।
কী হয়েছে LSG তারকার?
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ওয়ানিন্দু। যার কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে এই খেলোয়াড়কে। তবে আশা ছিল হয়তো ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের কিছু ম্যাচে LSG কে সঙ্গ দিতে পারবেন তিনি। তবে শেষ পর্যন্ত সেটা হচ্ছে না। চোট থাকায় গোটা IPL থেকেই ছিটকে যাচ্ছেন এই ক্রিকেটার। যা লখনউয়ের কাছে বড় ধাক্কা সেটা বলাই যায়।
এ প্রসঙ্গে LSG র গ্লোবাল ডিরেক্টর টম মুডি একেবারে খোলাখুলি জানিয়েছেন, ওয়ানিন্দু হাসরঙ্গ এ বছর আমাদের সাথে খেলতে পারবেন না। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তাঁর বিকল্প প্লেয়ার দলে নিয়ে আসার। সব ঠিক থাকলে 24 থেকে 48 ঘণ্টার মধ্যে লঙ্কান ক্রিকেটারের বিকল্প খুঁজে বের করবে LSG। এমনটাই জানিয়েছেন মুডি।
অবশ্যই পড়ুন: ভিডিও ভাইরাল হতেই বড় সিদ্ধান্ত AIMIM-র, হুমায়ুনের সঙ্গে জোট ভাঙল ওয়েইসির দল
প্রসঙ্গত, LSG র 2 কোটির প্লেয়ার ওয়ানিন্দু দলে ফিরবেন এমন আশাতেই অপেক্ষা করছিলেন লখনউয়ের ক্রিকেট ভক্তরা। তবে এই মুহূর্তে ক্রিকেটারের শারীরিক অবস্থা যা এবং চোট যন্ত্রণা বাড়ায় এই প্লেয়ারকে এখনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার ছাড়পত্র দেবে না শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। যদিও শোনা যাচ্ছে, নিজে থেকে IPL খেলার জন্য বোর্ডের কাছে একবারও অনুমতি চাননি ওয়ানিন্দু। এ থেকে বোঝাই যাচ্ছে প্লেয়ারের নিজেরও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার খুব একটা ইচ্ছে নেই!












