ভারতে হবে BBL 2026-27 এর উদ্বোধনী ম্যাচ! বড় সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে গড়াতে পারে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট লিগ BBL। একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতে আসন্ন বিগ ব্যাশ লিগের নতুন সিজন আয়োজনের কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও গোটা টুর্নামেন্ট নয়, বরং বিগ ব্যাশ লিগের আসন্ন সিজনের শুধুমাত্র উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে পারে এদেশে। তা নিয়েই এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে আলোচনায় বসতে পারে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

ভারতেই কেন BBL 2026-27 এর উদ্বোধনী ম্যাচ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া?

News 24 এর এক রিপোর্ট অনুযায়ী, প্রথমত ভারত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট অর্থনীতি। ক্রিকেট দুনিয়ায় স্পন্সর থেকে শুরু করে ডিজিটাল ট্রাকশন সবই রয়েছে এদেশে। সবচেয়ে বড় কথা, ভারতীয় সমর্থকরা ক্রিকেটকে পুজো করে। এক কথায়, ক্রিকেটের কদর রয়েছে ভারতে। আর সেটা বুঝেই নিজেদের আর্থিক লাভকে সামনে রেখে ভারতেই BBL এর উদ্বোধনী ম্যাচ আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের একটি সূত্র দাবি করছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইকোসিস্টেমও অত্যন্ত পছন্দ অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের।

জানা যায়, ইতিমধ্যেই নাকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজির মালিকদের বিগ ব্যাশ লিগের দলগুলির প্রতি আগ্রহ দেখানোর জন্য অনুরোধ করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের একাংশের দাবি, ভারতে BBL এর নতুন সিজনের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হলে এই ম্যাচের জনপ্রিয়তা যেমন বাড়বে তেমনই BBL এর দলগুলি নতুন স্পন্সরও পেতে পারে। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি সিডনি থান্ডার এবং মেলবোর্ন রেনেগেডস নামক দুইদল ইতিমধ্যেই নাকি IPL এর ফ্রাঞ্চাইজি ওনারদের দৃষ্টি আকর্ষণ করেছে। আসলে ক্রিকেট অস্ট্রেলিয়া চায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইকো সিস্টেমের সাথে যুক্ত বিনিয়োগকারীদের আকর্ষিত করে লিগের বাণিজ্যিক গতিপথ বদলে দেওয়া। এর আগে ক্রস মালিকানার দৌলতে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগের জনপ্রিয়তা এবং ব্যবসা বেড়েছে। সেই পথেই হয়তো চলতে চায় অস্ট্রেলিয়া।

অবশ্যই পড়ুন: টিকিট ছাড়াই উঠে পড়েন AC কোচে, ট্রেনেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা TTE-র

অনুমতি দেবে BCCI?

নিজেদের বিগ ব্যাশ লিগের ব্যবসা বাড়াতে এবং নতুন দলগুলির জন্য অতিরিক্ত ইনভেস্টর খোঁজার লক্ষ্যে ভারতের আসন্ন BBL এর উদ্বোধনী ম্যাচ আয়োজন করতে চাইলেও এই কাজ ততটাও সহজ নয়। ভারতে অস্ট্রেলিয়ার জনপ্রিয় লিগের উদ্বোধনী ম্যাচ আয়োজন করতে হলে অনুমতি প্রয়োজন হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। তাছাড়াও অন্য দেশের ক্রিকেট লিগ ভারতের মাটিতে আয়োজন করার অনুমতির আগে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেতের প্রয়োজন হবে। প্রতিটি ধাপ অতিক্রম করার পরেই ভারতে অনুষ্ঠিত হবে BBL 2026-27। যদিও গোটা প্রক্রিয়াটা কঠিন হলেও অসম্ভব নয় বলেই মনে করছেন ক্রীড়া মহলের অনেকে। এর সবচেয়ে বড় কারণ অস্ট্রেলিয়ার সাথে ভারতের সুসম্পর্ক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now