KKR তারকার জন্যই বিশ্বকাপে মাথায় বাজ পড়ল ভারতের!

Published:

ICC Men's T20 World Cup Update On Indian Cricket Team
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারের পরই বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) ছন্দ কেটেছে ভারতের। যে দল দাপটের সাথে চলতি টুর্নামেন্টের শুরুটা করেছিল তারাই এখন সেমিফাইনালে ওঠা নিয়ে চরম সংশয়ে। গত রবিবার প্রোটিয়াদের সামনে ভারতের পরাজয়ের নেপথ্যে রয়েছে যেমন দুর্বল ব্যাটিং, তেমনই দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত এবং আক্রমণাত্মক বোলিংও ভারতের পরাজয়ের বড় কারণ। আর এই হারের পরই দক্ষিণ আফ্রিকার বড় সাফল্যের কৃতিত্ব দেওয়া হচ্ছে কলকাতার নাইট রাইডার্স তারকা তথা শাহরুখ খানের দলের মেন্টর ডোয়েন ব্রাভোকে।

KKR তারকার চালেই বিশ্বকাপে মাথায় বাজ ভারতের!

দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের পরই ভারতের নেট রান রেট নেমে দাঁড়িয়েছে -3.800। আর এই দুর্বল নেট রান রেট নিয়ে বর্তমানে সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়ার পক্ষে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর দল হিসেবে গণ্য করা হয় ভারতকে। সেই দলকেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে নির্ভর করতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার ম্যাচের উপর। আসলে, অঙ্ক যা তাতে ভারতীয় দলকে তাদের পরবর্তী দুই ম্যাচ জেতার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।

আসলে, প্রোটিয়া দল যদি একটি ম্যাচেও হেরে যায় তবে টিম ইন্ডিয়ার সেমিফাইনালে ওঠা কার্যত অসম্ভব। সবমিলিয়ে, দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরই বিশ্বকাপে একপ্রকার মাথায় বাজ ভারতীয় দলের। আর এই পরিস্থিতির নেপথ্যে নাকি রয়েছেন KKR এর মেন্টর ব্রাভো। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি বলছেন, ভারতের পরাজয়ের নেপথ্যে তাঁর অবদান রয়েছে। প্রোটিয়া তারকার কথায়, ” 2018 সালে IPL এ সেভাবে সুযোগ না পেলেও ব্রাভোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। ওর সঙ্গে অনুশীলনের স্লোয়ার বোলিং শিখেছি। দেশে ফিরে মাঠে সেটা প্রয়োগ করে দেখিয়েছি। স্লোয়ার ইয়র্কার, ব্যক অফ লেনথ অথবা স্লো বাউন্সার রপ্ত করেছি।”

অবশ্যই পড়ুন: ১০৭ রানের বিরাট ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের জয় বিপদ ডেকে আনল ভারতের?

বলাই বাহুল্য, গত রবিবার ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচে একেবারে জ্বলে উঠেছিলেন লুঙ্গি। এদিন বল হাতে উইকেট না পেলেও টিম ইন্ডিয়া ব্যাটসম্যানদের রান তুলতেই দেননি তিনি। প্রত্যেক ওভারে মাত্র 3.75 রান দিয়েছিলেন এই কৃপণ বোলার। তারপরই দলের সাফল্যে লুঙ্গি এনগিডির অবদান স্বীকার করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। এবার সেই প্লেয়ারই ভারতের পরাজয়ের কৃতিত্ব দিয়েছেন KKR তারকাকে।