বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। সেই থেকে মোট 4 ম্যাচ খেলে ফেলেছে ভারতীয় দল। এবার অপেক্ষা বিশ্বকাপের সুপার এইটে নেমে পড়ার। সেই আসরে আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মেন ইন ব্লু (India Vs South Africa)। 2024 এর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই দলকেই গুড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার তাদের কাছেই শেষ আটের লড়াইয়ের শুরুতেই পরাজয় স্বীকার করতে হতে পারে টিম ইন্ডিয়াকে। কিন্তু কেন?
যে কারণে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যেতে পারে ভারত!
22 ফেব্রুয়ারি, রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে আহমেদাবাদের মাটিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। যেখানে ইতিমধ্যেই তিন তিনটি ম্যাচ খেলে নিয়েছে প্রোটিয়ারা। ভারত খেলেছে মাত্র একটি ম্যাচ। ফলে এই মুহূর্তে ওই পিচের ধরন ভালভাবে আয়ত্ত করে ফেলেছি দক্ষিণ আফ্রিকার প্লেয়াররা। সেদিকে ভারত আহমেদাবাদের এই মাঠে খেলতে কিছুটা কম অভিজ্ঞ। ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, রবিবার দিন ভারতের বিরুদ্ধে খেলতে নেমে মাঠ নিয়ে কিছুটা হলেও বাড়তি সুবিধা পেতে পারে, দক্ষিণ আফ্রিকা।
এ প্রসঙ্গে, দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশ জানিয়েছেন, “আহমেদাবাদের ওই মাঠে আমরা ইতিমধ্যেই তিন তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। সেখানে খেলার অভিজ্ঞতা দারুণ। আসন্ন ম্যাচে ভারতের বিরুদ্ধে সেখানেই খেলতে নামছি আমরা। ওই মাঠের পরিস্থিতি আমরা জানি। ভারতের প্লেয়ারদের বুঝে বুঝে পরিকল্পনা করা হবে। দল বুঝে আমরা এভাবেই পরিকল্পনা সাজিয়ে থাকি।”
অবশ্যই পড়ুন: আবেদন তো করলেন, যুবসাথীর স্ট্যাটাস কীভাবে চেক করবেন? রইল পদ্ধতি
ক্রিকেট মহলের একাংশের মতে, আহমেদাবাদের যে মাঠে আগামী রবিবার ভারত খেলতে নামবে সেই পিচে বলে বলে নিজেদের দাপট দেখাবে দক্ষিণ আফ্রিকা। সেক্ষেত্রে বেশ সমস্যায় পড়ে যেতে পারে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার ব্যাটিং বিভাগ টানটান হয়ে না দাঁড়াতে পারলে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হতে পারে তাদের। আহমেদাবাদের মাঠ ছাড়াও অভিষেক শর্মার একের পর এক ফ্লপ পারফরমেন্সও চিন্তা বাড়িয়েছে টিম ইন্ডিয়ার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি যদি ব্যর্থ হন সে ক্ষেত্রে প্রথম থেকেই চাপে থাকবে ভারত। তাতে পরাজয় দেখতে হতে পারে সূর্যদের।












