IPL 2026-র সবচেয়ে কম বেতনপ্রাপ্ত অধিনায়ক ইনি

Published:

IPL 2026 Captain Salary list

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেখতে দেখতে শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) 19 তম সংস্করণ। অন্যান্য বছরের মতো এবারেও একেবারে হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় টি টোয়েন্টি লিগ। প্রত্যেকটি দলই নিজেদের সাধ্যমতো চেষ্টা করছে। তবে দল কোন কৌশল নিয়ে এগোবে, প্রত্যেক ম্যাচে কাদের রাখা হবে একাদশে এমন একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ঠিক করার দায়িত্ব থাকে সেনাপতি অর্থাৎ অধিনায়কের হাতে। বলাই বাহুল্য, IPL 2026 এ সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত অধিনায়ক ঋষভ পন্থ। তবে অনেকেই হয়তো জানেন না এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোন দলের অধিনায়ক সবচেয়ে কম বেতন (IPL 2026 Captain Salary) নিয়ে খেলছেন। নাম জানলে চমকে যাবেন।

IPL 2026 এর সবচেয়ে কম বেতনপ্রাপ্ত অধিনায়ক

আগেই জানানো হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অধিনায়ক LSG র ঋষভ পন্থ। তাঁর বেতন 27 কোটি টাকা। সবচেয়ে বেশি বেতন পাওয়া অধিনায়কদের তালিকায় এ বছর দ্বিতীয় স্থানে রয়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক তথা ভারতীয় তারকা শ্রেয়স আইয়ার। তাঁর বেতন এই মুহূর্তে 26 কোটি 75 লাখ। অর্থাৎ পন্থের তুলনায় 25 লাখ টাকা কম বেতন পান তিনি।

এরপরই তালিকার তৃতীয় স্থানে নাম রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার তথা SRH অধিনায়ক প্যাট কামিন্স এবং CSK অধিনায়ক রুতুরাজ গায়ককোয়াড় এর। যুগ্মভাবে এই দুই ক্রিকেটার 18 কোটি টাকা বেতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন। এরপর চতুর্থ স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল এবং GT র অধিনায়ক শুভমন গিল। এই দুই প্লেয়ার অধিনায়ক হিসেবে নিজ নিজ দল থেকে 16.50 কোটি টাকা করে বেতন পান।

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া। এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির দল মুম্বই ইন্ডিয়ান্স এর অধিনায়ক হওয়া সত্ত্বেও তার বেতন 16 কোটি 35 লাখ টাকা। সবচেয়ে বেশি বেতন পাওয়া অধিনায়কদের তালিকায় হার্দিকের পরেই অর্থাৎ ষষ্ঠ স্থানে নাম রয়েছে RR এর বর্তমান অধিনায়ক রিয়ান পরাগের। এই প্লেয়ারের বেতন এখন 14 কোটি টাকা।

অবশ্যই পড়ুন: ট্রেনের শৌচাগারের সামনে শুয়েছিলেন দুই ভারতীয় জওয়ান, দেখা মাত্রই TTE যা করলেন…

জানলে অবাক হবেন, তিনবারের চ্যাম্পিয়ন তথা বলিউড কিং শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের গতবার এবং এবারের অধিনায়ক অজিঙ্কা রাহানে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে কম বেতনপ্রাপ্ত অধিনায়ক। তাঁর বেতন মাত্র 1.5 কোটি টাকা। আসলে গতবারের IPL নিলামে অপ্রত্যাশিতভাবে বেস প্রাইসে ভারতের এই অভিজ্ঞ তারকাকে কিনেছিল কলকাতা। পরে তাঁকেই অধিনায়ক করে নাইট ম্যানেজমেন্ট।

google button