IPL 2026-র উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিল BCCI, কারণ জানলে গর্ব হবে!

Published:

IPL 2026 Opening Ceremony cancelled by BCCI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 28 মার্চ থেকে শুরু হচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026 Opening Ceremony)। নিয়ম অনুযায়ী প্রথম ম্যাচ শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে থাকে IPL কর্তৃপক্ষ। তবে এবছর সেটা হচ্ছে না। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেলিব্রেশন চলাকালীন পদদলিত হয়ে মৃত্যু হয়েছিল 11 জন আম নাগরিকের। মূলত সেই শোক থেকে এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এবারের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে বিকল্প চিন্তা BCCI এর

ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, গত বছর যেহেতু চ্যাম্পিয়ন দল RCB র সেলিব্রেশনে একাধিক মানুষের মৃত্যু হয়েছে তাই নিহতদের প্রতি শ্রদ্ধা রেখেই এবারের উদ্বোধনী ম্যাচ বাতিল থাকবে। যদিও উদ্বোধনের দিন অনুষ্ঠান বাতিল করে বিকল্প পথ বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

BCCI এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিল ঠিক করেছে উদ্বোধনী অনুষ্ঠানের বদলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালের দিন অর্থাৎ 31 মে জমকালো সমাপ্তি অনুষ্ঠান করা হবে। এ প্রসঙ্গে সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া একেবারে খোলাখুলি জানিয়েছেন, “গত জুন মাসে মর্মান্তিক দুর্ঘটনার কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। ওই দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ফাইনালের দিন বড় অনুষ্ঠান করার পরিকল্পনা আছে।”

অবশ্যই পড়ুন: বকেয়া DA দিতে বিরাট বন্দোবস্ত রাজ্য সরকারের, মার্চেই হাতে আসবে মোটা টাকা?

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলেও আগামী 28 তারিখ বাতিল হচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ। এদিনই জনপ্রিয় দল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের IPL সফর শুরু করবে বিরাট কোহলিদের সদ্য বিক্রিত দল RCB। অবশ্যই এই ম্যাচ ঘরের মাঠ অর্থাৎ চিন্নাস্বামীতে খেলার সুযোগ পাচ্ছে বেঙ্গালুরু।

google button