ICC-র পুরস্কারের জন্য বুমরাহর সাথে লড়াইয়ে সঞ্জু স্যামসন, কে হবেন সেরার সেরা?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পুরস্কার (ICC Award) পাওয়ার দৌড়ে এগিয়ে এলেন ভারতীয় তারকা সঞ্জু স্যামসন। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন দল চেন্নাই সুপার কিংসের হয়ে ক্রমাগত ব্যর্থতার পরেও ICC র সম্ভাব্য পুরস্কার প্রাপকের তালিকায় জুড়েছে সঞ্জুর নাম। সেই দৌড়ে তাঁকে লড়তে হবে স্বদেশী ক্রিকেটার জসপ্রীত বুমরাহর সাথে। বিশ্ব ক্রিকেট সংস্থার তরফে পুরস্কার পাওয়ার মনোনয়ন তালিকায় নাম রয়েছে এই দুই ক্রিকেটারের।

বুমরাহর সাথে লড়াইয়ে সঞ্জু

নিয়ম মেনে প্রত্যেক বছর সবচেয়ে ভালো খেলা ক্রিকেটারকে সেরা ক্রিকেটারের পুরস্কারে পুরস্কৃত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। মূলত সেই লক্ষ্যেই এ বছরও পুরস্কার পাওয়ার যোগ্য এমন ক্রিকেটারদের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ICC। সেই তালিকাতেই জসপ্রীত বুমরাহর সাথে জায়গা পেয়েছেন দক্ষিণী ব্যাটসম্যান সঞ্জু। এক কথায় বলাই যায়, ক্রিকেট সংস্থার পুরস্কার পাওয়ার দৌড়ে ভারতীয় বোলারের সাথে লড়তে হচ্ছে তাঁকে।

বলাই বাহুল্য, এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরমেন্সের নিরিখে তালিকা তৈরি করেছে, জয় শাহর সংস্থা। টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিলেন সঞ্জু। ব্যাট হাতে একাই 89 রান করেছিলেন তিনি। এর আগের ম্যাচে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেও 89 রান করে দলকে সঙ্গ দিয়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট করে 97 রান তুলেছিলেন তিনি। আসলে এমন দুর্ধর্ষ ব্যাটিংয়ের কারণেই বিশ্ব ক্রিকেট সংস্থার মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন ভারতীয় ব্যাটসম্যান।

 

অবশ্যই পড়ুন: যুদ্ধের কারণে বড় ক্ষতি! তেল নিয়ে খারাপ খবর শোনাল OPEC-র ৮ দেশ

ওদিকে গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপে 12 গড় এবং 7 ইকোনোমি রেট ছিল বুমরাহর। এই আসরে একাই 12টি উইকেট তুলেছিলেন এই ভারতীয় বোলার। সেমিফাইনাল থেকে ভারতীয় দলকে ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আসল কাজটা করেছিলেন তিনিই। আটকে দিয়েছিলেন ইংলিশদের রান। সঙ্গে তুলে নিয়েছিলেন তিনটি উইকেট। আর ফাইনালে গিয়ে চার উইকেট তুলে ভারতের জয়ের পথে গালিচা বিছিয়ে দিয়েছিলেন এই বোলার। সে কারণেই এবার বিশ্ব ক্রিকেট সংস্থার পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে তিনি। বুমরাহদের সাথেই মনোনয়ন তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার কোনর এস্থারহুইজ়েনও।

google button