বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেখতে দেখতে শুরু হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (JioHotstar IPL Live Streaming)। গতকাল অর্থাৎ রবিবার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আজ সম্মুখসমরে নামছে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। এরপর সময় যত গড়াবে IPL নিয়ে ভক্তদের উন্মাদনা ততই মাত্রা ছাড়াবে। তবে অনেকেই প্রশ্ন, কীভাবে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে IPL ম্যাচগুলি? সেই উত্তর খুঁজতেই আজকের প্রতিবেদন।
বিনামূল্যে দেখা যাচ্ছে IPL?
এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখতে গেলে নিতে হচ্ছে JioHotstar এর সাবস্ক্রিপশন। হাইব্রিড মডেল এ প্রথম দিকে কিছু সময় ফ্রিতে ম্যাচ দেখা গেলেও পরবর্তীতে আর অ্যাকসেস থাকছে না। এক কথায় মাসিক 79 অথবা সুপার প্ল্যান 149 টাকার সাবস্ক্রিপশন বেছে না নিলে দেখা যাচ্ছে না IPL ম্যাচগুলি। তবে এমন কিছু উপায় রয়েছে যা অবলম্বন করলে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যেতে পারে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রত্যেকটি ম্যাচ।
কীভাবে বিনামূল্যে দেখবেন IPL ম্যাচ?
সাবস্ক্রিপশন না নিয়েও ভিন্ন উপায়ে JioHotstar এ দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ। এর জন্য বিভিন্ন টেলিকম নেটওয়ার্ক সংস্থা তাদের রিচার্জ প্ল্যানের সাথেই JioHotstar সাবস্ক্রিপশন রেখেছে। বিশেষ করে ভারতের সবচেয়ে বড় টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio তাদের বিভিন্ন রিচার্জ প্ল্যানে JioHotstar এর সাবস্ক্রিপশন দিচ্ছে। এই প্ল্যান গুলোর তালিকায় রয়েছে Jio র 349 টাকা, 449 টাকা, 949 টাকা, 3,999 টাকার রিচার্জ প্ল্যান। এগুলি ছাড়াও 100 ও 195 টাকার ডেটা অ্যাড অন প্ল্যানের সাথেও মিলবে JioHotstar এর সুবিধা।
অবশ্যই পড়ুন: প্রথম দিনই KKR-র ১ কোটি ১৭ লাখ টাকার ক্ষতি করে দিলেন ক্যামেরন গ্রিন!
Jio ছাড়াও Airtel এর 449 টাকা, 549 টাকা, 1029 টাকা এমনকি 1 বছরের প্ল্যান 3,999 টাকার রিচার্জ করালেও JioHotstar এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। একইভাবে ভোডাফোন আইডিয়ার 101 টাকা, 399 টাকা, 469 টাকা 994 টাকা, 3,699 টাকা সহ কয়েকটি ডেটা অ্যাড অন প্ল্যানের সাথেও পাওয়া যাবে JioHotstar এর সাবস্ক্রিপশন। কাজেই উল্লিখিত প্ল্যান গুলি রিচার্জ করে নিলে IPL দেখার জন্য আলাদা করে খরচ করতে হবে না।












