বৃষ্টিতে ভেস্তে যাবে ইডেনে KKR Vs SRH ম্যাচ? আবহাওয়ার আপডেট

Published:

KKR Match Weather Update of Kolkata Today

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুম্বইয়ের কাছে হেরে এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স (KKR Match Weather)। তাই আজকের ম্যাচ অজিঙ্কা রাহানেদের কাছে খুব ভাইটাল। হার এড়াতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইতিমধ্যেই হয়ে গিয়েছে চূড়ান্ত গেম প্ল্যান। ওদিকে নিজামের শহরের দলও প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের কাছে হেরেছে। সব মিলিয়ে, দুপক্ষেরই লক্ষ্য থাকবে যে ভাবেই হোক ইডেনের মাটিকে কাজে লাগিয়ে আজকের ম্যাচ জেতা। কিন্তু তার আগে জেনে নেওয়া দরকার সন্ধ্যায় কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টির কারণে ভেস্তে যাবে নাতো নাইটদের ম্যাচ?

বৃষ্টির কারণে ভেস্তে যাবে কলকাতার ম্যাচ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নির্ধারিত সূচি অনুযায়ী, আজ অর্থাৎ বৃহস্পতিবার ইডেন গার্ডেন্স এ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ। তার আগে আবহাওয়া দপ্তরের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, আজ সারাদিন শহর কলকাতার আকাশ কখনও আংশিক মেঘলা কখনও আবার পরিষ্কার থাকবে। বেলা গড়াতেই তাপমাত্রা 5 ডিগ্রী বেড়ে যেতে পারে।

এ সপ্তাহে শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে তাপমাত্রা পৌঁছে যেতে পারে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে। তবে আজ অর্থাৎ এপ্রিলের দ্বিতীয় দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। একই সাথে আগামী শনিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। গরম বাড়বে, বাড়বে অস্বস্তিও। এক কথায় বলা যেতে পারে, আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার ম্যাচে বৃষ্টি হচ্ছে না। তবে রবিবার এবং সোমবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অবশ্যই পড়ুন: অবশেষে সুখবর! এবার এদের দেওয়া হবে ডিএ, বড় পদক্ষেপের পথে রাজ্য সরকার

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের চার জেলায় তাপমাত্রা বাড়বে। গরমের সাথে বাতাসে থাকবে আদ্রতাও। তাছাড়াও শুক্রবারের পরপরই বাতাসে আর্দ্রতা জনিত কারণে অস্বস্তি বাড়বে আম নাগরিকদের। বলা বাহুল্য, আগামী 6 তারিখ অর্থাৎ সোমবারও ইডেনে ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। সেদিন বৃষ্টির কারণে নাইটদের ম্যাচ বিঘ্নিত হলেও হতে পারে।

google button