বাদ পড়তে পারে বড় মুখ, পাঞ্জাবের কাছে মান বাঁচাতে কোন একাদশ নিয়ে নামবে KKR?

Published:

KKR Vs PBKS

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একেবারে দিশেহারা দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে (KKR Vs PBKS)। ছন্দে ফিরতে চেয়েও বারবার মুখ থুবড়ে পড়ছে শাহরুখ খানের দল। গত দুই ম্যাচে হারের পর পাঞ্জাব কিংসের ম্যাচ কলকাতার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাছাড়া শ্রেয়স আইয়ারদের ব্যাটিং অর্ডার অত্যন্ত শক্তিশালী। গতবারের ফাইনালিস্টদের বিরুদ্ধে লড়াইটা ঘরের মাঠেও যথেষ্ট কঠিন হবে সেটা ভালো মতোই বুঝতে পারছেন অজিঙ্কা রাহানে। সব মিলিয়ে কঠিন একাদশ নিয়ে ম্যাচ জেতাই লক্ষ্য কলকাতার। কিন্তু কারা হবেন প্রথম একাদশের সৈনিক?

বাদ পড়বেন দাপুটে অলরাউন্ডার?

গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফ্লপ করেছিল কলকাতার ব্যাটিং অর্ডার। এদিন অঙ্গকৃষ রঘুবংশী ছাড়া কেউই বড় রানের ইনিংস খেলতে পারেননি। সবচেয়ে বড় কথা, গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হওয়া সত্বেও ব্যাট হাতে বারবার ব্যর্থ হচ্ছেন রমণদীপ সিং। তাছাড়াও গত ম্যাচে বল করতে দেখা যায়নি তাঁকে। মূলত সেই কারণেই অনেকে মনে করছেন, পাঞ্জাবের বিরুদ্ধে তাঁকে বাদ দিয়ে একাদশে নিয়ে আসা হতে পারে ক্যারিবিয়ান অলরাউন্ডার রোভম্যান পাওয়েলকে। বিগ হিটার অলরাউন্ড আজ পর্যন্ত এবারের সিজনে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি।

এদিকে ক্যামেরন গ্রিন বল না করায় চিন্তায় পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। যদিও শনিবার ইডেনে বল হাতে নেটে অনুশীলন করতে দেখা গেল এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে। আশা করা হচ্ছে, তৃতীয় ম্যাচে ঘরের মাঠে তাঁকে দিয়ে কয়েক ওভার বল করাতে পারবে নাইট ম্যানেজমেন্ট। সূত্রের খবর, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও নাকি ইতিমধ্যেই গ্রিনকে বল করার অনুমতি দিয়েছে। আগামীকাল রমণদীপ ছাড়া নিজেদের একাদশে বিশেষ কিছু বদল আনবে না KKR, এমনটাই সূত্র বলছে।

অবশ্যই পড়ুন: কলকাতা থেকে ঋষিকেশ.. সরাসরি ট্রেন ঘোষণা পূর্ব রেলের, দেখুন রুট ও সময়সূচি

পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতার সম্ভাব্য একাদশ

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, অঙ্গকৃষ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল, অনুকূল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা ও ব্লেসিং মুজারাবানি।

google button