গত বছর ব্যাট ধরেছিলেন KKR র হয়েই, এবছর তাঁর হাতেই বধ হতে হবে নাইটদের!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের ভরসা ছিলেন তিনি। উইকেট রক্ষক হিসেবে নিজের দক্ষতা দেখানোর পাশাপাশি ব্যাটসম্যান হিসেবেও দলের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কুইন্টন ডিকক। এবছর সেই প্লেয়ারকেই 1 কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম একাদশে জায়গা না হলেও অনেকেই মনে করছেন এবারের IPL এ তিনি মাঠে নামলেই প্রতিপক্ষ দল বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স এর ঘাম ছুটিয়ে দেবেন।

KKR এর চিন্তার কারণ হয়ে উঠতে পারেন এই প্লেয়ার

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডিকককে 3 কোটি 60 লাখ টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথমদিকে কিছু ম্যাচে ব্যাট হাতে নিজের দক্ষতা প্রদর্শন করলেও বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছিলেন এই প্লেয়ার। খেলোয়াড়ের প্রতি আস্থা হারিয়েছিল ম্যানেজমেন্টও। যার কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই তাঁকে ছেটে ফেলে KKR।

গত বছর মিনি নিলামের শুরুর দিকে বিক্রি হননি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। যদিও পরবর্তীতে ভাগ্য ফিরেছিল খেলোয়াড়ের। তবে একেবারে অল্প দামে অর্থাৎ 1 কোটি টাকায় মুম্বইতে ভিড়েছিলেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে অবসর ভেঙে কামব্যাক করা এই প্লেয়ার। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, এবার IPL এ তিনি যদি মুম্বইয়ের একাদশে সুযোগ পান এবং ম্যাচ যদি কলকাতার বিরুদ্ধে থাকে তবে নাইটদের একেবারে মাথার ঘাম পায়ে ফেলবেন তিনি। লড়াই করবেন চোখে চোখ রেখে।

অবশ্যই পড়ুন: ভ্যাপসা গরমের মাঝেই দক্ষিণবঙ্গের ৮ জেলায় তেড়ে বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া

উল্লেখ্য, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের পর এক গাল হাসি নিয়ে বুক ভরা স্বপ্ন দেখেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ধীরে ধীরে একের পর এক প্লেয়ারের চোট যন্ত্রণার কারণে সেই হাসি যেন কোথায় মলিন হয়ে যায়। যথেষ্ট বেকায়দায় পরে কলকাতা। যদিও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে লড়াই করে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করছে শাহরুখ খানের এই দল।।

google button