কামব্যাক করবে KKR, বদলে যাবে দল! বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাহানে

Published:

Kolkata Knight Riders Latest update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রচুর অর্থ হাতে নিয়ে দল গুছিয়েও হোঁচট খেতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। পরাজয় দিয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা করার পর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠেও গো হারা হারল শাহরুখ খানের দল। আর সেই পরাজয়ের পরই দলের ব্যর্থতার কারণ খুঁজতে শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। যদিও ভক্তরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন দলের বোলিং বিভাগের ব্যর্থতাই কলকাতার ডুবতে থাকার কারণ। এরই মাঝে অধিনায়ক অজিঙ্কা রাহানে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলেন ছন্দে ফিরতে এবার দলে আসতে পারে একাধিক বদল।

KKR থেকে বাদ পড়বেন একাধিক ক্রিকেটার?

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ঘরের মাঠে প্রথমে ফিল্ডিং করতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। ওদিকে সানরাইজার্স হায়দরাবাদ তাদের ব্যাটিং অর্ডারের শক্তিকে কাজে লাগিয়ে 277 রানের বড় লক্ষ্য খাড়া করে। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে 16 ওভারে 161 রান করে গুটিয়ে যায় কলকাতা। KKR এর ব্যাটিং অর্ডারের চরম ব্যর্থতা এবং বোলিং বিভাগের অসফলতার কারণেই গতকাল হারতে হয়েছিল শাহরুখের দলকে।

বৃহস্পতিবারের ম্যাচে পরাজয় দেখার পরই অধিনায়ক অজিঙ্কা রাহানে ইঙ্গিত দিয়ে দিলেন, বদলে যেতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ভারতের অভিজ্ঞ ক্রিকেটার জানালেন, দলে এই মুহূর্তে একজন অতিরিক্ত ব্যাটসম্যানের প্রয়োজনীয়তা রয়েছে। রাহানের কথায়, “একজন অতিরিক্ত ব্যাটসম্যানের কথা গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। এবার আমাদের দলের কম্বিনেশন নিয়ে ভাবতেই হবে।” ভারতীয় ক্রিকেটারের বক্তব্যের পর অনেকেই মনে করছেন ব্যর্থতা থেকে ফের ছন্দে ফিরতে এবার হয়তো দলে বড়সড় বদল আনতে চলেছে নাইট ম্যানেজমেন্ট। বেছে বেছে বাদ দেওয়া হতে পারে ব্যর্থ প্লেয়ারদের।

অবশ্যই পড়ুন: “টাকাই দেয়নি”, ISL থেকে বাদ পড়তে পারে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স

এদিন দলের পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাহানে বলেছিলেন, হায়দরাবাদের ম্যাচে বড় পার্টনারশিপ করতে না পারার কারণেই হেরেছে দল। তবে এদিন রাহানে এও স্বীকার করে নিয়েছেন ছোট ছোট পার্টনারশিপ গড়ে ম্যাচের ছবি বদলে যাওয়া যেত। তবে ব্যাটসম্যানরা সেটা পারেননি। কিন্তু এবার থেকে নেতিবাচক মনোভাবকে দূরে রেখে পুরোপুরি ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে বলেই মনে করছেন রাহানে। তবে দলকে জেতাতে বিকল্প পরিকল্পনা করেও সমালোচনার হাত থেকে নিস্তার পাচ্ছেন না এই অভিজ্ঞ ক্রিকেটার।

google button