প্রথম দিনই KKR-র ১ কোটি ১৭ লাখ টাকার ক্ষতি করে দিলেন ক্যামেরন গ্রিন!

Published:

Kolkata Knight Riders Lost 1 Crore 17 lakh For Cameron Green

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় ক্যামেরন গ্রিন। এ বছর 25 কোটি 20 লাখ টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আশা ছিল, হয়তো প্রথম ম্যাচেই নিজেকে উজাড় করে দেবেন তিনি। একাই বোধহয় জিতিয়ে দেবেন শাহরুখের দলকে। তবে হয়েছে ঠিক তার উল্টো। গতকাল অর্থাৎ রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নেমে ব্যাট হাতে ডাহা ফেল করেছেন তিনি। 18 রানের বেশি তুলতে পারেননি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। আর তার কারণেই 1 কোটি 17 লাখ টাকার ক্ষতি হয়েছে শাহরুখের ম্যানেজমেন্টের।

কীভাবে 1 কোটি 17 লাখ টাকার ক্ষতি হল কলকাতার?

গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে মাত্র 18 রান তুলতে পেরেছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। খেলোয়াড়ের এই পারফর্মেন্স ইম্প্যাক্ট ইনডেক্স এবং ডাব্লিউপিএ সূচকে পরীক্ষা করা হয়েছে। এই সূচক মূলত দেখায় একজন প্লেয়ার ম্যাচে কতটা প্রভাব ফেলেছেন। একইভাবে ডব্লিউ পি এ সূচক নির্দেশ করে কোনও খেলোয়াড় তার দলের একটি ম্যাচে জয়ের সম্ভাবনায় কতটা অবদান রাখেন। একই সাথে প্লেয়ার প্রত্যেক বলে কত রান করছেন কত বল খেলে কত রান করছেন সবটাই এই সূচকে ধরা হয়।

এই দুই সূচকের গণনায় দেখা গিয়েছে 25 কোটি 20 লাখের খেলোয়াড় গ্রিন নিজ দলের 14 ম্যাচে প্রত্যেক ম্যাচের জন্য 1 কোটি 80 লাখ টাকা করে পাবেন। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গতকাল 18 রান করে সূচকে কলকাতার জন্য মাত্র 63 লাখ টাকার অবদান রেখেছিলেন তিনি। কাজেই 1 কোটি 17 লাখ টাকার ক্ষতি হয়েছে KKR এর।

অবশ্যই পড়ুন: বেতনের দিক থেকে KKR এর এই প্লেয়ারের ধারে কাছে নেই বিরাট কোহলি

প্রসঙ্গত, মুম্বইয়ের বোলারদের বিরুদ্ধে 10 বল খেলে 1 টি ছয় এবং 1টি চার মেরে 18 রান করেছিলেন তিনি। এই সময় খেলোয়াড়ের স্ট্রাইক রেট ছিল 180। আপাতদৃষ্টিতে যা বেশ দর্শনীয় ছিল। কিন্তু তাহলেও শেষ পর্যন্ত শার্দুল ঠাকুরের হাতে ধরা দিতে হয়েছিল তাঁকে। যদিও এমনটা কখনই আশা করেননি নাইট ম্যানেজমেন্টের কর্তারা।

google button