সরল না ব্যর্থতার কাঁটা, LSG র কাছে KKR-র হারের মূল কারণ এই ৩ প্লেয়ার

Published:

Kolkata Knight Riders

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাফল্যটা বোধহয় কলকাতার নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জন্য নয়। বিগত ম্যাচগুলিতে শাহরুখ খানের দলের পারফরমেন্স তেমনটাই বলছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারও LSG র সামনে জিততে জিততে হেরেছে KKR। যাঁরা ম্যাচ দেখেছিলেন তাঁরা জানবেন, গতকাল একটা সময় যেখানে লখনউয়ের জয়ের আশা একেবারে শেষ হয়ে গিয়েছিল সেখান থেকে কলকাতার দুর্বল বোলিং আক্রমণের কারণে ম্যাচ জিতে যায় সঞ্জীব গোয়েঙ্কার দল। এখন প্রশ্ন ঠিক কোন কোন প্লেয়ারের জন্য হারতে হলো কলকাতাকে?

কলকাতার হারের নেপথ্যে তিন প্লেয়ার!

প্রথম প্লেয়ার

বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার অজিঙ্কা রাহানে দুর্দান্ত শুরু করলেও নিউজিল্যান্ডের তারকা ওপেনার ফিন অ্যালেন নিজেকে মেলেই ধরতে পারেননি। মাত্র 9 রান করে গতকাল মাঠ ছাড়তে হয়েছিল এই খেলোয়াড়কে। অনেকেই মনে করছেন, ফিন যদি কাল অধিনায়কের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতেন তবে কলকাতার খাতায় আরও কিছু বেশি রান যোগ হতো। তাতে আর যাই হোক হারতে হতো না শাহরুখের দলকে।

দ্বিতীয় প্লেয়ার

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা সহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন রিঙ্কু সিং। তবে এই খেলোয়াড়ের ক্রিকেটীয় যোগ্যতা তাঁর পদের সাথে কতটা মানানসই তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে নাইট ভক্তদের। বিগত ম্যাচগুলিতে একপ্রকার ডাহা ফেল করেছেন এই ভারতীয় ক্রিকেটার। গতকালও ব্যাট করতে নেমে 4 রান করে আউট হয়ে যান রিঙ্কু। এই খেলোয়াড়ের ব্যর্থতার কারণেই খাতায় বেশি রান যোগ করতে পারেনি KKR, মনে করছেন অনেকেই।

অবশ্যই পড়ুন: হাওড়া, বালিতে বন্ধ থাকবে জল পরিষেবা! কবে, কতক্ষণ? বিজ্ঞপ্তি পুরসভার

তৃতীয় প্লেয়ার

গত পাঞ্জাব ম্যাচ থেকেই বরুণ চক্রবর্তীর জায়গায় খেলানো হচ্ছে নবদীপ সাইনিকে। প্রথম ম্যাচে অবশ্য বৃষ্টির কারণে বল করার সুযোগ পাননি এই খেলোয়াড়। তবে গতকাল চক্রবর্তীর জায়গায় বল করতে নেমে একেবারে মুখ থুবড়ে পড়েছিলেন এই প্লেয়ার। উইকেট তো পাননি বরং 3 ওভার বল করে LSG কে 37 রান দিয়েছিলেন এই ভারতীয়। অনেকেরই দাবি, এই বোলারের ব্যর্থতার কারণে শেষ মুহূর্তে জয় তুলে নেয় LSG।