বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ার প্রিমিয়ার লিগটা একেবারেই ভাল যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। গত মিনি নিলাম থেকে পছন্দমতো প্লেয়ারদের কিনেও ভাগ্য ফেরাতে পারছে না শাহরুখ খানের দল। এবারের IPL এর প্রথম দুই ম্যাচ হেরে একেবারে নাক কাটিয়েছে KKR। 14 বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুতেই পরপর দুই ম্যাচে হারের রেকর্ড গড়েছে কলকাতা। আগামী সোমবার অর্থাৎ 6 এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে KKR এর। ক্রিকেট বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন বিশেষ কিছু কারণে এই ম্যাচেও হারতে পারে কলকাতা নাইট রাইডার্স।
যে কারণে PBKS এর কাছেও হারতে পারে KKR
প্রথম কারণ
এবছর কলকাতার বোলিং বিভাগ একেবারেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারছে না। ব্লেসিং মুজারাবানি ছাড়া বাকি আর কেউই সে অর্থে প্রতিপক্ষের উইকেট ভেঙে ক্ষমতা দেখাতে পারছেন না। বৈভব আরোরা দু একটা উইকেট নিলেও প্রচুর রান খরচ করেন তিনি। ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, আসন্ন পাঞ্জাবের ম্যাচে বোলিং বিভাগের দুর্বলতার কারণেই হারতে পারে কলকাতা নাইট রাইডার্স।
দ্বিতীয় কারণ
এ বছর কলকাতার ব্যাটিং অর্ডার শক্তপোক্ত হলেও SRH এর বিরুদ্ধে গত ম্যাচে অঙ্গকৃষ রঘুবংশী ছাড়া কেউই নিজেদের মেলে ধরতে পারেননি। বিশেষ করে ওপেনিং করতে নেমে কিছুই করতে পারেননি অধিনায়ক রাহানে। যে কথা পরবর্তীতে নিজেও স্বীকার করে নিয়েছিলেন তিনি। পাঞ্জাবের ম্যাচে অর্শদীপদের সামনে কলকাতার ওপেনাররা মুখ থুবড়ে পড়লে পরাজয় দেখতে হতে পারে নাইটদের।
তৃতীয় কারণ
তৃতীয় ম্যাচে কলকাতার পরাজয়ের কারণ হয়ে উঠতে পারে পাঞ্জাবের ব্যাটিং অর্ডার। গতকাল চেন্নাই সুপার কিংসের 210 রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রীতি জিন্টার দল যে ব্যাটিং দেখিয়েছে তা মনে রাখার মতো। আসলে পাঞ্জাবের ব্যাটিং অর্ডার এ বছর যথেষ্ট শক্তিশালী। প্রিয়াংশ আর্য থেকে শুরু করে কুপার কোনলি, শ্রেয়স আইয়ার প্রায় সকলেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। যার প্রমান গতকালের ম্যাচ। এদিন 19 ওভার পূর্ণ হওয়ার আগেই 210 রানের লক্ষ্য তাড়া করে জিতে যায় PBKS। অনেকেই মনে করছেন, কলকাতার দুর্বল বোলিংয়ের সামনে হাত খুলতে সমস্যা হবে না পাঞ্জাবের ব্যাটসম্যানদের।
অবশ্যই পড়ুন: লিভারপুলকে ৬-০ তে হারাল ভারতীয় ফুটবল ক্লাব
উল্লেখ্য, শেষ ম্যাচে হায়দরাবাদের 227 রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে নাকালিচোবানি খেয়েছিলেন কলকাতার প্লেয়াররা। এদিন শাহরুখের দলের ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে ছিল SRH। যার জেড়ে 161 রানেই গুটিয়ে যায় রাহানে ব্রিগেড। এক টানা দ্বিতীয় ম্যাচে হেরে কালো দিন ফিরিয়ে আনে KKR।












