বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন নিউজিল্যান্ড তারকা ফিন অ্যালেন (Kolkata Knight Riders)। 33 বলে 100 রানের যে ইনিংস নাইট তারকা খেলেছিলেন নিঃসন্দেহে তা আগামী কিছু বছর মনে থাকবে ক্রিকেট ভক্তদের। এদিকে গতকাল সেই ইডেনের চেনা পিচেই ব্যাট করতে এসে ছয় মেরে আউট হয়ে যান কিউই তারকা। হ্যাঁ, বল ছয় হলেও আউট দিয়েছেন আম্পায়ার। যে ঘটনায় নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।
ছয় মেরেও আউট হলেন KKR তারকা?
বৃহস্পতিবার, প্রথমে ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স। ব্যাট হাতে শুরুটা করতে এসেছিলেন অজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন। প্রথম ওভারে শূন্য উইকেটে স্কোরবোর্ডে 6 রান যোগ করে কলকাতা। দ্বিতীয় ওভারে বল করতে আসেন প্রিন্স যাদব। প্রথম বল ওয়াইড দেওয়ার পর ওভারের চতুর্থ বলে ঘটে আজব ঘটনা। স্ট্রাইকে থাকা অ্যালেনকে জোরে বল করতেই পুল শট খেলতে গিয়ে ব্যাটের মাঝখানে বল লাগাতে পারেননি নাইট তারকা। বল ব্যাটের উপরের কানায় লেগে চলে যায় থার্ড ম্যানে।
অবশ্যই পড়ুন: দ্বিতীয় টেস্টে গড়ল ইতিহাস, গগনযান মিশনে বড় সফলতা অর্জন ISRO-র
সব ঠিক থাকলে বল উড়ে গিয়ে পড়তো বাউন্ডারির ওপারে। তবে তার আগে ফিল্ডার দিগবেশ সিং রাঠি বলটি তালুবন্দি করে নিলে আউট দিয়ে দেন আম্পায়ার। আর এখানেই রয়েছে টুইস্ট। আম্পায়ার আউট দিলেও পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় LSG ফিল্ডার ক্যাচ নেওয়ার পর তাঁর বাঁ পা বাউন্ডারি লাইনে স্পর্শ করে গিয়েছে। গোটা দৃশ্য পুরোপুরি স্পষ্ট থাকা সত্ত্বেও আম্পায়ার নিজের সিদ্ধান্ত বদলাননি। এক কথায় বলাই যায়, ছয় মেরেও আউট হয়ে মাঠ ছাড়েন ফিন অ্যালেন। যে ঘটনায় ইডেনে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
LOOK AT THIS 🤯
🚨You can clearly see advertisement board moving but umpire gave it out without checking it.
IT WAS A SIX FOR FINN ALLEN and Umpire Gave out 😳#KKRvsLSG pic.twitter.com/gYvLVlsLoB
— Jeet (@JeetN25) April 9, 2026
উল্লেখ্য, গতকাল দ্বিতীয় ইনিংস চলাকালীন একটা সময় মনে হয়েছিল সহজেই জিতে যাবে কলকাতা নাইট রাইডার্স। কারণ এদিন 128 রানে 7 উইকেট হারিয়ে ফেলেছিল LSG। তবে সেই কঠিন পরিস্থিতি থেকে নিজের দলকে তুলে ধরেন রাজস্থানের ক্রিকেটার মুকুল চৌধুরী। একার কাঁধে দায়িত্ব নিয়ে কলকাতাকে গতকাল হারিয়েছিলেন তিনি। ব্যাট হাতে করেছিলেন 54 রানের অপরাজিত ইনিংস।












