ইনি ফিরলেই ভাগ্য ফিরবে KKR-র! বললেন IPL-র স্রষ্টা

Published:

Lalit Modi On Kolkata Knight Riders

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কীভাবে সমস্ত ব্যর্থতা কাটিয়ে ছন্দে ফিরতে হবে বুঝতে পারছে না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। একের পর এক ম্যাচে হেরে একেবারে নাক কাটা গিয়েছে শাহরুখ খানের ম্যানেজমেন্টের। পাঞ্জাব ম্যাচে বৃষ্টি না হলে বোধ হয় সেটাতেও হারতে হতো কলকাতাকে। এমতাবস্থায়, পয়েন্ট তালিকার 9 নম্বরেই আটকে রয়েছে শহরের এই দল। ঠিক সেই আবহে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন চেয়ারম্যান লোলিত মোদি মনে করছেন, একজন ব্যক্তি রয়েছেন, তিনি যদি নাইট শিবিরে ফিরে আসেন তাহলেই ভাগ্য ফিরবে কলকাতার।

KKR র ভাগ্য ফেরাতে পারেনি ইনি!

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে থেকেই ধাক্কা খেয়ে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে বোর্ডের সিদ্ধান্তে বাদ দিতে হয়েছে মুস্তাফিজুর রহমানকে। তারপর থেকে একের পর এক বোলারের চোট নিয়ে ভুগতে হয়েছে KKR কে। ক্রিকেট মহলের বেশিররভাগেরই দাবি, মূলত দুর্বল বোলিং আক্রমণের জন্যই হারতে হচ্ছে কলকাতাকে। তাতে অবশ্য নতুন করে জুড়েছে ব্যাটসম্যানদের ব্যর্থতা। সব মিলিয়ে, কলকাতার অবস্থা এবার বেহাল। আর সেই বেহাল দশা থেকে শাহরুখের দলকে ছন্দে ফেরাতে পারেন একজন! কে তিনি?

ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের প্রাক্তন চেয়ারম্যান লোলিত মোদি মনে করছেন, টিম ইন্ডিয়ার বর্তমান প্রধান কোচ তথা KKR এর প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীরকে ফিরিয়ে নিয়ে এলেই ভাগ্য বদলে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স দলের। মোদি বলছেন, “যাই হয়ে যাক গৌতম গম্ভীরকে ফিরিয়ে নিয়ে আসা উচিত। যেটা প্রয়োজন হয় করুন কিন্তু তাঁকে ফিরিয়ে আনুন। দরকার পড়লে শেন ওয়ার্নের মতো তাঁকেও দলের লভ্যাংশ দিয়ে দিন। একমাত্র গম্ভীরই দলের হাল ফেরাতে পারেন।”

অবশ্যই পড়ুন: DC বা KKR নয়, এই দলের বিরুদ্ধে মাঠে ফিরবেন মহেন্দ্র সিং ধোনি!

এদিন লোলিত মোদি একেবারে স্পষ্ট করে জানান, কলকাতার ভাগ্য ফেরাতে হলে আগে গৌতম গম্ভীরের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করা হোক। তাঁকে বাণিজ্যিক অংশীদার করে নেওয়া হোক। কলকাতা নাইট রাইডার্স একের পর এক কোচের উপর টাকা ঢালছে। তাহলে গম্ভীরের উপর কেন খরচা করছে না? এমন প্রশ্ন তুলেই IPL এর প্রতিষ্ঠাতা বুঝিয়ে দিয়েছেন, গম্ভীর এলেই KKR ছন্দে ফিরবে।