সুপার এইটের আগেই বাদ পড়তে পারে পাকিস্তান! এই সমীকরণে গ্রুপ থেকেই বিদায়

Published:

Pakistan National Cricket Team Is in danger T20 World Cup update
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান (Pakistan National Cricket Team)। শেষবারের মতো গত রবিবার ভারতের কাছে গো হারা হারের পর বিপদে পড়েছে পশ্চিমের দেশ। প্রথম দুই ম্যাচে জয় তুললেও টিম ইন্ডিয়ার সামনে এসে ধাক্কা খেতেই একেবারে তিরে এসে তরী ডোবে অবস্থা পাক বাহিনীর। আজ হঠাৎ 18 ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে মরণ বাঁচন লড়াইয়ে নামবে পাকিস্তান। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই ম্যাচে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে সলমান আলি আঘাদের।

বেহাল অবস্থা পাকিস্তানের

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) নিজেদের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে পাকিস্তান। প্রথম ম্যাচে কোনও মতে নেদারল্যান্ডসের সামনে হারতে হারতে জিতেছে তারা। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আমেরিকাকে পরাস্ত করে ভারতের মুখোমুখি হয় পাক বাহিনী। আর সেখানে এসেই যেন একেবারে মুখ থুবড়ে পড়ল সলমানদের দল। গত রবিবার, গোটা পাকিস্তান দলকে একেবারে ধবলধোলাই করেছে ভারত। তাতে মান সম্মান হারানোর পাশাপাশি পয়েন্টেও বড়সড় কোপ পড়েছে পাকিস্তানের।

না বললেই নয়, ভারতের কাছে 61 রানের বিরাট ব্যবধানে পরাস্ত হওয়ার পর অনেকটাই কমেছে পাকিস্তানের নেট রান রেট। এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের পয়েন্ট তালিকায় 4 পয়েন্ট নিয়ে একপ্রকার হামাগুড়ি দিচ্ছে পাকিস্তান। অন্যদিকে আমেরিকারও 4 পয়েন্টে। তবে পাকিস্তানের তুলনায় নেট রান রেটে অনেকটাই এগিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেশ। পাকিস্তানের নেট রান রেট যেখানে -0.403। সেই পর্বে দাঁড়িয়ে আমেরিকার নেট রান রেট +0.788। ফলে আজকের ম্যাচে যদি নামিবিয়ার কাছে পাকিস্তান হেরে যায়। সে ক্ষেত্রে নেট রান রেটের নিরিখে পরবর্তী রাউন্ডে এগিয়ে যাবে আমেরিকা। যাত্রা শেষ হবে পাক দলের।

অবশ্যই পড়ুন: বিশ্বকাপের মাঝে হঠাৎ বিশ্রামে যাচ্ছেন টিম ইন্ডিয়ার ৩ তারকা ক্রিকেটার!

তবে যদি এর উল্টোটা হয় অর্থাৎ পাকিস্তান যদি জিতে যায় সে ক্ষেত্রে তাদের পয়েন্ট হবে 6 । সেক্ষেত্রে খুব সহজেই সুপার এইটে পৌঁছে যাবে পাক বাহিনী। এদিকে অল্প পয়েন্ট নিয়ে চলতি বিশ্বকাপে যাত্রা শেষ করবে আমেরিকা। তবে এখানেও রয়েছে টুইস্ট। পাকিস্তান বনাম নামিবিয়ার ম্যাচে যদি বৃষ্টি হয় এবং তাতে যদি খেলা বাতিল হয়ে যায় সে ক্ষেত্রে দুই দল 1 পয়েন্ট করে পাবে। তাতে 5 পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে পৌঁছলেও পরবর্তী ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। বিশ্বকাপ থেকে অন্যথায় বিদায় নেবে তারা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now