বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও মুম্বই ইন্ডিয়ান্স। বিরাট কোহলি এবং রোহিত শর্মার দলের সম্মুখসমরে এক আজব ঘটনার সাক্ষী থেকেছেন দর্শকরা। আসলে গতকাল ম্যাচ চলাকালীন RCB র তারকা ব্যাটসম্যান টিম ডেভিড আম্পায়ারদের বারণ সত্বেও বল হাতে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। এক কথায়, ক্রিকেটের নিয়ম ভেঙেছেন বেঙ্গালুরুর এই তারকা ক্রিকেটের। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি এবার শাস্তি পাবেন বিরাট কোহলিদের সতীর্থ?
শাস্তি পাবেন টিম ডেভিড?
গতকাল RCB-র হয়ে প্রথমে ব্যাট করতে নেমে ঝড় তুলেছিলেন ফিল সল্ট, বিরাট কোহলিরা। এদিন এই দুই ক্রিকেটারের ব্যাট থেকে যথাক্রমে 78 এবং 50 রানের বড় যোগদান পেয়েছিল বেঙ্গালুরু। যদিও পরবর্তীতে অপরাজিত থেকে দলের জন্য বড় রান খাড়া করেছিলেন টিম ডেভিডরা। এদিন 18 ওভার চলাকালীন আচমকা বল হাতে নিয়ে পরীক্ষা করতে থাকেন ডেভিড। আম্পায়ার এবং ম্যাচ রেফারি তাঁকে বারবার বারণ করলেও তিনি শোনেননি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, আম্পায়ার তাঁকে বলটি ফিরিয়ে দিতে বলছেন, কিন্তু তা সত্ত্বেও বল হাতে নিয়ে উপরের দিকে ছুড়ে সেটি পরীক্ষা করে দেখছেন ডেভিড। বেশ কিছুক্ষণ এভাবে বল নিয়ে নাড়াচাড়া করার পর শেষ পর্যন্ত আম্পায়ারকে বলটি দিয়ে দেন তিনি। RCB তারকার এমন আচরণে ক্রিকেটের নিয়ম ভঙ্গ হয়েছে বলেই মনে করছেন অনেকেই। প্রশ্ন উঠছে তাহলে কি এবার শাস্তি পাবেন ডেভিড?
Casual inspection from Tim David after absolute destruction 🔥🥶#IPLRivalryWeek 2026 👉 #MIvRCB | LIVE NOW 👉https://t.co/gLbf9ggQbu | #TATAIPL pic.twitter.com/OumaLMDlYF
— Star Sports (@StarSportsIndia) April 12, 2026
অবশ্যই পড়ুন: আরও সুগম হবে উত্তর-দক্ষিণবঙ্গের যোগাযোগ, শুরু বালুরঘাট-হিলি রেল প্রকল্পের কাজ
ক্রিকেটের নিয়ম বলে, একজন ব্যাটসম্যান বা খেলোয়াড় ম্যাচ চলাকালীন বলের আকৃতি পরীক্ষা করতে পারেন না। এটা তাঁর কাজ নয়। তাছাড়াও গতকাল বল নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে ম্যাচের অনেকটা সময় নষ্ট করে দিয়েছেন ডেভিড। যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আচরণবিধি 2.10.7 এর লঙ্ঘন। ক্রিকেটের নিয়ম অনুযায়ী এমন পরিস্থিতিতে, আম্পায়ার টিম ডেভিডের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানাতে পারেন। তাতে শেষ পর্যন্ত শাস্তি হিসেবে জরিমানা করা হতে পারে এই খেলোয়াড়কে।












