পূর্ণশক্তি নিয়ে কামব্যাক করবে KKR? মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

Published:

Sourav Ganguly

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার বৃষ্টিতে 3.4 ওভারের বেশি ম্যাচ আয়োজন করা যায়নি। যার ফলে অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ারদের হাত মিলিয়ে মাঠ ছাড়তে হয়েছে। এরপর বৃষ্টি যখন থামলো তখন আর সময় ছিল না। ফলে ভেস্তে যায় পাঞ্জাব বনাম কলকাতার (Kolkata Knight Riders) দুর্ধর্ষ লড়াই। যদিও ম্যাচ যেটুকু হয়েছে তাতে আপাত দৃষ্টিতে KKR এর ব্যাটসম্যানদের ধুঁকতে দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই বলছেন, গতকাল ম্যাচ হলে হারতে হতো শাহরুখ খানের দলকেই। এমতাবস্থায়, KKR কে নিয়ে মুখ খুলেছেন দাদা সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly On KKR)।

কামব্যাক করবে KKR?

গতকাল যেটুকু সময় ম্যাচ হয়েছে ঠিক ততক্ষণেই কলকাতার ব্যাটসম্যানদের অবস্থা একেবারে ধরাশাহী হয়ে গিয়েছিল। দ্বিতীয়বারের অধিনায়ক অজিঙ্কা রাহানে প্রথমে ব্যাট করতে নেমে 8 রান করে টিকে থাকলেও চরম ব্যর্থ হন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন। এখানেই শেষ নয়, গতকাল ব্যাট করতে নেমে 4 রান করে ফিরে যেতে হয়েছিল 25 কোটি 20 লাখের বহু মূল্যবান খেলোয়াড় অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে।

এক কথায়, এবছর দামি দামি ব্যাটসম্যানদের কিনলেও কলকাতার হয়ে কিছুতেই নিজেদের সেরাটা নিংড়ে দিতে পারছেন তাঁরা। বোলারদের তো কোনও কথাই নেই। বোলিং ব্যর্থতা কাকে বলে এ বছর বোধহয় কলকাতাকে দেখে বুঝতে পারছেন বাকিরা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কবে ছন্দে ফিরবে শাহরুখের দল? এ নিয়ে গতকাল মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ।

অবশ্যই পড়ুন: রণবীর সিংয়ের নায়িকার সাথে প্রেম করছেন ভারতীয় তারকা অর্শদীপ? কে এই সামরিন কৌর?

গতকাল ম্যাচের পর KKR প্রসঙ্গে দাদাকে প্রশ্ন করা হলে তিনি জানান, “ওদের একটা বড় সমস্যা হল কেউই ভাল খেলতে পারছে না। তবে টুর্নামেন্ট এখনও অনেকটা বাকি। সবে মাত্র তিনটে ম্যাচ হয়েছে। যখন তখন ঘুরে দাঁড়াতেই পারে KKR। দেখা যাক..” আসলে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্রমাগত ব্যর্থ হওয়া সত্ত্বেও কলকাতাকে নিয়ে এখনই আশা হারাচ্ছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। সৌরভের বিশ্বাস, হয়তো পূর্ণশক্তি নিয়ে কামব্যাক করবে KKR।

google button