হার্দিক পান্ডিয়াকে পেছনে ফেললেন টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডার

Published:

Team India Allrounder Beats Hardik Pandya With One Record
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক ম্যাচ জিতে জাত চিনিয়েছে ভারত। শেষবারের মতো নেদারল্যান্ডসকে গুঁড়িয়ে সুপার এইটের জন্য প্রস্তুতি সারছে টিম ইন্ডিয়া। তবে গতকালের ম্যাচে ভারতীয় দলের হয়ে একাই রুখে দাঁড়িয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার শিবম দুবে। এবার এই খেলোয়াড়ই এক ইনিংস দিয়েই সতীর্থ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) টপকে গেলেন। হ্যাঁ, গতকাল 66 রানের ইনিংস খেলার পরই পান্ডিয়ার রেকর্ড ভাঙলেন দুবে।

হার্দিক পান্ডিয়াকে পেছনে ফেলে দিলেন শিবম দুবে

গতকাল, নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে শূন্য নিয়ে মাঠ ছাড়েন অভিষেক শর্মা। এরপর 18 রান করে ব্যর্থতার খাতায় নাম লেখান ইশান কিষাণও। এদিন তিলক বর্মা, সূর্যকুমার যাদবও ব্যাট হাতে দলকে নির্ভরযোগ্য ইনিংস উপহার দিতে পারেননি। তবে প্রতিপক্ষের সামনে রুখে দাঁড়িয়েছিলেন শিবম। বুধবার, 31 বলে 66 রানের অনবদ্য ইনিংস খেলেই দলের স্কোরবোর্ডে বড় সংখ্যা যোগ করেন তিনি।

এদিন এই তারকা অলরাউন্ডার ছাড়া আর কোনও ব্যাটসম্যানই অর্ধশত রানের গন্ডি টপকাতে পারেননি। তবে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেই থেমে থাকেননি দুবে। সেই সাথে পেছনে ফেলেছেন সতীর্থ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকেও। আসলে গতকাল 5 নম্বরে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি বিশ্বকাপে 66 রান করার সাথে সাথে 5 নম্বর বা তারও পরে ব্যাট করতে নেমে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ভারতীয় খেলোয়াড় হয়ে উঠলেন তিনি।

অবশ্যই পড়ুন: ম্যাচ চলাকালীন মৌমাছির হানা, বিশ্বকাপের মাঝেই মৃত্যু ভারতীয় আম্পায়ারের

বলে রাখি, এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে 2022 সালে 5 নম্বর বা তার পরে ব্যাট করতে নেমে 63 রান করেছিলেন হার্দিক। এতদিন ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটাই ছিল 5 নম্বর বা তারও পরে ব্যাট করতে নেমে করা সর্বোচ্চ স্কোর। তবে এবার সতীর্থর সেই রেকর্ড গুঁড়িয়ে দিলেন শিবম। বলাই বাহুল্য, হার্দিক পান্ডিয়ার পর তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। 2007 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 নম্বর বা তার পরে ব্যাট করতে নেমে 58 রান করেছিলেন তিনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now