বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ IPL। এই আসর থেকেই জাতীয় দলে (Team India) জায়গা হয় বহু নতুন মুখের। আবার বহু পুরনো মুখ এই আসরেই নিজেদের ক্ষমতা দেখিয়ে পুনরায় ভারতীয় দলের জায়গা করে নেন। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও তেমন ঘটনারই সাক্ষী থাকতে চলেছে। অনেকেই মনে করছেন, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ফের জাতীয় দলে ফিরতে পারেন 5 ক্রিকেটার। সেই তালিকায় রয়েছে একাধিক বড় নাম।
এবারের IPL থেকেই জাতীয় দলে ফিরতে পারেন এই 5 প্লেয়ার
প্রথম ক্রিকেটার
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পরই টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন শুভমন গিল। এই মুহূর্তে ভারতের ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক হলেও গিলকে 20 ওভারের ফরম্যাটে মেনে নিতে পারছেন না অনেকেই। এর অন্যতম কারণ ভারতীয় তারকার খারাপ ফর্ম। আসলে সাম্প্রতিককালে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে কিছুই করে দেখাতে পারেননি গিল। একের পর এক ম্যাচে চরম ব্যর্থতার কারণেই এই প্লেয়ারকে বিশ্রামে রেখেছে বোর্ড। তবে অনেকেই মনে করছেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই পুনরায় টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন তিনি। এজন্য অবশ্য IPL এ রান এবং স্ট্রাইক রেট দু দিকেই নজর দিতে হবে তাঁকে।
দ্বিতীয় প্লেয়ার
গত চ্যাম্পিয়নস ট্রফির সাইলেন্ট হিরোকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দিয়েছিল নির্বাচন কমিটি। যদিও প্রধান নির্বাচক স্বীকার করে নিয়েছিলেন শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত কঠিন। আসলে একদিনের দলে আইয়ারের সুযোগ থাকলেও টি-টোয়েন্টি দলে এত ভিড়ের মাঝে নিজের জায়গাটা করে নিতে পারছেন না ভারতীয় তারকা। তবে কয়েকটি রিপোর্ট দাবি করছে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কামাল দেখাতে পারলেই টি-টোয়েন্টি দলে জায়গা পাকা হয়ে যাবে এই খেলোয়াড়ের।
তৃতীয় প্লেয়ার
নিজের ক্রিকেট জীবনে বেশিরভাগ সময় চোট নিয়েই সময় কাটে ঋষভ পন্থ এর। ভারতের এই উইকেট কিপার ব্যাটসম্যান লাল বলের ক্রিকেটে নির্ভরযোগ্য হলেও উত্থানটা কিন্তু হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেট থেকেই। ওয়ানডে এবং টেস্ট দলে এই প্লেয়ারের গুরুত্ব থাকলেও এই মুহূর্তে টি-টোয়েন্টি দলে দেখা যাচ্ছে না পন্থকে। আদৌ তিনি সুযোগ পাবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এরই মাঝে অনেকে মনে করছেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পন্থ যদি নিজের সর্বোচ্চ ফর্ম দেখাতে পারেন তবেই তিনি ফের টি-টোয়েন্টি দলে জায়গা করে নেবেন।
চতুর্থ প্লেয়ার
এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের হাত ধরে টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন তরুণ ওপেনার জসস্বী জয়সওয়াল। যদিও 20 ওভারের দলে দু বছর আগেই একেবারে জায়গা পাকা করে ফেলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ঠিক করা হয় শুভমন গিল অভিষেক শর্মার সাথে ওপেন করবেন। আর তারপরেই একাদশ থেকে বাদ পড়েন জয়সওয়াল। অনেকেই মনে করছেন, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্ধর্ষ ব্যাটিং না করলে টি-টোয়েন্টি দলে আর হয়তো ফেরা হবে না এই খেলোয়াড়ের।
অবশ্যই পড়ুন: বন্দে ভারতে পচা খাবার পরিবেশন, IRCTC-কে মোটা জরিমানা রেলের, বাতিল চুক্তিও!
পঞ্চম প্লেয়ার
ভারতের একজন গুরুত্বপূর্ণ উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা। তবে এই মুহূর্তে ভারতীয় টি-টোয়েন্টি দলে উইকেট কিপার ব্যাটসম্যানের অপশন রয়েছে অনেক। ইশান কিষাণ না থাকলে সঞ্জু স্যামসন সেই জায়গা নিচ্ছেন। কাজেই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাটিং দিয়ে সকলের নজর কেড়ে নেওয়ার পাশাপাশি উইকেট কিপার হিসেবেও নিজেকে প্রমাণ করতে হবে, জিতের শর্মাকে। সেটা করতে পারলে হয়তো টি-টোয়েন্টি দলে জায়গা পেতে পারেন তিনি।












