ধোনিহীন CSK-তে ব্যর্থ সঞ্জুও, একাই লড়ছেন টিম ইন্ডিয়ায় ব্রাত্য এই প্লেয়ার

Published:

This Player Is trying his best for Chennai Super Kings-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিটনেস জনিত সমস্যার কারণে এই মুহূর্তে CSK তে (Chennai Super Kings) খেলছেন না মহেন্দ্র সিং ধোনি। আর মাহির অনুপস্থিতিতেই একেবারে ধরাশায়ী অবস্থা চেন্নাইয়ের। বিগত ম্যাচগুলিতে 5 বারের চ্যাম্পিয়নদের ব্যর্থতা একেবারে স্পষ্ট হয়ে উঠেছে। শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছেও গো হারা হারতে হয়েছে থালার দলকে। এর অন্যতম কারণ চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারের চূড়ান্ত ব্যর্থতা। তবে চেন্নাইয়ের বেশিরভাগ ব্যাটসম্যান যেখানে হাত খুলতে গিয়ে মুখ থুবড়ে পড়ছেন, সেই পর্বে দাঁড়িয়ে জাতীয় দলে দিনের পর দিন উপেক্ষিত এক প্লেয়ার লড়াই করে যাচ্ছেন CSK-কে জেতানোর জন্য।

একাই লড়াই করছেন চেন্নাইয়ের এই ক্রিকেটার!

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ পর্যন্ত মোট তিন ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। 3 আসরের তিনটিতেই হারতে হয়েছে এই চ্যাম্পিয়ন দলকে। ব্যাট এবং বল উভয় ক্ষেত্রে ব্যর্থতার কারণেই ডুবতে বসেছে চেন্নাই সুপার কিংস। কিছুই করতে পারছেন না তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসনও। তবে বিগত ম্যাচগুলিতে চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারের ক্রমাগত ব্যর্থতার মধ্যেও আশার আলো যোগাচ্ছেন ভারতীয় দলে দীর্ঘদিনের উপেক্ষিত ক্রিকেটার সরফরাজ খান।

চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নেমে কঠিন সময়ের মধ্যেও 17 রান করেছিলেন তিনি। পরের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে 12 বলে 6টি চার ও একটি ছয় সহযোগে 32 রান করেছিলেন ভারতীয় তারকা। সবচেয়ে বড় কথা গতকাল চেন্নাইয়ের ব্যাটিং অর্ডার যেখানে ধসে গিয়েছিল সেই অবস্থাতেও বেঙ্গালুরুর কঠিন বোলিং আক্রমণের সামনে 25 বলে 50 রান করেছিলেন সরফরাজ। ভারতীয় তারকার এমন পারফরমেন্স দেখে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, “চেন্নাইকে জেতাতে যেন একাই লড়াই করছেন তিনি। তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছে দলকে জেতানোর দায়িত্ব শুধু তিনিই নিয়ে রেখেছেন।”

অবশ্যই পড়ুন: বড় ম্যাচের আগে চোটে ছিটকে গেলেন মহম্মদ রশিদ, ইস্টবেঙ্গলে ফিরছেন আরেক প্লেয়ার

প্রসঙ্গত, শেষবারের মতো 2024 সালের নভেম্বর মাসে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন মাঠে নেমেছিলেন সরফরাজ খান। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটে নিজের ক্ষমতা দেখালেও জাতীয় দলের দরজা খোলেনি। তবে অনেকেই মনে করছেন এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেকে উজাড় করে দিতে পারলে ফের ভারতীয় দলে জায়গা পেয়ে যাবেন তিনি।

google button