সেহবাগ, গম্ভীরের রেকর্ড গুঁড়িয়ে দিতে পারেন বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল

Published:

Vaibhav Sooryavanshi and Yashasvi Jaiswal

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহুদিন IPL (IPL 2026) জেতা হয়নি রাজস্থান রয়্যালসের। শেষবারের মতো 2008 সালে ট্রফি জিতেছিল এই দল। সেটাই শেষ। তারপর থেকে আর ঘরে তোলা হয়নি নতুন শিরোপা। তবে চ্যাম্পিয়ন হওয়া না হলেও প্রত্যেক বছরই তরুণ মুখেদের নিয়ে এসে সকলকে চমকে দেয় এই দল। এ বছরেও সেই নিয়মের বাইরে যায়নি RR। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থানে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর। সে বছর তিনি ওপেনিং এ জুটি বেঁধেছিলেন যশস্বী জয়সওয়ালের সাথে। এ বছরও এই জুটিকেই দেখতে পাবেন দর্শকরা। আর এই দুজনের হাতেই রয়েছে গৌতম গম্ভীর এবং বীরেন্দ্র সেহবাগের বড় রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ।

বীরেন্দ্র সেহবাগ এবং গৌতম গম্ভীরের রেকর্ড ভাঙবেন দুই তরুণ?

আজ অর্থাৎ শনিবার গুজরাতের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। আর এই ম্যাচেই রাজস্থানের হয়ে ওপেনিং করতে নামবেন বৈভব সূর্যবংশী এবং জয়সওয়াল। গত বছরের মতো এ বছরেও এই দুই তরুণ ওপেনারের উপর নজর রয়েছে ভক্তদের। বৈভবের সাথে জুটি বেঁধে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ তারকা নিজেকে কতটা মেলে ধরতে পারেন সেটাই দেখার। বলে রাখি, আজ পর্যন্ত রাজস্থানের হয়ে ওপেনিং করে 246 বলে 497 রান করে ফেলেছে এই জুটি। সেক্ষেত্রে আজকের ম্যাচে আর মাত্র 3 রান করতে পারলেই দ্রুততম ওপেনিং জুটি হিসেবে 500 রান করার রেকর্ড গড়বেন বৈভব এবং যশস্বী।

না বললেই নয়, ভারতীয় দলের প্রাক্তন সদস্য বীরেন্দ্র সেহবাগ এবং টিম ইন্ডিয়ার বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর নিজেদের ক্রিকেট জীবনে দ্রুততম 500 রান করা জুটি হয়ে উঠেছিলেন। এই কীর্তি তাঁরা গড়েছিলেন 309 বলে। এর অর্থ বৈভবরা যদি কিছু বল খেলে 3 রান করে ফেলেন তবে এই দুই তারকার রেকর্ড ভেঙ্গে দেবেন তাঁরা। অনেকেই মনে করছেন, হয়তো এই রেকর্ড গড়তে প্রথমেই চার মেরে দিতে পারেন বৈভব সূর্যবংশী।

অবশ্যই পড়ুন: রাজ্যে ৭ দিন বন্ধ থাকবে মদের দোকান, কবে কবে? বিজ্ঞপ্তি আফগারি দফতরের

উল্লেখ্য, চলতি ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি হয়েছিল রাজস্থান। সেই আসরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুর্ধর্ষ খেলেছিলেন যশস্বী এবং বৈভব সূর্যবংশী। এদিন এই ব্যাটসম্যানের ব্যাট থেকে যথাক্রমে 52 এবং 38 রানের গুরুত্বপূর্ণ যোগদান পেয়েছিল দল। বলা যেতে পারে এই দুই খেলোয়াড়ের জোরেই চেন্নাইকে 8 রানে গুটিয়ে দিয়েছিল RR।

google button