বুমরাহদের পিটিয়ে বিরাট রেকর্ড গড়লেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী

Published:

Vaibhav Sooryavanshi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তিনি সত্যিই বিস্ময় বালক (Vaibhav Sooryavanshi)। হারে হারে বুঝেছে মুম্বই ইন্ডিয়ান্স। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাজস্থান বনাম MI ম্যাচ চলাকালীন প্রথমে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়াদের ঘাম ছুটিয়ে দিয়েছিলেন বৈভব সূর্যবংশীরা। বিশেষ করে এই কিশোর প্রতিবার ব্যাটের আঘাতে ঘায়েল হয়েছিলেন জসপ্রীত বুমরাহ। নিজের প্রথম বলেই একদিনের ক্রিকেটে বিশ্বের সবচেয়ে সেরা বোলার জসপ্রীত বুমরাহকে ছয় দিয়ে স্বাগত জানান তিনি। এরপর ট্রেন্ট বোর্ড থেকে শুরু করে শার্দুল ঠাকুর কেউই রেহাই পাননি বিহারের ছেলের হাত থেকে। আর সেই সূত্র ধরেই নতুন রেকর্ড গড়েছেন বৈভব।

বুমরাহদের পিটিয়ে নতুন রেকর্ড বৈভব সূর্যবংশীর

এদিন প্রথমে ব্যাট করতে নেমে সতীর্থ যশস্বী জয়সওয়ালের সাথে দুটি বেঁধে প্রতিপক্ষের বোলারদের একেবারে পিটিয়ে ছাতু করেন বৈভব। এদিন বুমরাহর বলে একের পর এক ছয় মারতে দেখা যায় এই খেলোয়াড়কে। এই খুদে প্রতিবার কাছে গতকাল মার খেয়েছেন ট্রেন্ট বোল্টও। সেই সূত্র ধরেই মাত্র 14 বলে 1টি চার ও 5টি ছয় সহযোগে 39 রান করেন বৈভব। শেষে অবশ্য উইকেট দিতে হয়েছিল ঠাকুরের হাতে। কিন্তু তা হলেও ঝড়ের গতিতে ব্যাট করে নতুন রেকর্ড করে ফেলেছেন এই খেলোয়াড়।

আসলে গতকাল 14 বলে 5টি ছয় দিয়ে 39 রান করায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম বলের ব্যবধানে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়েছেন রাজস্থানের এই প্লেয়ার। তাও আবার মাত্র 15 বছর বয়সেই। হিসেব বলে, IPL এর ইতিহাসে প্রত্যেক 4.9 বলে ছক্কা মেরেছেন সূর্যবংশী। এর আগে এই রেকর্ড ছিল রোমারিও শেফার্ডের নামে। ক্যারিবিয়ান তারকা IPL এ প্রত্যেক 5.1 বলে একটি করে ছয় মেরেছিলেন। যদিও এই মুহূর্তে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ওদিকে তিন নম্বরে রয়েছেন উর্ভিল প্যাটেল। তিনি অবশ্য প্রতি 5.3 বলে এই কাজ করেছিলেন।

অবশ্যই পড়ুন: মনোনয়নেই মেগা শো মমতার, এবার ভবানীপুরে শক্তি প্রদর্শনের পালা তৃণমূলের

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগে ব্যাট ঘোরানোর দৌলতে 18 বছরের কম বয়সী হিসেবে প্রথম সারির কোনও টি-টোয়েন্টি লিগে সবচেয়ে বেশি রান করার নজির গড়েছেন বৈভব। বলে রাখি বিহারের ভূমিপুত্র আজ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 335 রান সংগ্রহ করেছেন। সব মিলিয়ে বলাই যায়, এবছরের IPL টাকে পুরোপুরি ব্যবহার করতে চাইছেন বৈভব।

google button