বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুম্বই ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে ব্যাট হাতে রানের ফুলঝুরি ছোটালেও ভারতীয় তারকার স্ট্রাইক রেট নিয়ে খুব একটা খুশি নন ভক্তরা। এরই মাঝে কোহলির চোট নিয়ে বেড়েছে আশঙ্কা। কারণ গতকাল ব্যাট করলেও ফিল্ডিং করতে নামেননি বিরাট। কয়েকটি সূত্র বলছে, ভারতীয় ক্রিকেটারের গোড়ালির সমস্যা রয়েছে। এদিকে অধিনায়ক রজত পাতিদার আবার জানিয়েছেন, বিরাট পুরোপুরি সুস্থ। এমতাবস্থায় একেবারে দোলাচলে পড়ে গিয়েছেন ভক্তরা। প্রশ্ন উঠছে, কোহলি যদি চোটের কারনে ছিটকে যান সে ক্ষেত্রে RCB র হয়ে ওপেনিং করবেন কে?
বিরাট ছিটকে গেলে ওপেনিং করবেন কে?
একাধিক রিপোর্ট অনুযায়ী, বিরাট কোহলির গোড়ালির সমস্যা ছিল। তা সত্ত্বেও দলের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তবে পরবর্তীতে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ম্যানেজমেন্ট। মূলত সে কারণেই এই খেলোয়াড়কে ফিল্ডিং করতে নামায়নি RCB। এমতাবস্থায় চিন্তা বাড়ছে যদি কোহলি ছিটকে যান সেক্ষেত্রে কে হবেন ভারতীয় তারকার বিকল্প?
প্রথম প্লেয়ার
বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, বিরাট কোহলি যদি শেষ পর্যন্ত চোটের কারণে ছিটকে যান সেক্ষেত্রে তাঁর জায়গায় ওপেনিং করতে নামানো হতে পারে দেবদূত পাড্ডিকালকে। মূলত তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে পারদর্শী এই খেলোয়াড়। তবে কোহলি না থাকলে ওপেনার হিসেবে সকলকে মুগ্ধ করতে পারেন তিনি, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই।
দ্বিতীয় প্লেয়ার
রিপোর্ট বলছে, বিরাট কোহলি যদি চটের কারণে এক বা দুই ম্যাচ বিশ্রামে থাকেন সে ক্ষেত্রে বেঙ্গালুরুর হয়ে কোহলির জায়গায় ওপেনিং করানো যেতে পারে জ্যাকব বেথেলকেও। ব্যাট হাতে বারবার নিজেকে প্রমাণ করেছেন এই ক্রিকেটার। অনেকেই মনে করছেন, ওপেনিং করার সুযোগ পেলে সকলকে চমকে দেবেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, বেথেল ওপেনার হিসেবে কোহলির যোগ্য বিকল্প হতে পারেন!
অবশ্যই পড়ুন: IPL ম্যাচ চলাকালীন অগ্রহণযোগ্য আচরণ, শাস্তি পাবেন RCB-র তারকা ব্যাটার?
তৃতীয় প্লেয়ার
বিরাট কোহলি চোটের কারণে বিশ্রামে চলে গেলে যে তিন ক্রিকেটার ওপেনিং করার দৌড়ে এগিয়ে রয়েছেন তাদের মধ্যে নাম আছে প্রাক্তন KKR তারকা ভেঙ্কটেশ আইয়ারেরও। কয়েকটি রিপোর্টে বলা হচ্ছে, ওপেনিং করতে নেমে দলের হয়ে দুর্দান্ত শুরু করতে পারেন আইয়ার। সেক্ষেত্রে তাঁকে একটা সুযোগ দিলেও দিতে পারে RCB। তবে সেটা তখনই সম্ভব হবে যখন চোটের কারণে ছিটকে যাবেন কোহলি।












