তিনি নামলে ঘাম ছুটে যায় বোলারদের! সেই টিম শেইফার্টকে কবে নামাবে KKR?

Published:

When will Tim Seifert play for KKR

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কবে ছন্দে ফিরবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)? চিন্তায় নাইট ভক্তরা। আসলে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একের পর এক ম্যাচে যেভাবে শাহরুখ খানের দল মুখ থুবড়ে পড়ছে, তাতে টুর্নামেন্ট শুরু হতে না হতেই আশা কার্যত শেষ ফ্যানেদের। এতদিন বোলিং বিভাগের দুর্বলতার কারণে ডুবতে হচ্ছিল কলকাতাকে। এবার সেই তালিকায় জুড়েছে ব্যাটসম্যানদের ব্যর্থতাও। ঠিক সেই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, নিউজিল্যান্ডের ম্যাচজয়ী ওপেনার টিম শেইফার্টকে (Tim Seifert) কবে নামাবে KKR?

কবে মাঠে নামবেন কিউই তারকা?

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে কার্যত জাদু দেখিয়েছিলেন টিম শেইফার্ট। সেমিফাইনালের মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধশতরান করে দলের জয়ের রাস্তা পরিষ্কার করেছিলেন তিনি। সবচেয়ে বড় কথা টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড দলে সতীর্থ ফিন অ্যালেনের সাথে ওপেন করতে দেখা যায় এই প্লেয়ারকে। এই দুই ব্যাটসম্যান যখন কোনও দলের হয়ে ওপেনিং করেন বেশিরভাগ সময় তার সুফল পায় নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ব্যাট হাতে 26 বলে 52 রান করেছিলেন এই নাইট তারকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই অনেকেই ভেবেছিলেন, KKR এর হয়ে হয়তো ওপেনিং করতে পারেন শেইফার্ট এবং অ্যালেন। সেক্ষেত্রে অধিনায়ক অজিঙ্কা রাহানেকে তিন নম্বরে নামানো হতে পারে। তবে বর্তমানে সেটা হচ্ছে না। সে কারণেই নাইট ভক্তদের অনেকেই বলছেন, যত দ্রুত সম্ভব ফিন অ্যালেনের সাথে শেইফার্টকে ওপেনিং করানো হোক। এই দুই ক্রিকেটার যেহেতু নিউজিল্যান্ড দলে খেলেন ফলে KKR এ ওপেনিং করতে দুজনেরই সুবিধা হবে। এর ফলে কলকাতাও শুরুতেই অনেকটা বেশি রান তুলে দিতে পারবে প্রতিপক্ষের সামনে। কেননা, শেইফার্ট ব্যাট হাতে মাঠে নামলে ঘাম ছুটে যায় বোলারদের!

অবশ্যই পড়ুন: বাদ দিয়েছিল KKR, দেখা নেই টিম ইন্ডিয়াতেও! সেই শ্রেয়স আইয়ারই IPL-এ চেনালেন জাত

যদিও এই মুহূর্ত কলকাতার হয়ে ওপেনিং এর দায়িত্ব সামলাচ্ছেন রাহানে এবং ফিন অ্যালেন। কয়েকটি সূত্র বলছে, এখনই টিম শেইফার্টকে বোধহয় নামাবে না কলকাতা। তবে যদি নামানো হয় সেক্ষেত্রে নিউজিল্যান্ড দলের সতীর্থ ফিন অ্যালেনের সাথেই ব্যাট করতে দেখা যেতে পারে তাঁকে। এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। কাজেই এই কিউই তারকাকে নিয়ে আপাতত অপেক্ষা করতেই হচ্ছে ভক্তদের।