সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের স্মার্টফোন বাজারে এবার বিরাট ধামাকা নিয়ে হাজির হল নতুন ব্র্যান্ড Ai+। মধ্যবিত্তের নাগালে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার জন্য এবার একসঙ্গে তিন-তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে সংস্থা (Ai+ Nova New Smartphone)। তালিকায় রয়েছে Nova 2, Nova 2 Ultra এবং তাদের প্রথম ফোল্ডেবল ফোন Nova Flip। বিশেষ করে Nova Flip এর দাম রাখা হচ্ছে মাত্র 29,999 টাকা, যা বর্তমানে ভারতের সবথেকে সস্তার ফ্লিপ ফোন হতে চলেছে। জানুন এর বিশেষত্ব।
Ai+ Nova Flip
ফোল্ডেবল ফোনের দুনিয়ায় গেম চেঞ্জার হতে পারে এই নোভা ফ্লিপ। হ্যাঁ, স্যামসাং বা মটোরোলার মতো ব্র্যান্ডকে টেক্কা দিতে এর দাম রাখা হয়েছে একেবারে সাধারণ মধ্যবিত্তদের নাগালেই। এই ফোনটিতে রয়েছে 6.9 ইঞ্চির একটি ধামাকাদার ডিসপ্লে এবং 3.1 ইঞ্চির কভার ডিসপ্ল। ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 7300X প্রসেসর, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এদিকে ফোনটিতে 4325mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। এর দাম রাখা হয়েছে মাত্র 29,999 টাকা। এটি মে মাস থেকেই বাজারে পাওয়া যাবে।
Ai+ Nova 2
যারা 8 থেকে 9 হাজার টাকার মধ্যে ভালো 5G ফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে এক্কেবারে সেরা বিকল্প। এই ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির একটি 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে। এমনকি দীর্ঘক্ষণ ব্যাকআপের জন্য রয়েছে 6000mAh এর বিশাল ব্যাটারি। আর ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকছে। আর ফোনটি Unisoc T8200 চিপসেট দিয়েই চলবে। ফোনটির দাম রাখা হচ্ছে মাত্র 8999 টাকা। এটি 14 এপ্রিল দুপুর দু’টো থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে।
আরও পড়ুন: কলকাতা-বেনারস সহ আরেকটি রুটে নতুন ট্রেন দিল রেল, দেখুন সময়সূচি
Ai+ Nova 2 Ultra
15 হাজার টাকা বাজেটের মধ্যে যারা প্রিমিয়াম ফোন খুঁজছেন, তাদের জন্য রয়েছে Ai+ Nova 2 Ultra। এই ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চির একটি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz এবং এর পিক ব্রাইটনেস 2500 নিটস পর্যন্ত। এই ফোনটি MediaTek Dimensity 7400 প্রসেসরের উপর বেস করেই চলবে। আর এতে ওআইএস যুক্ত 50 মেগাপিক্সেলের একটি সনির সেন্সর থাকছে। এমনকি গেমারদের জন্য ডেডিকেটেড ট্রিগার ও ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। ফোনটির দাম রাখা হচ্ছে মাত্র 14,999 টাকা এবং 17 এপ্রিল থেকে ফোনটি বিক্রি শুরু হবে।












