উন্নত ফিচার্স, দারুণ লুক! মাত্র ৫.৬৫ লাখে Gravite লঞ্চ করল নিশান ইন্ডিয়া

Published:

Nissan Gravite
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের পারিবারিক গাড়ির বাজারে প্রতিযোগিতা দিনের পর দিন বাড়তে শুরু করেছে। সেই আবহে নতুন মডেল নিয়ে এবার হাজির হল নিশান মোটর ইন্ডিয়া। সংস্থার নতুন 7-সিটার Nissan Gravite বাজারে লঞ্চ হয়েছে, যার প্রারম্ভিক দাম মাত্র 5.65 লক্ষ টাকা। আর মাস মার্কেট সেগমেন্টে Nissan Magnite এর পর এটি হতে চলেছে দ্বিতীয় বড় সাফল্য। বিশেষজ্ঞদের মতে, ভারতে বড় পরিবারের চাহিদা মাথায় রেখেই এই মডেল তৈরি করা হয়েছে, যা সরাসরি দেশের সঙ্গে প্রতিযোগিতা করবে Renault Triber এর সাথে।

ডিজাইনে আলাদা পরিচয়

যদিও ট্রাইবারের প্ল্যাটফর্ম শেয়ার করা হয়েছে। কিন্তু Gravite গাড়িতে রয়েছে নিশানের নিজস্ব ডিজাইন। হ্যাঁ, এই গাড়িতে পাওয়া যাবে পিয়ানো ব্ল্যাক 2D গ্রিল, শক্তিশালী হুইল আর্চ উন্নত বডি লাইন, উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স, C-শেপ LED হেডল্যাম্প ও টেলল্যাম্প, LED ফগ ল্যাম্প। আর এই গাড়িটি Forest Green, Onyx Black, Blade Silver, Storm White, Metallic Grey রংয়ের ভেরিয়েন্টে এবার বাজারে এসেছে।

ইন্টেরিয়রে নতুনত্ব

গাড়ির ভেতরে ডুয়াল টোন কেবিন এবং ড্যাশবোর্ড ডিজাইন করা হয়েছে। আর সিটিং কনফিগারেশন দুজন থেকে এবার সাতজন পর্যন্ত করা যাবে রয়েছে। 7 সিটারে 84 লিটার, 6 সিটারে 320 লিটার এবং 5 সিটারে 625 লিটার বুটস্পেস থাকবে। আর তৃতীয় সারির সিট খুলেও ফেলা যায়। ফলে লাগেজের স্পেস অনেকটাই বাড়ে। এদিকে কমফোর্ট ফিচার্স হিসাবে সুয়েড ও লেদারেট কুইল্টেড সিট, নেক সাপোর্ট, ফার্স্ট-রো আর্মরেস্ট, স্লাইড ও রিক্লাইনিং সেকেন্ড রো এর মতো সব সুবিধা দেওয়া আছে।

টেকনোলজি ও কানেক্টিভিটি

এই গাড়ির ড্যাশবোর্ডে রয়েছে 8-ইঞ্চি ফ্লোটিং টাচস্ক্রিন, ওয়্যারলেস Apple CarPlay ও Android Auto, 7-ইঞ্চি ফুল ডিজিটাল ক্লাস্টার, ওয়্যারলেস চার্জার, ক্রুজ কন্ট্রোল, পুশ-বাটন স্টার্ট, রেইন-সেন্সিং ওয়াইপার, পার্কিং সেন্সরের মতো সব উন্নত মানের ফিচার, যেগুলি গাড়িটিকে অন্যান্য গাড়ির তুলনায় দু’ধাপ এগিয়ে রেখেছে।

সেফটির দিক থেকেও রয়েছে এগিয়ে

নিশানের তরফ থেকে জানানো হয়েছে, এই গাড়িতে আবার নিরাপত্তায় অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, নিরাপত্তা ফিচার হিসেবে গাড়িটিতে এবার যুক্ত করা হয়েছে 6 এয়ারব্যাগ, ESC, ট্র্যাকশন কন্ট্রোল, হিল-স্টার্ট অ্যাসিস্ট, ABS + EBD, TPMS, ISOFIX চাইল্ড সিট মাউন্ট, সব সিটে সিটবেল্ট রিমাইন্ডার মতো ফিচার।

ইঞ্জিন ও মাইলেজ

Gravite গাড়িতে থাকছে 1.0 লিটার 3-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, যেটি 72 PS পাওয়ার এবং 96 Nm টর্ক উৎপন্ন করতে পারে। সাথে 5-স্পিড ম্যানুয়াল এবং 5-স্পিড AMT গিয়ারবক্স থাকছে। আর ম্যানুয়ালে প্রতি লিটারে মাইলেজ দেবে 19.3 কিলোমিটার এবং AMT-তে প্রতি লিটারে মাইলেজ দেবে 19.6 কিলোমিটার।

আরও পড়ুন: ইদে ৩ দিনের ছুটির দাবি অধীরের, মমতাকে পাঠালেন চিঠি

ভেরিয়েন্ট ও দাম

Nissan Gravite এবার বেশ কয়েকটি ভেরিয়েন্টে বাজারে লঞ্চ হয়েছে। আর প্রত্যেকটি ভেরিয়েন্টের দাম ভিন্ন ভিন্ন। যেমন—

  • VISIA ভেরিয়েন্টের দাম 5.65 লক্ষ টাকা
  • ACENTA ভেরিয়েন্টের দাম 6.59 লক্ষ টাকা
  • N-CONNECTA ভেরিয়েন্টের দাম 7.20 লক্ষ টাকা
  • TEKNA ভেরিয়েন্টের দাম 7.91 লক্ষ টাকা
  • N-CONNECTA AMT ভেরিয়েন্টের দাম 7.80 লক্ষ টাকা
  • TEKNA AMT ভেরিয়েন্টের দাম 8.49 লক্ষ টাকা
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now