6300mAh ব্যাটারি, দারুণ ক্যামেরা ও লুক! ১৪ হাজারের কমে 5G ফোন লঞ্চ করল Redmi

Published:

Redmi A7 Pro 5G

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেট স্মার্টফোনের সেগমেন্টে এবার বিরাট ধামাকা দিল শাওমি। ভারতের লঞ্চ হল তাদের নতুন ফোন Redmi A7 Pro 5G। আর এটি Redmi A সিরিজের প্রথম Pro মডেল। বিশাল ব্যাটারি থেকে শুরু করে আধুনিক অপারেটিং সিস্টেম আর বড় ডিসপ্লের সমন্বয়ে এই ফোনটি বাজেট সেগমেন্টের মধ্যে গ্রাহকদের নজর কাড়তে চলেছে। জানুন বিস্তারিত।

নজরকাড়া ডিসপ্লে এবং ডিজাইন

এই ফোনটিতে রয়েছে বিশাল 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটি 120Hz রিফ্রেশ রেট দেয়। যার ফলে গেমিং থেকে শুরু করে ভিডিও স্ট্রিমিং একেবারে স্মুথভাবে হবে। আর এতে 800 নিটস ব্রাইটনেস রয়েছে। পাশাপাশি Wet Touch 2.0 প্রযুক্তি দেওয়া রয়েছে। এর ফলে আঙুল ভিজে বা তেলতেলে থাকলেও স্ক্রীন কাজ করবে। আর চোখে সুরক্ষার জন্য এতে TUV Rheinland সার্টিফিকেশন দেওয়া রয়েছে।

ব্যাটারি এবং চার্জিং

Redmi এর এই ফোনের সবথেকে বড় আকর্ষণ হল এর 6300mAh ব্যাটারি। এমনকি তার সাথে 15 ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও এতে 7.8 ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধা রয়েছে। যার মাধ্যমে আপনি অন্য কোনও গ্যাজেটে চার্জ দিয়ে নিতে পারবেন।

ক্যামেরাতে চমক

রিপোর্ট অনুযায়ী, এই ফোনটিতে পিছনে একটি 32 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর সাথে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। এমনকি এতে এআই স্কাই এবং ডকুমেন্ট স্ক্যান করার জন্য বিশেষ মোড রয়েছে। সবথেকে বড় বিষয়, এই বাজেটে এতে গুগল Gemini এবং Circle to Search এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধাও থাকছে।

পারফরমেন্স এবং সফটওয়্যার

ফোনটি Octa-core 5G প্রসেসর দ্বারা চালিত এবং এতে লেটেস্ট Xiaomi HyperOS 3.0 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটি Android 16 এর উপর ভিত্তি করেই চলে। এমনকি ফোনটিতে 2TB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। পাশাপাশি কানেক্টিভিটির জন্য থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং ধুলোবালি থেকে সুরক্ষার জন্য IP52 রেটিং।

আরও পড়ুন: গুগল ম্যাপকে টেক্কা আম্বানির জিওর, অলিগলি খুঁজে দেবে JioXplor

দাম এবং ভেরিয়েন্ট

Redmi A7 Pro 5G ফোনটি দুটি স্টোরেজের ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আর প্রত্যেকটির দাম ভিন্ন ভিন্ন। যেমনটা জানা যাচ্ছে, 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,499 টাকায় এবং 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,499 টাকা। এমনকি ফোনটি তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। সেগুলি হল ব্ল্যাক, মিস্ট ব্লু এবং সানসেট অরেঞ্জ। আগামী 15 এপ্রিল থেকে শাওমির অফিসিয়াল ওয়েবসাইট, অ্যামাজন এবং ফ্লিপকার্টে ফোনটি বিক্রি শুরু হবে। পাশাপাশি লঞ্চের অফার হিসেবে 1000 টাকা সরাসরি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

আরও Redmi Smartphone Xiaomi