সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের স্মার্টফোন বাজারে নিজেদের V সিরিজ আরও শক্তিশালী করতে চলেছে জনপ্রিয় চিনা প্রযুক্তি সংস্থা Vivo। হ্যাঁ, খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে দুটি নতুন প্রিমিয়াম স্মার্টফোন Vivo V70 এবং Vivo V70 Elite (Vivo V70 Series)। আর ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে লঞ্চের তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। পাশাপাশি টিজারও সামনে এসেছে, যেখানে ফোনটির একাধিক গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানা যাচ্ছে।
কবে লঞ্চ হবে Vivo V70 সিরিজ?
সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী 19 ফেব্রুয়ারি, 2026 ভারতে আনুষ্ঠানিকভাবে এই ফোনদুটি লঞ্চ হবে। আর দুপুর বারোটা থেকেই লঞ্চ ইভেন্ট সরাসরি ইউটিউব ও Vivo এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখা যাবে। লঞ্চের পর ফোনদুটি অ্যামাজন, ভিভোর অফিশিয়াল স্টোর এবং অফলাইন রিটেল স্টোরে কিনতে পাওয়া যাবে।
Vivo V70 Elite এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনটিতে থাকবে 6.59 ইঞ্চির একটি OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং সর্বোচ্চ ব্রাইটনেস 5,000 nits পর্যন্ত।
পারফরমেন্স: ফোনটিতে Snapdragon 8s Gen 3 চিপসেট ব্যবহার করা হবে, যা গেমিং বা যে কোনও ভারী কাজের জন্য দারুণ বিকল্প।
ব্যাটারি: ফোনটিতে 6,500mAh ব্যাটারি ব্যবহার করা হচ্ছে এবং সাথে 90W ফার্স্ট চার্জিং থাকবে।
ক্যামেরা সেটআপ: এই ফোনটিতে 50MP মেইন ক্যামেরা, 50MP নাইট টেলিফটো (3x অপটিক্যাল জুম), 8MP আল্ট্রা-ওয়াইড এবং 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।
রংয়ের ভেরিয়েন্ট: ফোনটি মূলত তিনটি রং এর ভেরিয়েন্টে বাজারে আসবে। আর সেগুলি হল Passion Red, Sand Beige এবং Authentic Black।
Vivo V70 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনটিতে 6.59 ইঞ্চির একটি OLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট 120Hz।
পারফরমেন্স: ফোনটি Snapdragon 7 Gen 4 চিপসেটের উপর বেস করে চলবে, যেটিও গেমিং বা অন্যান্য যে কোনও ভারী কাজের জন্য সেরা পারফরমেন্স দেবে।
ব্যাটারি: ফোনটিতে 6,500mAh এর একটি ব্যাটারি থাকবে এবং সাথে ফার্স্ট চার্জিং সাপোর্ট থাকবে।
ক্যামেরা: এই ফোনটিতে 50MP মেইন সেন্সর, 50MP নাইট টেলিফটো, 8MP আল্ট্রা-ওয়াইড এবং 50MP সেলফি ক্যামেরা থাকবে।
রংয়ের অপশন: ফোনটি দুটি রংয়ের ভেরিয়েন্টে বাজারে আসবে। আর সেগুলি হল Passion Red এবং Lemon Yellow।
আরও পড়ুন: ছদ্মবেশে ছিলেন পাকিস্তানে! BJP-তে যোগ দেওয়া প্রাক্তন NSG কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তীকে চেনেন?
সম্ভাব্য দাম
লিক হওয়া রিপোর্ট অনুযায়ী, Vivo V70 ফোনটি ভারতের বাজারে মোটামুটি 45,999 টাকায় লঞ্চ হবে। অন্যদিকে Vivo V70 Elite ফোনটি ভারতের বাজারে 50 হাজার থেকে 55 হাজার টাকার মধ্যেই লঞ্চ হতে পারে। তবে সংস্থার তরফ থেকে অফিসিয়াল ঘোষণার পরেই চূড়ান্ত দাম জানা যাবে।












