শিয়ালদা ডিভিশনে ট্রেন বাতিল, পার্থের বাড়িতে ইডি…! আজকের সেরা ১০ খবর (১১ এপ্রিল)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১১ এপ্রিল, শনিবার। শিয়ালদা ডিভিশনে ট্রেন বাতিল, পার্থের বাড়িতে ইডি, দ্বিতীয় বন্দে ভারত স্লিপারের ঘোষণা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) চাঁদ দেখে পৃথিবীতে ফিরলেন নাসার ৪ মহাকাশচারী

নাসার আর্টেমিস ২ মিশনের চার মহাকাশচারী রেকর্ড ৪,০৬,৭৭৮ কিলোমিটার পথ অতিক্রম করে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। মহাকাশযানে চেপে চাঁদকে প্রদক্ষিণ করে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছেন তাঁরা। এর মাধ্যমে তাঁরা দীর্ঘ মহাকাশযাত্রায় রেকর্ড করে ফেললেন। এই দশদিনের সফল অভিযানে গভীর মহাকাশে যোগাযোগ ও জীবনধারণের সক্ষমতাকেই প্রমাণ করল। আর এই সাফল্য আর্টেমিস ৩ এর মাধ্যমে পাঁচ দশক পর পুনরায় চাঁদের মাটিতে মানুষের যাত্রা প্রশস্ত করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) ভোটের মুখে ফের পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি ইডির

২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে আজ অর্থাৎ ১১ এপ্রিল শনিবার সকালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দিয়েছে ইডি। মার্চ মাসে তিনবার তলব করা সত্ত্বেও অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। এবার কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তাঁর বাড়িতেই পৌঁছে গেছেন তদন্তকারীরা। এমনকি একই সাথে এই মামলার অন্যতম অভিযুক্ত ও মিডলম্যান প্রসন্নকুমার রায়ের নিউটনের অফিসেও তল্লাশি চালিয়েছে ইডি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) কার্গিল যুদ্ধের নায়ক ‘লাদাখের সিংহ’ সোনম ওয়াংচুকের প্রয়াণ

কার্গিল যুদ্ধের কিংবদন্তি নায়ক কথা লাদাখের সিংহ নামে পরিচিত অবসরপ্রাপ্ত কর্নেল সোনম ওয়াংচুক শুক্রবার প্রয়াত হলেন। ১৯৯৯ সালে বাতালিক সেক্টরে ১৮ হাজার ফুট উচ্চতায় মাত্র ৪০ জন জওয়ানকে নিয়ে ১৩৬ জন শত্রুসেনার বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন, যা আজও ভারতীয় সেনাদের জন্য গর্ব। তাঁর বীরত্বের জন্য তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান মহাবীর চক্রে ভূষিত হয়েছিলেন। তাঁর প্রয়াণে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী শোক প্রকাশ করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) মরিশাসকে ৯০টি ইলেকট্রিক বাস হস্তান্তর জয়শঙ্করের

ভারত এবং মরিশাসের গ্রিন পার্টনারশিপ মজবুত করার জন্য সেই দেশের প্রধানমন্ত্রী নবীন রামগুলামের হাতে ৯০টি অত্যাধুনিক ইলেকট্রিক বাস তুলে দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। টেকসই পণ্য পরিবহন এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের অঙ্গীকার হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি তিনি পোর্ট লুইতে একটি কিডনি প্রতিষ্ঠান কেন্দ্র উদ্বোধন করেছেন। আর ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিয়েছেন। এই সহযোগিতা দুই দেশের মধ্যে সমুদ্র নিরাপত্তা, স্বাস্থ্য আর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্পর্ককে আরও দীর্ঘ করবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) নতুন অর্থবর্ষে GPF-এ সুদের হার ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী সুদের হারে সেরকম কোনও পরিবর্তন করা হয়নি। আগের মত বার্ষিক ৭.১% রাখা হয়েছে। কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডের ক্ষেত্রেও একই রকম হার কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। আর দীর্ঘ সময় সুদের হার অপরিবর্তিত থাকার কারণে ক্ষোভে ফেটে পড়েছেন সরকারি কর্মচারীরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ পবিত্র কর

২০২৬ এর বিধানসভা নির্বাচনের মুখে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে ছিনতাই এবং মারধরের অভিযোগ ওঠার কারণে রাজনৈতিক শোরগোল শুরু হল। বুদ্ধদেব গিরি নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এফআইআর খারিজ এবং আইনি রক্ষা কবচ চেয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এদিকে বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় এফআইআর দায়ের করার অনুমতি দিয়েছেন। আর আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পঞ্চায়েতে সদস্য পদ না ছেড়ে প্রার্থী হওয়ার অভিযোগে কমিশনের তরফ থেকে তাঁর বিরুদ্ধে আইনি জটিলতা তৈরি হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) দ্বিতীয় বন্দে ভারত স্লিপারের ঘোষণা রেলের

বেঙ্গালুরু এবং মুম্বাই এর মধ্যে দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর অনুমোদন দিয়েছে ভারতীয় রেল মন্ত্রক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন কেএসার বেঙ্গালুরু এবং ছত্রপতি শিবাজী মহারাষ্ট্র টার্মিনাল এর মধ্যে এই অত্যাধুনিক ট্রেনটি চলবে। অটোমেটিক দরজা থেকে শুরু করে ব্যক্তিগত কূপ এবং উন্নত বায়ো টয়লেট যুক্ত এই ট্রেন যাত্রায় প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে। এদিকে হাওড়া-কামাখ্যা রুটে প্রথম স্লিপার ট্রেন চালুর সাফল্যের পর দক্ষিণ এবং পশ্চিম ভারতের সংযোগ বৃদ্ধিতে এই পদক্ষেপ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) পাওয়ার ব্লকের জেরে শিয়ালদহ ডিভিশনে বাতিল বহু লোকাল ট্রেন

বালিগঞ্জে পুরনো ফুট ওভার ব্রিজ ভাঙার জন্য আজ শনিবার রাত ১০:১৫ মিনিট থেকে রবিবার সকাল ৬:১৫ মিনিট পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় আট ঘন্টার পাওয়ার ব্লক চলছে। এর ফলে লক্ষীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার এবং বজবজ লাইনের বহু লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। বেশ কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে সোনারপুর এবং নিউ আলিপুর পর্যন্ত। আর সপ্তাহের শুরুতে যাতায়াতের আগে রেলের পরিবর্তন সময়সূচি দেখেই বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) যাত্রী সংখ্যায় রেকর্ড গড়ল বন্দে ভারত এক্সপ্রেস

ভারতীয় রেলের সেমি হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস যাত্রীসংখ্যায় নতুন মাইলফলক রেকর্ড স্পর্শ করেছে। ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ৩.৯১ কোটি যাত্রী ট্রেনে ভ্রমণ করেছেন, যা গত এক বছরে তুলনায় ৩৪ শতাংশ বেশি। ২০১৯ সালে যাত্রা শুরু থেকে এই পর্যন্ত ট্রেনটি ১ লক্ষ ট্যুর এবং ৯.১ কোটির বেশি যাত্রীকে পরিষেবা দিয়েছে। দ্রুতগতি এবং অত্যাধুনিক আরামদায়ক পরিষেবার কারণে সাধারণ মানুষের মধ্যে এই ট্রেনের জনপ্রিয়তা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) ২৮ বছর ধরে বিজেপি কর্মীদের চা বিলানো ব্যক্তি প্রার্থী

গুজরাটের মেহসানা মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনে রমেশ পোপটলাল ভিলকে প্রার্থী করে বিজেপি বিরাট চমক দিল। গত ২৮ বছর ধরে রমেশ পোপটলাল ভিলকে থানা, জেলা বিজেপি কার্যালয়ে পিয়ন হিসেবে কর্মরত। রমেশের উত্থান যে রাজনৈতিক কর্মীদের কাছে বিরাট বার্তা তা বলার অপেক্ষা রাখে না। মাত্র ৫০০ টাকা বেতনে জীবন শুরু করা রমেশ শুধু চা পরিবেশনই করেনি, বরং নিঃস্বার্থভাবে দলের সেবাও করেছেন। তাঁর এই একনিষ্ঠতা স্বীকৃতিতেই দীর্ঘ নেতৃত্বের জন্য তাকে নির্বাচনে টিকিট প্রদান করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন