বাংলায় ভোটের দিনক্ষণ, রাজ্যে ভাতা বৃদ্ধি…! আজকের সেরা ১০ খবর (১৫ মার্চ)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৫ মার্চ, রবিবার। বাংলায় ভোটের দিনক্ষণ, রাজ্যে ভাতা বৃদ্ধি, পাকিস্তান-আফগানিস্থান সংঘর্ষ, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) পুরী-পাটনা স্পেশাল ট্রেন নিয়ে বিরাট সুখবর

রেল যাত্রীদের জন্য বিরাট সুখবর। পুরী-পাটনা স্পেশাল ট্রেনকে নিয়মিত এক্সপ্রেস ট্রেন হিসেবে চালু করা হল। এখন থেকে পুরী-পাটনা এক্সপ্রেস নামে চলবে এই ট্রেনটি। আর প্রতি শনিবার পুরী থেকে ছেড়ে পর দিন সকালে পাটনা পৌঁছবে। পথে ভুবনেশ্বর, খড়গপুর, আন্দুল, ডানকুনি, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল সহ বেশ কিছু স্টেশনে এই ট্রেনটি থামবে। আর এর ফলে ওড়িশা, পশ্চিমবঙ্গ আর বিহারের মধ্যে যাতায়াত আরও সহজ হয়ে যাবে। পাশাপাশি হাওড়-দেরাদুন, হাওড়া-জম্মু তাওয়াই এবং হাওড়া-প্রয়াগরাজসহ বেশ কয়েকটি ট্রেনের নম্বর পরিবর্তন করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) এবার থেকে এদের দেওয়া হবে না এলপিজি গ্যাস

মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে এবার গ্যাস সরবরাহে চাপ বাড়ার কারণে কেন্দ্র নতুন নির্দেশিকা জারি করেছে। পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়ে দিয়েছে, যে সমস্ত বাড়িতে পাইপ যুক্ত প্রাকৃতিক গ্যাস বা পিএনজি সংযোগ রয়েছে, তারা নতুন করে এলপিজি সিলিন্ডার সংযোগ নিতে পারবে না বা রিফিল করতে পারবে না। মধ্যপ্রাচ্যের সংঘাত আর হরমুজ প্রণালী সরবরাহে ব্যাহত হওয়ার কারণে ভারতে এলপিজি আমদানি কমেছে। আর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রিফাইনারিগুলিকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ১৪.২ কেজি ঘরোয়া সিলিন্ডারের দাম বেড়ে ৯১৩ টাকা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ফের আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের

পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে উত্তেজনা আবারো চরমে পৌঁছল। পাকিস্তান আফগানিস্তানের কান্দাহার অঞ্চলের তালিবান ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের দাবি, সীমান্ত এলাকায় ড্রোন হামলার জবাব দেওয়ার জন্যই এই বিমান হামলা চালানো হয়েছে। আর ড্রোনের ধ্বংসাবশেষ পরে কোয়েটা এবং রাওয়ালপিন্ডিতে কয়েকজন আহত হওয়ার খবর মিলেছে। ইসলামাবাদ আফগানিস্তানকেই হামলার জন্য দায়ী করেছে। আর নিরাপত্তার কারণে আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) আলু চাষিদের বিরাট স্বস্তি দিল মুখ্যমন্ত্রী

আলুর দাম কমে যাওয়ার কারণে সমস্যায় পড়া চাষীদের স্বস্তি দিতে এবার বিরাট ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার কুইন্টাল প্রতি ৯৫০ টাকা দরে আলু কেনার সিদ্ধান্ত নিল, যাতে চাষিরা ন্যায্য দাম পায়। সরকারের আলু সংগ্রহ প্রকল্পে এবার বিভিন্ন হিমঘর অংশ নেবে। আর ছোট চাষিদের জন্য ৩০ শতাংশ সংরক্ষিত জায়গা থাকবে। পাশাপাশি অন্য রাজ্যে আলু রফতানিতে কোনও রকম বাধা দেওয়া হবে না। আর গত বছর রাজ্যে প্রায় ১১০ লক্ষ টন আলু উৎপাদন হয়েছিল। কিন্তু বাজারে দাম কম থাকার কারণে চাষিরা ক্ষতির মুখে পড়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) রাজ্যে আবারও ১৫ হাজার শিক্ষক নিয়ক, জানালেন শিক্ষামন্ত্রী

রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করলেন, পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই ১৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। উত্তর ২৪ পরগনার তেঘরিয়াতে একটি স্কুলে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি জানিয়েছেন, শিক্ষক নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটিয়ে ২৬ হাজার প্রার্থীর চাকরি ফেরানোর উদ্যোগ চলছে। আর এর পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এদিন তেঘরিয়া শিক্ষানিকেতন স্কুলকে বাংলা মাধ্যম থেকে সরাসরি কো-এড ইংরেজি আর বাংলা মাধ্যম বিদ্যালয় হিসেবে চালু করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও বিধায়ক সহ মন্ত্রীরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) পুরোহিত আর ইমামদের ৫০০ টাকা ভাতা বাড়ালেন মমতা

ভোট ঘোষণার আগে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছেন, রাজ্যের পুরোহিত এবং ইমামদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে। যার ফলে আগে যেখানে তারা ১৫০০ টাকা করে ভাতা পেতেন, এখন তারা ২০০০ টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আধ্যাত্মিক আর সামাজিক জীবনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এই ভাতা বৃদ্ধি। পাশাপাশি পুরোহিত আর ইমামদের নতুন আবেদনগুলি অনুমোদন করেছে রাজ্য সরকার। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) রাজ্যের কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, প্রথম কিস্তি ৩১ মার্চের মধ্যে দিতে হবে। আর সেই অনুযায়ী এবার চলতি মাস থেকেই কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে বলে জানানো হয়েছে। আদালত ২৫ শতাংশ বকেয়া ডিএ দুই দফায় মেটানোর নির্দেশ দিয়েছিল। আর এই সুবিধা শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পৌরসভা আর অন্যান্য সংস্থার কর্মী এবং পেনশনভোগীরা পাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) হরমুজ প্রণালী দিয়ে আসতে পারল না বাংলাদেশের জাহাজ

ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী অঞ্চলে আটকে পড়া বাংলাদেশের শিপিং কর্পোরেশন জাহাজ এমভি বাংলার এবার বিরাট জয়যাত্রা। জানা যাচ্ছে, ওই জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। মিসাইল হামলার আশঙ্কায় তারা প্রণালী পেরোতে সাহস পায়নি। যার ফলে পরে নিরাপত্তার কারণে সংযুক্ত আরব আমিরশাহীর কোস্টগার্ড জাহাজটিকে সরে যেতে নির্দেশ দিলে এটি পারস্য উপসাগরে ফিরে গিয়েছে। এমনকি পড়ে সারজা বন্দরের কাছে দাঁড়িয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে পরিকল্পিত পণ্য পরিবহনও এখনো পর্যন্ত সম্ভব হয়নি। জাহাজটিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) বিজেপি কর্মী সমর্থক বোঝাই ট্রেনে পাথরবৃষ্টি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে যোগ দিতে গিয়ে ফেরার পথে বিজেপি কর্মী সমর্থক বোঝায় একটি ট্রেনে পাথর ছোঁড়ার অভিযোগ উঠল, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিলিগুড়িতে। অভিযোগ উঠছে, শহরের কয়লা ডিপো এলাকায় ট্রেনটিকে লক্ষ্য করে দুষ্কৃতীরা পাথর ছুঁড়েছে। যার ফলে কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। আর যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিজেপি দাবি করছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনা করে হামলা চালিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করে দিয়েছে। স্থানীয়দের মতে, দুই পক্ষের মধ্যে উত্তেজনার বসেই এই পাথর ছোড়াছুড়ি হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) বাংলায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এবার রাজ্যের মোট ২৯৪টি আসনে দুই দফায় ভোটগ্রহণ করা হবে। আর প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল, যেখানে ১৫২টি আসনে ভোট হবে। উত্তরবঙ্গ আর পশ্চিমের জেলায় এদিন ভোট হবে। যেমন দার্জিলিং থেকে শুরু করে কোচবিহার, মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। আর দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। সেখানে ১৪২টি আসনে ভোট হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। যেমন নদীয়া, উত্তরা ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব বর্ধমান এবং কলকাতায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

🔮
মাত্র ২১ টাকায় নিজেরবাংলা কুষ্ঠি তৈরি করুন
দেখুন →
google button