সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ ফেব্রুয়ারি, সোমবার। রেলের মেগা প্রকল্প, প্রতীক উর রহমানের পদত্যাগ, পাকিস্তানে বোমা বিস্ফোরণ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছিল কাটোয়ার ট্রেনে!
কাটোয়া স্টেশনে কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের অগ্নিকাণ্ডকে নিয়ে এবার নাশকতার আশঙ্কা করা হচ্ছে। কাটোয়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনের একটি কামরায় ভোরবেলা আগুন লেগে যায় এবং কয়েকটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সন্দেহ করা হলেও ফরেনসিক তদন্তে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর ইঙ্গিতই মিলেছে। পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাঝি জানিয়েছেন, সিসিটিভিতে সন্দেহজনক গতিবিধি ধরা পড়েছে। আর ৪ সদস্যের তদন্ত কমিটির গঠন করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিষেক দেবলীনার
গায়িকা দেবলীনা নন্দী এবার স্বামী প্রবাহ নন্দী এবং শশুর বাড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করলেন সোনারপুর থানায়। তাও ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায়। অভিযোগ উঠছে, বিয়ের পর থেকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন চলছিল তাঁর উপর। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। স্ত্রীসামগ্রী ফেরত পেয়েছেন দেবলীনা এবং বর্তমানে দুজন মিলে আলাদা থাকছেন। প্রভাহের কাছে খরপোসের আবেদন জানিয়েছেন দেবলীনা। ব্যক্তিগত অশান্তির মধ্যেও দেবলীনা এখন সুস্থ রয়েছেন আর নতুন ফ্ল্যাটে উঠেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) পাকিস্তানে বোম বিস্ফোরণে মৃত্যু দু’জনের
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বানু জেলায় অটোতে রাখা বোমা বিস্ফোরণ ঘটে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৬ জন আহত হয়েছে বলে খবর। সোমবার সকাল বেলা থানার কাছে দাঁড়ানো অটোর ভিতরেই এই বিস্ফোরণ ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এলাকা ঘিরে তদন্ত শুরু হয়েছে। তবে এর দায় স্বীকার করেনি কেউ। এর আগে ইসলামাবাদে বড় ধরনের হামলা হয়েছিল। আফগান সীমান্ত এলাকায় তালিবান সক্রিয় থাকার কারণে সন্দেহ করা হচ্ছে তাদের। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) রাজস্থানের কারখানায় অগ্নিকাণ্ডে মৃত্যু আটজনের
রাজস্থানের ভিওয়াড়ি-র কুশখেরা–কারোলি শিল্পাঞ্চলের এক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৮ জনের। সোমবার সকালবেলা দাহ্য রাসায়নিক মজুদ থাকার কারণে পর পর বিস্ফোরণ ঘটেছে। আর তখন প্রায় ২৫ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন বলেই খবর। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তবে। আগুন কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। আর পুলিশ এবং দমকল যৌথভাবেই উদ্ধার কার্য চালায় এবং আশেপাশের কারখানাগুলো খালি করে দেওয়া হয়। বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) হাওড়া-মুম্বাই রুট নিয়ে বিরাট প্রকল্প ভারতীয় রেলের
হাওড়া-মুম্বাই রুটে যাত্রীদের চাপ কমানোর জন্য বিরাট প্রকল্প হাতে নিয়েছে ভারতীয় রেলওয়ে। রেলমন্ত্রী জানিয়েছেন, কাসারা–মানমাডের ১৩১ কিলোমিটার অংশে তৃতীয় এবং চতুর্থ রেল লাইন তৈরি করা হবে। পাহাড়ি এলাকা হওয়ায় এই প্রকল্পটি বেশ চ্যালেঞ্জিং। প্রায় ১০,১৫৪ কোটি টাকার কাজে ২৮ কিলোমিটার টানেল, ১২টি বড় টানেল, তিনটি বড় ব্রিজ, ১৬টি মাঝারি এবং ২১৬টি ছোট ব্রিজ নির্মাণ করা হবে বলেই খবর। কাজ শেষ হতে মোটামুটি সময় লাগতে পারে পাঁচ বছর। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে হাওড়া থেকে মুম্বাই যাত্রার সময় অনেকটাই কমবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ভোটের আগে সিপিএম ছেড়েছেন প্রতীক উর রহমান
ভোটের আগে সিপিএম ছাড়লেন প্রতীক উর রহমান। তিনি রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন এবং জানিয়েছেন যে, দলের জেলা এবং রাজ্য নেতৃত্বের ভাবনা আর কর্মকলাপের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছিলেন না। তাই মানসিক দ্বন্দ্বের জেরে সমস্ত পদ এবং প্রাথমিক সদস্য পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২১ বিধানসভা এবং ২৪ লোকসভায় প্রার্থী হয়ে লড়াকু ভাবমূর্তির জন্যই তিনি মূলত পরিচিত ছিলেন। তাঁর ইস্তফা ঘিরে কটাক্ষ করেছেন কুনাল ঘোষ। ভবিষ্যতে অন্য দলে যোগ দেবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) মোদীর আমন্ত্রণে ভারত সফরে আসছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি তিন দিনের ভারত সফরে আসবেন বলে খবর। তাঁর সফরকালে মুম্বাইতে দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক হবে। আর সেখানে কৌশলগত, উদীয়মান প্রযুক্তি আর সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে। তাদের উপস্থিতিতে ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ ২০২৬ এর উদ্বোধন হবে বলে খবর। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে ম্যাক্রোঁ আগে থেকেই সফরের ইঙ্গিত দিয়েছিলেন। এর আগে জি-২০ সম্মেলনে এবং টেলিফোন বৈঠকেও দুই দেশের সম্পর্ক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) হোলির আগে দীঘাগামী যাত্রীদের বিরাট সুখবর দিল রেল
হোলির আগে পর্যটকদের সুবিধার জন্য দীঘাগামী যাত্রীদের জন্য বিরাট সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। দীঘা-পাঁশকুড়া স্পেশাল ট্রেন পরিষেবা আরও ৯০ দিন অর্থাৎ মে মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটক ভিড় বাড়ার কারণে মূলত এই সিদ্ধান্ত। ০৮১৭৭ ট্রেন পাঁশকুড়া থেকে সকাল ৭:০০ টারয় ছেড়ে ৯:২০ মিনিটে দীঘা পৌঁছবে, আর ০৮১৭৮ ডাউন ট্রেন সকাল ৯:৩০মিনিটে দীঘা থেকে ছাড়ে। তমলুক, নন্দকুমার, কাঁথি, রামনগরসহ বেশ কিছু স্টেশনে এই ট্রেনটি থামে। তাই হোলির মরসুমে যাত্রীদের জন্য এটি হতে চলেছে দারুণ সুযোগ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ভোটের আগে মায়াপুর সফরে আসছেন অমিত শাহ
ভোটের আবহে পশ্চিমবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৮ ফেব্রুয়ারি তিনি নদীয়ার মায়াপুরে একদিনের সফরে যোগ দেবেন বলে খবর। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মোৎসবেই তিনি অংশ নেবেন। আর শ্রীকৃষ্ণের আরতিও করতে পারেন। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মায়াপুর পৌঁছনোর কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। সাধু-সন্তদের সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে। আর দোল উৎসব এবং নির্বাচন ঘিরে বাড়তি ভিড়ের সম্ভাবনার কারণে প্রশাসন নিরাপত্তা জোরদার করছে। এই সফর রাজনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) জলজমা সমস্যা দূর করতে ২০০ কোটি টাকার প্রকল্প কলকাতা পুরসভার
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন জল জমাট দীর্ঘদিনের সমস্যা মেটানোর জন্য এবার ২০০ কোটি টাকা মেগা ড্রেনেজ প্রকল্প হাতে নিল। কলকাতার মধ্যে এবং উত্তর অংশে জল যন্ত্রণা কমাতে আমহার্স্ট স্ট্রিটে নতুন পাম্পিং স্টেশন, মৌলালি থেকে পালমার ব্রিজ পর্যন্ত ১৪৮ বছরের পুরনো নিকাশি লাইন সংস্কার আর অতিরিক্ত উচ্চ ক্ষমতার পাম্প বসানো হবে। এই প্রকল্পে আর্মহাস্ট স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এজেসি বোস রোডসহ সহ বেশ কিছু এলাকা উপকৃত হবে। পুরসভা আশা করছে, কাজ সম্পন্ন হলে ১০ লক্ষ বাসিন্দা দুর্ভোগ থেকে স্বস্তি পাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন











