সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৭ মার্চ, শুক্রবার। তৃণমূল কর্মীর ধর্ষণ, কলকাতা-বারাণসী বাস পরিষেবা, ডলারের বিপরীতে টাকার পতন, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) পেট্রোল, ডিজেলের উপর শুল্ক হ্রাস করল ভারত সরকার
পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সংকটের আশঙ্কায় এবার ভারতে পেট্রোল-ডিজেলের উপর বড়সড় শুল্ক হ্রাসের ঘোষণা করা হল। জানা যাচ্ছে, পেট্রোলে বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক লিটার প্রতি ১৩ টাকা থেকে কমিয়ে ৩ টাকা করা হয়েছে। আর ডিজেলের উপর এই শুল্ক প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে শূন্য করে দেওয়া হয়েছে। কিন্তু হ্যাঁ, এই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের পকেটে কতটা পড়বে তা নিয়ে রয়েছে সংশয়। সরকারের এই পদক্ষেপে আগামী দিনে তেলের সরবরাহতে কোনও রকম সমস্যা হবে না। এমনটাই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন (Indian Railways)
হাওড়া ডিভিশনের কাটোয়া-আজিমগঞ্জ এবং হাওড়া-ব্যান্ডেল শাখার রক্ষণাবেক্ষণ এবং সাবওয়ে নির্মাণের কাজের জন্য আগামী ২৮ এপ্রিল শনিবার এবং তার পরবর্তী সময়ে একগুচ্ছ লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল। কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ব্লক চলার কারণে ৫৩০৫১, ৫৩০০৯, ৫৩০১১ সহ একাধিক ট্রেনগুলি বাতিল থাকছে। এমনকি জঙ্গিপুর রোড-শিয়ালদা এক্সপ্রেসের মতো কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করে দেওয়া হবে। আর রিষড়া স্টেশনের কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত কিছু কিছু ট্রেন বাতিল থাকছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) দেশজুড়ে জারি হবে এনার্জি লকডাউন, যা জানালেন মন্ত্রী
পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যে ভারতে এনার্জি লকডাউন বা সাধারণ লকডাউন জারি হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে গুজব ছড়িয়ে পড়েছিল তা সম্পূর্ণ উড়িয়ে দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি স্পষ্ট জানালেন যে, সরকার এরকম ধরনের কোনও প্রস্তাব নিয়ে আলোচনা করেনি। এটি শুধুমাত্র গুজব। প্রধানমন্ত্রীর মোদী দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। কোথাও লকডাউন শব্দটি ব্যবহার করেননি। মন্ত্রী আরও জানিয়েছেন, বিশ্ববাজারে অনিশ্চয়তা সত্ত্বেও দেশে জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহের দিকে কেন্দ্র সরকার নজর দিচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) কলকাতা-বারাণসী বাস পরিষেবা
কলকাতা থেকে বারাণসী যাতায়াতের জন্য পর্যটকদের সুবিধার্থে এবার বায়ো টয়লেট সমৃদ্ধ অত্যাধুনিক ভারত রেঞ্জ স্লিপার বাস (Kolkata-Varanasi Bus) পরিষেবা চালু করল বেসরকারি সংস্থা গ্রীন লাইন। জানা যাচ্ছে, এই বাসে ট্রেনের মতোই ব্যক্তিগত টিভি, হেডফোন, চার্জিং পয়েন্ট এর সুবিধা থাকবে। আর প্রতিদিন সন্ধ্যা ৬:১৫ মিনিটে করুণাময়ী থেকে ছেড়ে ডানলপ ও বর্ধমান হয়ে বাসটি ১৩ ঘণ্টা ২০ মিনিটে বারাণসী পৌঁছাবে। একইভাবে বারাণসী থেকেও সন্ধ্যা ৬:৩০ মিনিটে কলকাতার উদ্দেশ্যে এই বাসটি ছাড়বে। সফরের জন্য মাথাপিছু ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫৭০ টাকা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) রাণাঘাটে ভোটকর্মী শিক্ষককে মারধর
নদীয়ার রানাঘাট দেবনাথ বয়েজ ইনস্টিটিউটে ভোট প্রশিক্ষণ চলাকালীন এক শিক্ষক তথা ভোট কর্মীকে মারধরের ঘটনায় এবার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ, প্রশিক্ষণের জায়েন্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখানো নিয়ে আচরণবিধি ভঙ্গের প্রশ্ন তোলার কারণে সৈকত চট্টোপাধ্যায় নামে ঐ শিক্ষককে বিডিও অফিসের কর্মীরা বেধড়ক মারধর করেছেন। এমনকি এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতারা। তারা নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) নেপালের (Nepal) নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ
নেপালের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়। দেশের ৪৭ তম এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ৩৫ বছর বয়সী র্যাপার বলেন্দ্র শাহ। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে বৌদ্ধ এবং হিন্দু ধর্ম ঐতিহ্যের মেলবন্ধনে রাষ্ট্রপতি রামচন্দ্র পাউন্ডেল তাঁকে শপথ বাক্য পাঠ করে করিয়েছেন। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির এই নেতা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই নির্বাচনে জয়লাভ করেছেন। আর জেন-জির প্রতিনিধি এবং কাঠমান্ডুর প্রাক্তন মেয়র ছিলেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) স্বামীকে থানায় নেওয়ার পর গৃহবধূকে গণধর্ষণ তৃণমূল কর্মীর
বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল। নির্যাতিতা দাবি করছে, গত বুধবার রাতে জমি সংক্রান্ত বিবাদের কারণে পুলিশ তাঁর স্বামীকে আটক করে নিয়ে যাওয়ার পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে বাড়িতে ঢুকে মারধর করেছে এবং তুলে নিয়ে গিয়ে অত্যাচার চালিয়েছে। এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আইনশৃঙ্খলার অবনতি এবং নারী নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ উড়িয়ে দিয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) রাজ্যের উৎপাদিত গ্যাস বাইরে না পাঠানোর নির্দেশ মমতার
পশ্চিম এশিয়ার যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে বিশ্বজুড়ে তৈরি হওয়ার শক্তি সংকটের আবহে এবার কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার অন্ডাল সফরের আগে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস যেন কোনও ভাবেই বাইরে পাঠানো না হয়। বাংলার সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্যই তাঁর এই বক্তব্য। বিশেষ করে নির্বাচনের সময় বাইরে থেকে আসা বিশাল সংখ্যক কর্মীবাহিনীর জন্য স্থানীয় মানুষের গ্যাসের যোগানে যাতে টান না পরে তার জন্যই তাঁর এই দাবি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ডলারের বিপরীতে রেকর্ড ভেঙে ভয়াবহ পতন ভারতীয় টাকার (Indian Rupee)
আন্তর্জাতিক বাজারে ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে আমেরিকান ডলারের বিপরীতে এবার ভারতীয় টাকার রেকর্ড পতন হল। প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯৪.৮১ টাকা। মধ্যপ্রাচ্যে ইরান এবং ইজরায়েলের যুদ্ধ আর অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছারিয়ে যাওয়ার কারণে চাহিদা তুঙ্গে উঠেছে। এর পাশাপাশি বিদেশী বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে তাদের বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নিচ্ছে। টাকার এই লাগাতার পতনের ফলে আগামী দিনে দ্রব্যমূল্যের দাম যে আরও বৃদ্ধি হবে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ট্রেনে পাথর ছুঁড়লে যাবজ্জীবন কারাদণ্ড
বন্দে ভারত সহ বিভিন্ন ট্রেনে পাথর ছোড়ার ঘটনা রুখতে এবার বিরাট পদক্ষেপ নিলে পূর্ব রেলওয়ে। আইন অনুযায়ী, ট্রেনে পাথর ছুড়লে দোষীদের এবার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড কিংবা ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানানো হয়েছে। হাওড়া, শিয়ালদা সহ বিভিন্ন ডিভিশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই ২১টি মামলায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। জাতীয় সম্পত্তি রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্যই রেললাইন সংলগ্ন এলাকায় আরও নজরদারি জোরদার করা হচ্ছে। এমনটা জানিয়েছেন রেল জনসংযোগ আধিকারিক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন












