Skip to content
India Hood
নতুন খবর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • আন্তর্জাতিক
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • অফবিট
  • ধর্ম
  • ব্যবসা
  • রাশিফল
  • সেরা দশ
  • বাংলা ক্যালেন্ডার
  • আপনার রাশিফল
  • Newসোনার দাম
  • রুপোর দাম
  • পেট্রোলের দাম
  • ডিজেলের দাম
  • গ্যাসের দাম
অন্যান্য

ATM-এ টাকা তোলা থেকে প্যান কার্ড, ১ এপ্রিল থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম

Souvik Mukherjee

Published: March 27, 2026

subscribe
April Rules Changes
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবছর। আর এই দিন থেকেই আসছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে একাধিক পরিবর্তন (April Rules Changes)। প্যান কার্ড (PAN Card) থেকে শুরু করে ATM-এ টাকা তোলা, এমনকি একাধিক ক্ষেত্রে আসছে বিভিন্ন রকম বদল। পাশাপাশি কেন্দ্রীয় এবং বিভিন্ন ব্যাঙ্ক নতুন নতুন নিয়ম চালু করছে এই দিন থেকে, যা ব্যক্তিগত বাজেটে সরাসরি প্রভাব ফেলবে। তাই আগে থেকে জেনে নিন কী কী পরিবর্তন আসছে।

প্যান কার্ড তৈরিতে কড়াকড়ি

এতদিন যাবৎ শুধুমাত্র আধার কার্ড থাকলেই নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা যেত। তবে ১ এপ্রিল থেকে আধার কার্ডের পাশাপাশি অতিরিক্ত একটি নথি জমা দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এখন থেকে আধার কার্ডের সাথে জন্ম সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে কোনও একটি ডকুমেন্ট দিতে হবে। এমনকি আবেদন করার জন্য পুরনো ফর্মের বদলে সম্পূর্ণ নতুন একটি ফর্ম ব্যবহার করতে হবে। আর এতে প্যান কার্ড পেতে আগের থেকে বেশি সময় লাগতে পারে।

ATM-এ টাকা তোলার নিয়মে বদল

দেশের বেশ কিছু প্রথম সারির ব্যাঙ্ক এবার তাদের এটিএম পরিষেবা এবং নগদ লেনদেনের নিয়মে পরিবর্তন আনছে। এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে মেট্রো শহরগুলিতে মাসে মাত্র তিনটি এবং নন-মেট্রো শহরে পাঁচটি বিনামূল্যে লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট কিছু ডেবিট কার্ডে দৈনিক টাকা তোলার সীমা ১ লক্ষ টাকা থেকে কমিয়ে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এমনকি মাসে মাত্র পাঁচটি বিনামূল্যে লেনদেন করা যাবে। এরপর থেকে প্রতিবার অতিরিক্ত চার্জ গুনতে হবে।

আরও পড়ুন: যাবজ্জীবন জেল, ট্রেনে পাথর ছোঁড়া বন্ধে হাওড়া-শিয়ালদা লাইনে নজিরবিহীন পদক্ষেপ

বাড়ি ভাড়া বা এইচআরএ দাবিতে জটিলতা

চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ভাতার নিয়মে এখন আরও পরিবর্তন আনা হচ্ছে। বছরে ১ লক্ষ টাকার বেশি বাড়ি ভাড়া নিলে বাড়িওয়ালার প্যান কার্ড নম্বর দেওয়া বাধ্যতামূলক। নতুন নিয়ম অনুযায়ী, বাড়িওয়ালা আপনার পরিবারের সদস্য কিনা সেই তথ্য এখন থেকে পৃথক একটি ফর্মে জমা দিতে হবে। মূলত ভুয়ো ভাড়াটিয়া সেজে ট্যাক্স ফাঁকি দেওয়া রুখার জন্যই এই পদক্ষেপ।

ক্রেডিট কার্ড এবং বড় লেনদেনে নজরদারি

এখন থেকে ক্রেডিট কার্ডের খরচের ওপর কড়া নজর রাখবে আয়কর বিভাগ। ১ এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। বছরে ১০ লক্ষ টাকার বেশি ডিজিটাল খরচ বা ১ লক্ষ টাকার বেশি নগদ পেমেন্ট করলে সেই তথ্য সরাসরি আয়কর বিভাগকে জানাতে হবে। কিন্তু খুশির খবর এই যে, এখন থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করে সরাসরি ইনকাম ট্যাক্স দেওয়া যাবে। যদিও এর জন্য অতিরিক্ত ট্রানজেকশন ফি লাগতে পারে।

আরও পড়ুন: IPL-র প্রথম ম্যাচে মুম্বইকে গুঁড়িয়ে দিতে তৈরি KKR! কেমন হবে একাদশ?

আয়কর রিটার্ন দাখিলের নতুন সময়সীমা

২০২৬ এর আইটিআর দাখিলের তারিখেও কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। ৩১ জুলাই পর্যন্ত আইটিআর ১ এবং আইটিআর ২ দাখিল করার শেষ তারিখ। ওদিকে ৩১ আগস্ট নন অডিট ক্ষেত্রে আইটিআর ৩ এবং আইটিআর ৪ জমা দেওয়ার শেষ দিন। আর নির্দিষ্ট সময়ের পথে রিটার্ন ফাইল না করলে বড় অংকের জরিমানার মুখে পড়তে হতে পারে।

আরওAadhaarCredit CardIncome tax DepartmentPermanent Account Number

আরও খবর

এই শেয়ার কেনা থাকলে এখনই বেচে দিতে বলছেন বিশেষজ্ঞরা, নইলে পড়বেন বিপদে!
মৃগশিরা নক্ষত্রে সুখের সিংহাসনে বসবে ৪ রাশি! আজকের রাশিফল, ১৯ মে
বিড়াল আঁচড়ালেই সাবধান! সঙ্গে সঙ্গে মেনে চলুন এই জরুরি টিপস্
ভাপা বা মালাইকারি নয়, ট্রাই করুন কচুর লতি ও নারকেল দিয়ে চিংড়ি, চেটেপুটে খাবে সবাই
ট্রেনে অগ্নিকাণ্ড, হাইকোর্টের দারস্থ অভিষেক…! আজকের সেরা ১০ খবর (১৮ মে)
‘বিশাল সংকট আসছে… একবেলা খাওয়া বাদ দিন’, বললেন অমিত শাহ? জানুন সত্যি
জাতীয় সড়ক থেকে উঠে যাবে ব্যারিকেড, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
‘নামাজ পড়তে হলে শিফটে পড়ুন, ভালভাবে না মেনে নিলে …’ কড়া বার্তা যোগী আদিত্যনাথের

খবর পড়ুন যেটা আপনার জন্য জরুরি !!

About Us
Career (Join Us)

Quick Links

Contact Us
Advertise With Us
Terms & condition
Editorial Team Info
Funding Information
Refund & Cancellation

Site Links

Disclaimer
Privacy Policy
Ethics Policy
Correction Policy
Fact Checking Policy

Follow Us

Daily Trending

বাংলা ক্যালেন্ডার (Bangla Calendar)আজকের রাশিফল (Aajker Rashifal)সোনার দাম (Gold Rate)রুপোর দাম (Silver Rate) আবহাওয়া (Ajker Abohawa) পেট্রোলের দাম ডিজেলের দাম গ্যাসের দাম আগামীকালের আবহাওয়া পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬ ( West Bengal Election ) উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 ( WB HS Result 2026)
Copyright © Hoodgen Private Limited

IndiaHood New Logo
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • লোকাল খবর
  • রাশিফল
  • জয়েন
  • চাকরি
  • আবহাওয়া