ভারতীয় রুপির উত্থান, ট্রেনের খাবারে পোকা…! আজকের সেরা ১০ খবর (৭ এপ্রিল)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৭ এপ্রিল, মঙ্গলবার। ভারতীয় রুপির উত্থান, ট্রেনের খাবারে পোকা, ভোটের আগে বাংলায় মোদীর সভা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ভারতের প্রথম মহিলা হিসেবে সাইকেলে চেপে এভারেস্ট জয়

উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ২৮ বছর বয়সী শিক্ষিকা দিব্যা সিং সাইকেলে চেপে মাউন্ট এভারেস্টের ১৭,৫৬০ ফুট উচ্চতায় উঠে অনন্য ইতিহাস সৃষ্টি করলেন। টানা ১৪ দিন ধরে প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা সাইকেল চালিয়ে প্রতিকূল আবহাওয়া, ঠান্ডা এবং দুর্গম পাথুরে পথ অতিক্রম করে তিনি এই অসাধ্য সাধন করেছেন। ভারতের প্রথম মহিলা হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন, যা তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে প্রমাণ করেছে। এমনকি যে কোনও কঠিন বাধাকেই যে জয় করা সম্ভব তা প্রমাণ তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) হাওড়া-শিয়ালদা থেকে উত্তরবঙ্গের একাধিক ট্রেন দিল রেল

গরমের ছুটিতে উত্তরবঙ্গ বা পাহাড়ের পর্যটকদের জন্য বিরাট স্বস্তি দিয়েছে পূর্ব রেল। হাওড়া ও শিয়ালদহ থেকে গুয়াহাটি পর্যন্ত একগুচ্ছ স্পেশাল অসংরক্ষিত ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। আজ অর্থাৎ ৭ এপ্রিল মঙ্গলবার হাওড়া থেকে রাত আটটায় এবং শিয়ালদা থেকে সকাল ১০:৪০ মিনিটে দুটি বিশেষ ট্রেন গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে। আগামীকাল ৮ এপ্রিল গুয়াহাটি থেকে ছাড়বে ট্রেনটি। এমনকি নিউ জলপাইগুড়ি, মালদহ এবং কোচবিহারের মতো স্টেশনগুলিতে এই ট্রেনটি স্টপেজ দেবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ভোটার তালিকা থেকে বাদ ৯০ লাখের বেশি নাম

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন সবমিলিয়ে রাজ্য থেকে প্রায় ৯১ লক্ষ নাম বাদ পড়েছে এর মধ্যে মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা বাদ পড়ার হার সব থেকে বেশি। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিচারক প্যানেল ৬০ লক্ষ বিবেচনাধীন নামের মধ্যে মোট ৩২ লক্ষ ৬৮ হাজার নামকে বৈধতা দিয়েছে। আর তালিকায় নাম না থাকা ব্যক্তিরা এখন বিশেষ ট্রাইবুনালে আবেদন করতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) রাত ৮টার পর পাকিস্তানে বাজার, শপিংমল বন্ধের নির্দেশ

চরম আর্থিক ও জ্বালানি সংকটের মধ্যে পড়ে পাকিস্তান এবার বিদ্যুৎ সাশ্রয় করতে লকডাউনের পথে হাঁটল। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশে ইসলামাবাদ সহ গোটা দেশে রাত আটটার মধ্যে সমস্ত বাজার ও শপিংমল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পেট্রোল এবং ডিজেলের দাম ৪৩ থেকে ৫৫ শতাংশ বৃদ্ধি পাওয়ার কারণে পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। আর স্কুল বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে শিশুদের পড়াশোনা অনিশ্চিত। রাজকোষ বাঁচাতে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি রুখতে এই সিদ্ধান্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) ডলারের বিপরীতে ফের শক্তিশালী হল ভারতীয় রুপি

রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপে ডলারের বিপরীতে আবারও ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় মুদ্রা। মঙ্গলবার ডলার পিছু টাকার দাম ৬ পয়সা বৃদ্ধি পেয়ে ৯৩ টাকায় পৌঁছে গিয়েছে, যা বাজার বন্ধের সময় ছিল ৯৩.০৬ টাকা। এদিকে অফশোর ফাটকা লেনদেন রুখার জন্য আরবিআই এর সাম্প্রতিক নির্দেশিকা বাজারে ডলারের চাহিদা বাড়িয়েছে। কিন্তু ইরান যুদ্ধের আবহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে তেলের আমদানি খরচ বাড়লে টাকার উপর পুনরায় চাপ সৃষ্টি হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ভোটের আগে ফের বাংলায় মোদী, টানা ৪ দিন জনসভা

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার প্রচারের সুর চড়াতে এবার টানা চারদিন সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৯ এপ্রিল হলদিয়া, সিউড়ি ও আসানসোলে জনসভা করবেন তিনি। এরপর ১১ এপ্রিল দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি, নদীয়ার কৃষ্ণনগর, মুর্শিদাবাদে জঙ্গিপুরে তিনি সভা করবেন। ১২ এপ্রিল উত্তরবঙ্গে শিলিগুড়িতে একটি বর্ণাঢ্য রোড শো করার কথা রয়েছে। এছাড়া কলকাতায় দুটি রোড শো করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) রেশন কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে মিষ্টিকথা বললেন মমতা

২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে হাবড়ার জনসভা থেকে রেশন দুর্নীতি কান্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাবড়ার বাণিপুরের সভা থেকে তিনি দাবি করেছেন যে, ঈশ্বার্নিত হয়ে বালুকে গ্রেফতার করানো হয়েছে। তাঁর বিরুদ্ধে কোনও রকম প্রমাণ মেলেনি। মুখ্যমন্ত্রীর মতে, বাম আমলের দেড় লক্ষ রেশন কার্ড উদ্ধার আর ডিজিটাল রেশন কার্ডের মতো জনহিতকর কাজ করার অপরাধে তাঁকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ফাঁসানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) বন্দে ভারতের খাবারে পোকা, বাতিল হল লাইসেন্স

আমেদাবাদ-মুম্বাই বন্দে ভারত এক্সপ্রেস খাবারে পোকা পাওয়ার অভিযোগ উঠতেই নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। এক যাত্রীর করা টূইটের ভিত্তিতে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ওই রুটের খাবার সরবরাহকারী সংস্থা বৃন্দাবন ফুড প্রোডাক্টসের লাইসেন্স বাতিল করে দিয়েছে এবং ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট রান্নাঘরটিও সিল করে দিয়েছে আইআরসিটিসি। প্রিমিয়াম ট্রেনের পরিষেবা গাফিলতির অভিযোগ ওঠার কারণে রেল কর্তৃপক্ষ কোনও রকম আপস করবে না বলে জানিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) ভোটের মুখে শোভাবাজার থেকে উদ্ধার কাড়ি কাড়ি টাকা

ভোট ঘোষণার পর থেকেই শহরজুড়ে নজরদারি বাড়িয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে উত্তর কলকাতার শোভাবাজার এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে ১৬ লক্ষ ৯৪ হাজার টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ। আর গাড়িসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এমনকি আয়ের উৎস জানতে আয়কর দফতরকে খবর দেওয়া হয়েছে। এর আগে টালিগঞ্জ এবং উত্তরবঙ্গ থেকেও একইভাবে লক্ষ লক্ষ নগদ উদ্ধার করা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় কালো টাকার ব্যবহার রুখার জন্য কমিশনের এই বড়সড় পদক্ষেপ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) দেবের সভার জন্য ডালখোলার স্কুলে বাতিল পরীক্ষা

উত্তর দিনাজপুরের করুণদিঘীতে তৃণমূল প্রার্থী গৌতম পালের সমর্থনে অভিনেতা দেবের নির্বাচনী সভাকে কেন্দ্র করে এবার বিতর্ক দানা বেধেছে। ডালখোলা হাইস্কুলের মাঠে এই সভার আয়োজন করায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর নির্ধারিত পরীক্ষা বাতিল করতে হয়েছে, যা নিয়ে বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস সরব হয়েছেন। তাঁর অভিযোগ, শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব না দিয়েই ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে তৃণমূল কংগ্রেস। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রশাসনের নির্দেশে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। অন্যদিন নেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

google button