সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৯ এপ্রিল, বৃহস্পতিবার। বিএসএফ-র এনকাউন্টার, মমতার মনোনয়ন জমা, ভারতীয় রুপির পতন, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ভোটে সিভিক পুলিশ বাদ, নামছে আরও ১৫০ কোম্পানি বাহিনী
২৬ এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা বাংলাকে। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার জন্য কমিশন এবার সিভিক ভলেন্টিয়ার, গ্রীন পুলিশ এবং স্টুডেন্ট পুলিশদের ভোটের কাজে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। আর ২৩ এবং ২৯ এপ্রিলের ভোটের সময় আরও ১৫০ কোম্পানি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে। এর ফলে মোট বাহিনীর সংখ্যা দাঁড়াচ্ছে ২৫৫০ কোম্পানি। বুথের সিসিটিভি ক্যামেরায় কোনও রকম কারচুপি ধরা পড়লেই ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) মনোনয়ন বাতিল হল রাজন্যা হালদারের
বিধানসভা নির্বাচনের আগেই বিরাট ধাক্কা খেলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের নির্দল প্রার্থী রাজন্যা হালদার। নথিপত্রের গরমিল থাকার কারণে এবং ব্যাংক অ্যাকাউন্টে তথ্যে অসংগতি ধরা পরার কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। পশ্চিম বর্ধমানের নয়টি কেন্দ্র মিলিয়ে রাজন্যার পাশাপাশি মোট চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রাজন্যা এই ঘটনাকে বিশেষ করে বিজেপির চক্রান্ত বলে দাবি করছেন। আর প্রয়োজনে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় ফের হরমুজ বন্ধ করল ইরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান। ইরানের দাবি, লেবাননে ইজরায়েলি হামলা এবং ড্রোন আক্রমণ অব্যাহত থাকার কারণে দ্বিপাক্ষিক শর্ত লঙ্ঘিত হচ্ছে। যার ফলে ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর ফলে গোটা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে আবারো নতুন করে উদ্বেগ দেখা দিতে পারে। পাশাপাশি তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তেহরান জানিয়ে দিয়েছে, হামলা পুরোপুরি বন্ধ না হলে তারা হরমুজ দিয়ে কোনও জাহাজ চলাচল করতে দেবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) জাতিসংঘের ২০২৮ জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রত্যাহার ভারতের
২০১৮ সালের জাতিসংঘের জলবায়ু সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত থেকে এবার ভারতের সরে আসার কারণ হিসেবে নিজস্ব দায়বদ্ধতা পর্যালোচনাকে দায়ী করা হচ্ছে। এশিয়া প্যাথেটিক গ্রুপের কাছে পাঠানো ঐ চিঠিতে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পূর্বের প্রতিশ্রুতি থেকে তারা সরে দাঁড়াচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, জলবায়ু সংক্রান্ত কঠোর আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা পূরণ এবং একই সাথে দেশের শিল্পোন্নয়নের গতির মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্যই নয়াদিল্লি এই পদক্ষেপ নিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) মোফাক্কারুল ইসলামকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ
নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে মালদার মোথাবাড়িতে যে হিংসা ছড়িয়েছিল এবং বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও করার অভিযোগে উঠেছিল, সেখান থেকে দ্রুত আইনজীবী মোফাক্কারুল ইসলামকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে মালদা আদালত। তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ আর বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ থাকলেও তিনি নিজেকে নির্দোষ দাবি করে আইনি লড়াইয়ের বার্তা দিয়েছিলেন বলেই খবর। তবে এনআইএ ঘটনার তদন্তভার গ্রহণ করার কারণে বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। আগামী ১৭ এপ্রিল পরবর্তী শুনানি হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) বিএসএফের গুলিতে প্রাণ হারাল গরু পাচার করা বাংলাদেশী
কোচবিহারের মাথাভাঙ্গা সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হল। বুধবার ভোরবেলা নলঙ্গিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, মৃত যুবকের নাম মোঃ আলী হোসেন। বয়স ৩৮। তিনি বাংলাদেশের লালমনিরহাট এর বাসিন্দা। বিএসএফের দাবি, পাচারের সময় বাধা দেওয়ার কারণে দুষ্কৃতীরা জওয়ানদের উপর হামলা চালিয়েছে এবং আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। বিজিবি এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। আর পতাকা বৈঠকের মাধ্যমে দুঃখ প্রকাশ করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) হলফনামা জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা
২০২৬ এর বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র পেশের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হলফনামা জমা দিয়েছেন, তাতে তাঁর জীবনযাত্রার প্রতিফলন আবারও ধরা পড়ল। হলফনামা অনুযায়ী, দীর্ঘ ১৫ বছর মুখ্যমন্ত্রী পদে থাকলেও তাঁর নিজস্ব কোনও বাড়ি বা গাড়ি নেই। এমনকি হাতে নগদের পরিমাণ মাত্র ৭৫ হাজার ৭০০ টাকা। তাঁর দুটি ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে মোট ১২ লক্ষ ৭৬ হাজার টাকা জমা রয়েছে। গয়না বলতে গেলে মাত্র ৯.৭৫ গ্রাম সোনা রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কোনও মামলা বা এফআইআর নেই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) মমতাকে হারাতে বিজেপির সঙ্গে গোপন চুক্তি হুমায়ুনের, ভাইরাল ভিডিও
২৬ এর বিধানসভা নির্বাচনের মুখে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে তোলপাড় রাজ্যের রাজনীতি। ভিডিওতে তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে শুভেন্দু অধিকারী আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে ডিল করতে শোনা যাচ্ছে বলে দাবি করছে তৃণমূল। আজ সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস অভিযোগ করেছেন যে, হাজার কোটি টাকার বিনিময়ে মুসলিম ভোট ভাগ করার চক্রান্ত চলেছে। আর তৃণমূল এই ভিডিওটিকে স্টিং অপারেশন হিসেবেই দাবি করছে। বিজেপির নেতার নোংরা রাজনীতির অভিযোগ তুললেও হুমায়ুনের পক্ষ থেকে কোনও বক্তব্য আসেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) কলকাতা থেকে বেনারস এবং গোরক্ষপুর স্পেশাল ট্রেন
গরমের ছুটিতে যাত্রীদের ভিড় সামাল দেওয়ার জন্য কলকাতা থেকে বেনারস এবং গোরক্ষপুর এই দুই রুটে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করলে পূর্ব রেল। ০৫০৪৮/০৫০৪৯ বেনারস-কলকাতা স্পেশাল ট্রেনটি বুধবার সকাল ৮:২৫ মিনিটে কলকাতা থেকে ছেড়ে পরদিন ভোরবেলা বেনারস পৌছবে। আর গোরক্ষপুর-কলকাতা স্পেশাল ট্রেনটি প্রতি সোমবার সকালে কলকাতা থেকে ছাড়বে বলেই জানানো হয়েছে। এপ্রিল মাসজুড়ে চলাচলকারী এই ২২ কোচের ট্রেনটি বর্ধমান, দুর্গাপুর ও চিত্তরঞ্জন এর মতো গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ডলারের বিপরীতে ফের তলানিতে ঠেকল ভারতীয় রুপি
পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধের কারণে এবং হরমুজ প্রণালী পুনরায় বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম ফের তলানিতে ঠেকল। এবার ৫৪ পয়সা কমে ৯২.৭১ টাকায় দাঁড়াল ভারতীয় টাকা। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং নিরাপদ সম্পদ হিসেবে ডলারের চাহিদা বাড়ার কারণে এই চাপ সৃষ্টি হচ্ছে। রিজার্ভ ব্যাংকের সর্তকতা, শেয়ার বাজারের পতনের মাঝে আমদানিকারক দেশ হিসেবে ভারতকে অধিক ডলার ব্যয় করতে হচ্ছে, যা দেশীয় মুদ্রাকে দিনের পর দিন দুর্বল করে তুলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন












