৫ জেলায় ধেয়ে আসছে ব্যাপক ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার (Weather Today) খামখেয়ালিপনায় বিরক্ত বঙ্গবাসী। অকাল বৃষ্টি, শীতের কারণে এখন শীতকাল না বর্ষাকাল বোঝা দায়। বৃষ্টি থেকে কবে মুক্তি মিলবে? এই নিয়ে ফের মুখে মাছি ঢোকার মতো আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ বুধবারও বাংলার জেলায় বর্ষণের ভ্রূকুটি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজবে উত্তর থেকে দক্ষিণের অধিকাংশই জেলা। দোসর হবে দমকা হাওয়াও। কখনও হঠাৎ বৃষ্টি তো কখনও গরমের ফসলেরও ক্ষতি হচ্ছে। বিভিন্ন হাওয়া অফিস সূত্রে খবর, নতুন করে বাংলায় ধেয়ে আসছে শক্তিশালী ঝড়বৃষ্টি যুক্ত স্কোয়াল ফ্রন্ট সিস্টেম। যে কারণে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও তীব্র বজ্রবিদ্যুৎ, কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বুধবার পশ্চিমের কিছু জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া

নিশ্চয়ই ভাবছেন যে বৃহস্পতিবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? মৌসম ভবনের মতে, এদিন হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মূলত ৩ জেলায়। এই তিন জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর। শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। উল্লেখিত জেলাগুলিতে কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টিপাত চলবে বলে খবর।

google button