কিছুক্ষণেই মুষলধারে বৃষ্টি-ঝড় দক্ষিণবঙ্গের ৮ জেলায়, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Published:

Updated:

সহেলি মিত্র, কলকাতাঃ ছুটির দিন সকাল থেকেই ঘনাচ্ছে বাংলার আকাশ (South Bengal Weather)। শনিবার যে তীব্র গরম ছিল, তা আজ রবিবার যেন কর্পূরের মতো উবে গিয়েছে। সকাল থেকে হালকা রোদ থাকলেও হাওয়া বইছে ভালোই। যেন মিনি কালবৈশাখী। অবশ্য আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আজ বাংলার বেশ কিছু জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া  বিরাজ করবে, সকাল থেকেই তার আভাস মিলেছে। তবে এখনই শেষ নয়, কারণ রবিবাসরীয় বিকেলে বা সন্ধের দিকে বাংলায় মুষলধারে বৃষ্টি সঙ্গে ঝড়ের আভাস দিয়েছে আলিপুর। আপনিও কি আজ প্রিয়জনের সঙ্গে বা পরিবারকে সঙ্গে নিয়ে বাইরে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে বেরনোর আগে বাংলার আবহাওয়ার (Weather Update) হাল হকিকত সম্পর্কে জেনে নিন।

বিকেলেই মুষলধারে বৃষ্টি, ঝড়ের আশঙ্কা

হাওয়া অফিস (IMD Kolkata) সূত্রে জানা গিয়েছে, দুপুরের পর বা বিকেলের মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, নদীয়া, উত্তর ২৪ পরগণা, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের ভ্রুকুটিও রয়েছে। আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া মোটের ওপর এরকমই থাকবে বলে খবর। ভিজতে পারে কলকাতাও।

হাওয়া অফিসের বুলেটিনে জানানো হয়েছে, মূলত পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকের শুষ্ক হাওয়া নিম্ন ট্রপোস্ফিয়ার স্তরে বইতে পারে। আবহাওয়ার এরকম রকমফের হওয়ার ফলে বৃষ্টি হলে দক্ষিণবঙ্গের কিছু জেলায় গরম ও আর্দ্র আবহাওয়া দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে একটি সিস্টেম উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত, যা সাব-হিমালয়ান পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশ, মেঘালয় এবং দক্ষিণ-পূর্ব অসম অতিক্রম করছে। অনুকূল হাওয়ার গতিবেগ ও বঙ্গোপসাগর থেকে আর্দ্রতার প্রবেশের কারণে আজ ৫ থেকে ৯ এপ্রিল সময়সীমার মধ্যে পশ্চিমবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: সাঁতরাগাছি থেকে দিঘা যাওয়ার পার্মানেন্ট ট্রেন চালু করল রেল, জানুন সময়সূচি

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ সকাল থেকেই আবহাওয়া বদলে গিয়েছে উত্তরবঙ্গেরও। পাহাড়ি জেলাগুলিতে ঠান্ডার পাশাপাশি রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। এদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বৃষ্টির সম্ভাবনা মালদাতেও। বাকি জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে।

google button