স্কুলের বেহাল দশা নিয়ে কথা বলাই কাল! TMC-র সভায় কেড়ে নেওয়া হল শিক্ষকের মাইক

Published:

Sitalkuchi
Follow

সৌভিক মুখার্জী, শীতলকুচি: স্কুলের বেহাল দশা নিয়ে কথা বলতে যাওয়াই হল কাল। ভরা মঞ্চ ঠেকে কেড়ে নেওয়া হল শিক্ষকের মাইক। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে (Sitalkuchi)। তৃণমূল শিক্ষক সংগঠনের সভাতেই ঘটে এই দৃষ্টিকটু ঘটনা। এমনকি ওই দৃশ্যের ভিডিও বর্তমানে ভাইরাল, যা নিয়ে ভোটের আগে রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে জলঘোলা।

স্কুলের কথা বলতে গিয়েই অস্বস্তি

জানা যায়, এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে এদিন বক্তব্য রাখতে মঞ্চে উঠেছিলেন শিক্ষক ইয়াসিন মিয়া। তিনি দাবি করেন, যাদের সামর্থ্য রয়েছে তারা বেসরকারি জায়গায় পড়াশোনা করে। তবে যাদের টাকা নেই, তাদেরকে সরকারি স্কুলগুলোতেই আসতে হয়। তবে দুঃখের বিষয় এই যে, সরকারি স্কুলগুলোতে পড়ুয়াদের অনুপাতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। এটা সরকারকেই দেখতে হবে। শিক্ষকদের ‘আসি যাই মাইনে পাই’ এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হবে।

তবে তাঁর বক্তব্যের মধ্যেই ঘটে অস্বস্তিকের ঘটনা। প্রথমেই তাঁকে বলা হয় যে, সংক্ষিপ্ত বক্তব্য রাখতে হবে। কিন্তু শেষ পর্যন্ত তিনি বক্তব্য না থামাতে হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়। আর সেই ভিডিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল, যা নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছে বিরোধী শিবির থেকে শুরু করে নেট নাগরিকরা। এমনকি বিরোধীরা কটাক্ষ করে বলছে, তৃণমূল সরকারের এটাই হয়তো নৈতিকতা। উন্নতির নামে লবডঙ্কা, শুধু ভোট আসলেই যত বড় বড় কথা।

আরও পড়ুন: সিঁদুরে ঝটকা, সৈন্যশক্তিতে অনেকটাই তলানিতে পাকিস্তান! ভারত কোথায়? দেখুন তালিকা

প্রসঙ্গত, সভাটি অনুষ্ঠিত হচ্ছিল কোচবিহারের নিউ গোসাইরহাট নিউটাউন প্রাইমারি স্কুলের মাঠে। উক্ত সভায় চেয়ারম্যান রজত বর্মা থেকে শুরু করে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন উপস্থিত ছিলেন। তবে সেই সভাতে তাঁদের সামনেই ঘটে এরকম দৃষ্টিকটু ঘটনা। এ বিষয়ে রজত বর্মা পরে জানিয়েছিলেন, ওই শিক্ষক একই কথা বারবার ঘুরিয়ে বলছিলেন। তাই তাঁর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। তবে এ নিয়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কোন্দল বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now