আহমদপুর থেকে কলকাতার সরাসরি ট্রেন? বড় আশ্বাস দিলেন হাওড়ার ডিআরএম

Published:

Ahmadpur-Kolkata Train

সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য বিরাট সুখবর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত রেল রুট চালু হতে চলেছে বলে মনে করা হচ্ছে। নিশ্চয়ই ভাবছেন কোন রুট? জানা যাচ্ছে, খুব শীঘ্রই বীরভূমের আহমেদপুর থেকে কলকাতার (Ahmadpur-Kolkata Train) উদ্দেশ্যে চলতে পারে ট্রেন। আসলে সম্প্রতি হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর আহমদপুর-কাটোয়া রেলপথ পরিদর্শনে এসে যাত্রীদের দীর্ঘদিনের দাবির বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেন। ভোটের মুখে আচমকা তাঁর এই সফরকে ঘিরে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রীরা । চলুন বিশদে জেনে নেওয়া যাক।

আহমদপুর থেকে কলকাতার সরাসরি ট্রেন চলবে?

বিশাল কাপুর পরিদর্শনের সময় লাভপুর স্টেশনে (Labpur) ‘আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন’-এর সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করেন। সকলের দাবি শোনেন। যাত্রীদের প্রধান দাবি ছিল—এই রুটে সরাসরি কলকাতাগামী একটি ট্রেন চালু করা। দীর্ঘদিন ধরে এই দাবিতে আন্দোলন, ডেপুটেশন ও গণস্বাক্ষর কর্মসূচি চালিয়ে আসছিল সংগঠনটি। তবে কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। যদিও রেল কর্তা এবারে যা আশ্বাস দিয়েছেন তা শুনে কিছুটা হলে আশার আলো দেখছেন সকলে। বৈঠকে ডিআরএম মহোদয় যাত্রীদের সমস্যার গুরুত্ব উপলব্ধি করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

প্রস্তাব কী?

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া-ব্যান্ডেল শাখার একটি লোকাল ট্রেনকে আহমদপুর পর্যন্ত সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ট্রেনটি ভোরের দিকে আহমদপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে এবং রাতে ফেরার সময় কাটোয়া থেকে ছাড়তে পারে। যদিও চূড়ান্ত সময়সূচি এখনও ঘোষণা করা হয়নি, তবে রেল কর্তার আশ্বাস পেয়ে আনন্দিত সকলে। এছাড়াও, লাভপুর স্টেশনের উন্নয়ন নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন ডিআরএম। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে খুব শীঘ্রই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, প্ল্যাটফর্মে অতিরিক্ত ফ্যান বসানো এবং স্টেশন চত্বরে আলো ও পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: কলকাতা থেকে ঋষিকেশ.. সরাসরি ট্রেন ঘোষণা পূর্ব রেলের, দেখুন রুট ও সময়সূচি

স্টেশনের আশেপাশের জঞ্ঝাল পরিষ্কার করে নিরাপত্তা বাড়ানোর দিকেও বিশেষ নজর দেওয়া হবে। আহমদপুর-কাটোয়া রেলপথের যাত্রীরা দীর্ঘদিন ধরে সরাসরি কলকাতার সঙ্গে সংযোগের দাবি জানিয়ে আসছেন। এই রুটের উন্নয়ন হলে জেলার বহু মানুষ উপকৃত হবেন বলে মত বিশেষজ্ঞদের।

google button