এপ্রিলে ঢুকবে না যুবসাথীর টাকা? বড় খবর

Published:

Banglar Yuva Sathi Scheme Latest update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বেকার যুবক-যুবতীদের (Banglar Yuva Sathi) জন্য বড় প্রকল্প যুবসাথী চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্প ঘোষণা হওয়ার পরই নির্ধারিত সময়ে কমবেশি সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে 1500 টাকার আর্থিক সাহায্য। এমন অনেকেই রয়েছেন যাঁরা এতদিন অভিযোগ করে আসছিলেন, বেকার ভাতা প্রকল্পের টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢোকেনি। এবার ধাপে ধাপ তাঁরাও পেয়ে গিয়েছেন বেকার ভাতা। এখন প্রশ্ন উঠছে, এপ্রিলের টাকা কবে মিলবে তা নিয়ে।

এপ্রিলে মিলবে না যুবসাথী?

সম্প্রতি সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশনে অন্তর্বর্তী বাজেট পেশ করে বিশেষ প্রকল্প যুবসাথী এবং ভূমিহীন ক্ষেতমজুর চালু করেছিল রাজ্য সরকার। এই দুই বিশেষ প্রকল্প চালু করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন পহেলা এপ্রিল থেকেই দেওয়া হবে এই দুই প্রকল্পের টাকা। যদিও পরবর্তীতে পূর্বের ঘোষণা থেকে সরে আসেন তিনি। মুখ্যমন্ত্রী জানান মার্চ মাসেই ঢুকে যাবে বেকার ভাতা এবং ভূমিহীন এর আর্থিক সাহায্য।

যুবসাথী প্রকল্পের টাকা যেহেতু এপ্রিল মাসের হিসেবে দেওয়ার কথা বলা হয়েছিল সরকারের তরফে মূলত সে কারণেই এখন প্রশ্ন উঠছে তাহলে কি এপ্রিলের টাকা মার্চ মাসে দিয়ে দিল সরকার? সেক্ষেত্রে পহেলা এপ্রিল কি মিলবে না যুবসাথী প্রকল্পের অর্থ? এ কথা বলতেই হয়, পশ্চিমবঙ্গ সরকার বেকার ভাতা এপ্রিল থেকে দেওয়ার কথাই জানিয়েছিল। সেই হিসেবে অনেকেই ধরে নিয়েছেন হয়তো এপ্রিলের টাকাটাই অগ্রিম দিয়ে দেওয়া হয়েছে। তাই আগামী মাসে এই প্রকল্প থেকে কোনও অর্থ মিলবে না।

অবশ্যই পড়ুন: বিপুল গ্যাস নিয়ে হরমুজ পেরলো ভারতের আরও দুই জাহাজ, বিনিময়ে টাকা নিয়েছে ইরান?

তবে কয়েকটি সূত্রের দাবি, যেহেতু এটি নতুন প্রকল্প ফলে সরকারের তরফে এই প্রকল্পে টাকা দেওয়ার কাজটা শুরু হয়েছে মার্চ মাস থেকে। এদিকে এপ্রিলেই বিধানসভা নির্বাচন। কাজেই একবার চালু হয়ে যাওয়া প্রকল্পের টাকা মাঝপথে আটকে যেতে পারে না। সেক্ষেত্রে যাই হয়ে যাক ভোটের আগে এপ্রিল মাসের পহেলা তারিখ অথবা প্রথম সপ্তাহের মধ্যে প্রত্যেক সুবিধাভোগীর অ্যাকাউন্টে ঢুকে যাবে বেকার ভাতার অর্থ। বেশ কয়েকজন সরকারি আধিকারিকও এ বিষয়ে সুবিধাভোগীদের আশ্বস্ত করছেন। তাঁদের দাবি, এপ্রিলের পহেলা তারিখ অথবা প্রথম সপ্তাহের মধ্যে ঢুকে যেতে পারে যুবসাথীর 1500 টাকা।

google button